বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ট্রাম্পের রণপ্রস্তুতিতে কাঁপছে বিশ্ব রাজনীতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম | 73 বার পড়া হয়েছে
ট্রাম্পের রণপ্রস্তুতিতে কাঁপছে বিশ্ব রাজনীতি

মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ অস্থিরতা দমন এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের ফলে অঞ্চলটি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। পেন্টাগন থেকে ইরানে হামলার সবুজ সংকেত জানানো হয়েছে এবং সম্ভবত আজ রাতেই যদি আমেরিকা ইরানে হামলা করে বসে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামায় হয়তো বিশ্ব রাজনীতি ও কৌশলগত সামরিক যুদ্ধের চরম সমরনীতিতে দাঁড়িয়ে যাবে গোটা বিশ্ব পরিস্থিতি। এমতাবস্থায় যে কোন মূহুর্তে ইরান যদি আমেরিকা ও ইসরায়েল কতৃক আক্রমনের শিকার হয়, তাহলে তেহরানের পক্ষ থেকে ইসরায়েল-আমেরিকাকে নিশ্চিহ্ন করার পাল্টা হুমকির মুখে বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন উত্তাপের সৃষ্টি হইবে।
যুদ্ধের মহড়া ও মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ:- যুক্তরাষ্ট্র সাধারণত বড় ধরনের সামরিক অভিযানের পূর্বেই সংশ্লিষ্ট দেশ থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয়। আজ ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশ ছাড়ার নির্দেশ সেই আশঙ্কাকাকেই সত্য প্রমাণিত করছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে ওয়াশিংটন। পেন্টাগন সূত্রে জানা গেছে, ট্রাম্পের নির্দেশ পাওয়ামাত্রই আকাশপথের পাশাপাশি বড় ধরনের সাইবার হামলার ছকও চূড়ান্ত করে রাখা হয়েছে।
ইরানের প্রতিরক্ষা ও ‘খেইবারশেফান’ ক্ষেপণাস্ত্রের আতঙ্ক:- আমেরিকার হুমকির মুখে ইরানও বসে নেই। তেহরান দাবি করেছে, তারা কৌশলগতভাবে অন্তত ১১টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে। সম্প্রতি তারা ‘খেইবারশেফান’ নামক একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা সরাসরি তেল আবিবে আঘাত হানতে সক্ষম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনী স্পষ্ট করে বলেছেন, “ইরান চাইলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।”
দেশের প্রধান শহরগুলোতে বসানো হয়েছে অত্যাধুনিক এয়ার সার্ভিল্যান্স রাডার। ইরানের সামরিক বাহিনীর দাবি, মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এখন তাদের রাডারের নিখুঁত নিশানায় রয়েছে।
অভ্যন্তরীণ দমন ও মোসাদ এজেন্টদের মৃত্যুদণ্ড:- ইরানের ভেতরে চলমান অস্থিরতা কঠোর হস্তে দমন করছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)। জানা গেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে অন্তত ৬৮০ জনকে আটক করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া নির্বাসিত নেতা রেজা শাহ পাহলভীর প্রায় ২ হাজার সমর্থককে গ্রেফতার করা হয়েছে। যদিও এ সংঘর্ষে ১০০ জন সামরিক সদস্য নিহত হয়েছেন, তবুও সরকারের দাবি- পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং জনগণ রাজপথে নেমে সরকারের প্রতি সংহতি প্রকাশ করছে।
বন্ধুত্বের হাত বাড়ালো রাশিয়া, তুরস্ক ও চীন:- সংকটময় এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া তাহার বিভিন্ন সামরিক যুদ্ধের সমরাস্ত্র, যুদ্ধ বিমান ও অত্যাধুনিক বিভিন্ন ধরনের হাইপারসনিক মিসাইল ইতোমধ্যেই ইরানের কাছে সরবরাহ করিয়াছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT। তারা সীমান্ত নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণে ইরানকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করছে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকাকে রুখতে চীন ১০০টি যুদ্ধজাহাজ নিয়ে যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই শক্তিশালী জোট গঠন আমেরিকার পার্লামেন্টকেও দ্বিধাবিভক্ত করে ফেলেছে।
স্টারলিংক অচল ও কূটনৈতিক লড়াই:- প্রযুক্তিগত যুদ্ধেও ইরান চমক দেখিয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা ইলন মাস্কের ‘স্টারলিংক’ স্যাটেলাইট সিস্টেম অচল করার দাবি করেছে, যা সমর ইতিহাসে এক বিরল ঘটনা। ইরানের পার্লামেন্টে ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানের মাধ্যমে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। খামেনী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, “ট্রাম্পকে দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”
চূড়ান্ত পরিণতির অপেক্ষায় রয়েছে বিশ্ব:- ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্তিত্বের কোনো চিহ্ন রাখা হবে না। বিপরীতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প পুনর্গঠন করতে দেবেন না।
বিশ্ব বিশ্লেষকদের মতে, ইরান এখন ‘নো কম্প্রোমাইজ’ বা আপোষহীন অবস্থানে। যদি শেষ পর্যন্ত বড় কোনো যুদ্ধ বেধে যায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং সারা বিশ্বের অর্থনীতি ও রাজনীতিকে ওলটপালট করে দেবে। এখন দেখার বিষয়, ট্রাম্পের সামরিক চাপ নাকি খামেনীর কূটনৈতিক ও সামরিক প্রতিরোধ-শেষ হাঁসি কে হাঁসে।

গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম
গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

গাইবান্ধা জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৩ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের স্থানীয় হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এতে অংশ নেন জেলার সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, অধ্যাপক মাজেদুর রহমান, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য, আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সাঘাটা-ফুলছড়ি-৫ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ, জেলার সাবেক আমির, ডাঃ আব্দুর রহিম সরকার, জেলা ছাত্রশিবিরের সভাপতি, ইউসুফ আল কারযাভি।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা কামনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বক্তারা রমজানের আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল রেঞ্জ নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৫১ পিএম
বরিশাল রেঞ্জ নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদের বদলি হয়েছে পুলিশ প্রশাসনে। তার স্থলাভিষিক্ত হিসেবে বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মোস্তাফিজুর রহমান।পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলির আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। দায়িত্ব পালনকালে মঞ্জুর মোর্শেদ বরিশাল রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন এবং সড়ক নিরাপত্তা জোরদারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার জন্য পুলিশ বাহিনীতে সুপরিচিত। তিনি দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ দমনে আধুনিক কৌশল প্রয়োগ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ প্রশাসনের এ পরিবর্তনের মাধ্যমে বরিশাল রেঞ্জে কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে আশা করা 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী

“XMG ইমেজিং” নামে শত কোটি টাকার এস্কেম: পাবনায় অফিস

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২৯ এএম
“XMG ইমেজিং” নামে শত কোটি টাকার এস্কেম: পাবনায় অফিস

বাংলাদেশে অনলাইন প্রতারণার ভয়াবহতা নতুন মাত্রা পেয়েছে। বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক করে ওটিপি (OTP) ব্যবহার করে টাকা উধাও—এমন অভিযোগে সম্প্রতি একাধিক চক্র প্রশাসনের হাতে ধরা পড়লেও, “XMG ইমেজিং কোম্পানি” নামে আরেকটি বড় প্রতারক নেটওয়ার্কের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। দাবি করা হচ্ছে, এই চক্র কলেজ ছাত্রছাত্রী, যুবক-যুবতী এবং প্রবাসীদের টার্গেট করে শত কোটি টাকার প্রতারণা চালিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রতারকরা বিদেশি ও বাংলাদেশি সিম ব্যবহার করে WhatsApp ও Telegram-এ গ্রুপ খুলে “ঘরে বসে মোটা অংকের আয়”–এর লোভনীয় অফার ছড়াত।
প্রথমে ছোট অংকের ডিপোজিট নিয়ে কিছুদিন “লাভ” দেখানো হতো। এরপর বড় অংকের টাকা জমা করালে হঠাৎ ওয়েবসাইট ও অফিস বন্ধ করে উধাও হয়ে যেত চক্রটি।

ওটিপি সংগ্রহ ও ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অনেকের বিকাশ-নগদ অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

পাবনায় অফিস, ছিল না কোনো নিবন্ধন!
অভিযোগ রয়েছে, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় কোম্পানির সাইনবোর্ড টানিয়ে অফিস পরিচালনা করা হলেও কোনো রাষ্ট্রীয় নিবন্ধন বা আইনগত কাগজপত্র ছিল না। কিছু আইটি দক্ষ ব্যক্তির সহায়তায় ওয়েবসাইট ও সফটওয়্যার পরিচালিত হতো বলে জানা গেছে।

সূত্রমতে, এই সফটওয়্যারভিত্তিক প্রতারণা ব্যবসার সঙ্গে তিন ব্যক্তির নাম উঠে এসেছে, মো. আব্দুল্লাহ সরকার (পিতা: ফজলু মিয়া), ইউনিয়ন: নিচাইচড়া, গ্রাম: মাছগ্রাম, থানা: চাটমোহর, জেলা: পাবনা।হাসিনুর (প্রবাসী) (পিতা: মোহাম্মদ ইসমাইল), গ্রাম: বোয়ালমারী, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা।রিয়াজুল, গ্রাম: বোয়ালমারী, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা।

অভিযোগ আছে, এরা দীর্ঘদিন ধরে একের পর এক “ওয়েব এস্কেম” চালিয়ে আসছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাচ্ছে।
ভুক্তভোগীদের মধ্যে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রমজান আলী, মোহাম্মদ জয়, বিবি মরিয়মসহ অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমানত হারিয়ে তারা এখন আর্থিক ও মানসিক ভাবে বিপর্যস্ত।

ভুক্তভোগী এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের একটাই দাবি-অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আত্মসাৎ করা টাকা উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাধারণ মানুষের প্রশ্ন-কতদিন এভাবে অনলাইন এস্কেম চক্র যুব সমাজকে ধ্বংস করবে?

কখনোই অপরিচিত কারও সঙ্গে OTP শেয়ার করবেন না। “নিশ্চিত লাভ” বা “ঘরে বসে আয়”–এর প্রলোভনে টাকা বিনিয়োগের আগে সরকারি নিবন্ধন যাচাই করুন।
সন্দেহজনক লেনদেন হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান।

এই বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

error: Content is protected !!