বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

বরিশালে লালার দীঘির পাড় দখল করে হাউজিং প্রকল্প

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম | 29 বার পড়া হয়েছে
বরিশালে লালার দীঘির পাড় দখল করে হাউজিং প্রকল্প

বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।

হাউজিং কর্তৃপক্ষের দাবি, দীঘিটির পাড় অধিগ্রহণ করা হয়েছে। তারা এখন দখল বুঝে নিচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, লালার দীঘি ভরাটের বিষয়ে তারা কিছুই জানে না। দীঘিটি ভরাট করায় তারা মামলা করবে।

প্রায় ৫ একর ৮০ শতাংশের দীঘি এমনিতেই অযত্নে বেহাল হয়ে আছে। এর মধ্যে হাউজিং কর্তৃপক্ষের এমন উদ্যোগে দীঘিটির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মনে করছেন অনেকে। সরেজমিনে দেখা গেছে, লালার দীঘির দক্ষিণ পাশের ৫০ শতাংশ জায়গা পাইলিং দিয়ে পাইপের মাধ্যমে বালু ভরাট করা হয়েছে।

দীঘি এলাকায় কথা হয় ভূমি কর্মকর্তা দিপক চ্যাটার্জীর সঙ্গে। তিনি বলেন, ‘এসি ল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) স্যার অভিযোগ পেয়ে পাঠিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনিসহ তাঁর সহকর্মীরা জমিটি দেখতে এসেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

স্থানীয়রা জানান, জেলা পরিষদের এ দীঘিতে একসময় মাছ চাষ হতো, এখন কচুরিপানায় ভরা। দখলবাজিতে ধীরে ধীরে ছোট হয়ে আসছে দীঘিটি। ভরাট করা স্থানে কথা হয় স্থানীয় খোকন হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, হাউজিং কর্তৃপক্ষ দীঘির পাড়ের এই অংশ ভরাট করছে। তারা হাউজিং প্লট করবে। বিএনপি নেতা মিজান ও চুন্নু বালু ভরাটের কাজ পেয়েছেন।

বালু ভরাটের দায়িত্বে থাকা ঠিকাদার নগরের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মিজান বলেন, তাঁরা হাউজিংয়ের নির্দেশে বালু দিয়ে দীঘির পাড় ভরাট করছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন বলেন, তিনি বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেছেন। হাউজিং কর্তৃপক্ষকে সরকার অধিগ্রহণ করে দিলেও তারা দীঘির পাড় ভরে জলাশয়টির শ্রেণি পরিবর্তন করতে পারে না। বেলা এ বিষয়ে পদক্ষেপ নেবে।

জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশালের রুপাতলী হাউজিং স্টেট উপবিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, লালার দীঘি ৪৫২৪ নম্বর দাগের। কিন্তু দীঘির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জমি ১৯৭৭-৭৮ সালে বরিশালের রুপাতলী হাউজিং স্টেটের নামে অধিগ্রহণ করা হয়। ওই জমি তাঁরা বালু দিয়ে ভরাট করে দখল বুঝে নিচ্ছেন। সেখানে প্লট হবে।

দীঘি ভরাটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে কি না জানতে চাইলে এই কর্মকর্তা দাবি করেন, ‘এটা দীঘি নয়, দীঘির পাড়। আমাদের অংশ ভেঙে গেছে।’

এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নেজাউল বারী বলেন, লালার দীঘির অংশ এটি। কিন্তু হাউজিং কর্তৃপক্ষ অনেক আগে এটি অধিগ্রহণ করে নিয়েছে।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, লালার দীঘির পাড় ভরাট করার ক্ষেত্রে হাউজিং কর্তৃপক্ষ পরিবেশগত কোনো ছাড়পত্র নেয়নি। জলাশয় কোনোভাবে পরিবর্তন করতে হলে অধিদপ্তরের অনুমতি নিতে হবে। এ ব্যাপারে মামলা করা হবে।

এদিকে বরিশালে লালার দীঘিরপাড় দখল করে গৃহায়ণ কর্তৃপক্ষের হাউজিং প্রকল্প করার পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বেলার আইনজীবী এস হাসানুল বান্না স্বাক্ষরিত নোটিশে সরকারের ৩ সচিবসহ ৯ জনের কাছে জবাব চাওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরিশাল উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী। বেলার বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন এ তথ্য স্বীকার করেছেন।

আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম
আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ এএম
রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে বালুবাহী ট্রাকের সাথে ভুটভুটির সংঘ*র্ষে দুইজন নি*হ*ত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘ*টনা ঘটে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির (কুষ্টিয়া-ট-১১-০২১৬) মুখোমুখি সংঘ*র্ষ হয়। এ ঘটনায় নসিমনে থাকা শ্রমিক রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার নাহিম ও হামিম নি*হ*ত হন। তারা শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকচালক মিন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। এক বছর আগের অর্থ বছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। বিদায়ী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও এক বছরে কমেছে তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। এক বছর আগের অর্থ বছরে তাঁর ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। বিদায়ী অর্থবছরে তা কমে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।