রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:০২ এএম | 114 বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার

২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। দেশটির কসমো অনলাইন ও সিনার হারিয়ান সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গর রাজ্যে একটি সমন্বিত অভিযানে এই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১ হাজার ৯১ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় এদের মধ্যে থেকে বৈধ কাগজপত্রহীন ১৯ থেকে ৫৫ বছর বয়সী অন্তত ৬০২ (নারী-পুরুষ) অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি বলেছেন, গ্রেপ্তার ৬০২ জনের মধ্যে ২১৩ জন পুরুষ ও ১ জন নারী বাংলাদেশি।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি পাচারবিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন ২০০৭ এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, এই এলাকায় বিদেশিদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকে অপারেশনাল প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল। ১ হাজার ৯১ জন বিদেশির মধ্যে ৬০ শতাংশেরও বেশি ছিলেন অবৈধ অভিবাসী।
তারা পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র রেখে পালানোর জন্য বিভিন্ন কারণ দেখায়, কেউ কেউ বলে যে তারা প্রতারিত হয়েছে।

যেখানে বিদেশিরা অবৈধভাবে অবস্থান করছেন সেসব জায়গায় অভিযান চলবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৪ পিএম
সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

চ্যানেল ওয়ান বাংলা টিভির সম্পাদক, সাপ্তাহিক নয়া দুনিয়া এর নির্বাহী সম্পাদক, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের মুখপাত্র এবং জাতীয় সাংবাদিক ক্লাবের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতা আজ রোববার বেলা ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালের খবরে সাংবাদিক অঙ্গনসহ সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

শংকর দাস পবন, ঝালকাঠি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০০ পিএম
ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি শহরের বিকনা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বসবাসকারী এক সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি নিয়ে বিরোধ ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অর্চনা দাস নামের এক গৃহিণী।

রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি জেলা শাখার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী গোপাল চন্দ্র দাস পেশায় একজন বাবুর্চি ও চায়ের দোকানদার।

কষ্টার্জিত সঞ্চয় ও ধারদেনা করে তারা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি জমি ক্রয় করে সেখানে বসতঘর নির্মাণ করেন।
অর্চনা দাস অভিযোগ করেন, জমির রেকর্ড সংশোধন সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন থাকলেও পার্শ্ববর্তী বাসিন্দা হাবিবুর রহমান মুন্সী ও তার সহযোগীরা তাকে উচ্ছেদের জন্য নানা ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের ২ জুলাই তার অনুপস্থিতির সুযোগে তার ঘরে আগুন দেওয়া হয়, যা নিয়ে একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি তার মেয়ে শম্পা দাস বাড়িতে বেড়াতে এলে প্রতিপক্ষের উস্কানিতে কয়েকজন বাড়ির সামনে এসে গালাগাল ও মারধরের চেষ্টা করে। এ ঘটনায় শম্পা দাস ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৭৪) দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে অর্চনা দাস অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লালমনিরহাট প্রতিনিধিঃ

পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আব্দুস সামাদ আহত

লালমনিরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আব্দুস সামাদ আহত

লালমনিরহাটের পাটগ্রামে ফরহাদ হোসেন লিটন নামে এক জামায়াত নেতা ও ইউপি সদস্যের হামলায় প্রেস ফাইভের সদস্য ও পাটগ্রাম উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক, সাংবাদিক আব্দুস সামাদ আহত। আব্দুস সামাদ জাতীয় দৈনিক ঘোষণার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নে রাস্তার ঢালাই ও সংস্কার কাজের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে জামায়াত নেতা ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন সাংবাদিক আব্দুস ছামাদের উপর ও পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ ও সাফিউল ইসলাম সাফির উপর ক্ষিপ্ত হন।

বাকবিতন্ডার এক পর্যায়ে ইউপি সদস্য লিটন ও তার ভাই সামাদের মোবাইলের ছবি ও ভিডিও ধারণে বাধা দিয়ে এলোপাতাড়িভাবে আব্দুস সামাদকে পিটানো শুরু করেন। এতে আব্দুস সামাদ আহত হলে প্রেসক্লাব পাটগ্রাম এর সাধারণ সম্পাদক সাইফুল সবুজ ও যুগ্ন সাধারণ সম্পাদক সাফি দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ বলেন, শ্রীরামপুর ইউনিয়নে কাবিটার কাজে অনিয়মের ছবি ও ভিডিও ধারণ করার সময় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন আমাদের উপর চড়াও হন। তিনি আমাদের উদ্দেশ্যে করে অশ্লীল শব্দোচ্চারণের মাধ্যমে একপর্যায়ে সাংবাদিক আব্দুস সামাদকে পিটিয়ে আহত করে। পরিবেশ পরিস্থিতি অনূকূলে না থাকায় আহত সামাদকে নিয়ে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়।

আহত আব্দুস সামাদ বলেন, রাস্তার অনিয়মের ছবি তুলতে গেলে লিটন মেম্বার এসে আমাকে ধাক্কা দেয় এবং বাঁধা প্রদান করার এক পর্যায়ে তার ছোট ভাইসহ আমার বুকে ও পিঠে কিল ঘুসি মেরে আহত করে। আমি অবিলম্বে হামলাকারী এই লিটন মেম্বারের বিচার দাবি করছি এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ইউপি সদস্য ফরহাদ হোসেন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি।

error: Content is protected !!