শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

গোমস্তাপুরে আর্থিক অনুদান প্রদান বিএনপির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৯:৫৫ পিএম | 144 বার পড়া হয়েছে
গোমস্তাপুরে আর্থিক অনুদান প্রদান বিএনপির

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে গোমস্তাপুর উপজেলার একমাত্র শহীদ তারেকের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখা আয়োজনে। শনিবার(০৫ অক্টোবর) বিকাল ৪ টা ৩০ মিনিটে উপজেলার চৌডালা ইউনিয়নে ইসলামপুর গোরস্থানে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে তারেকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএনপি নেতা কর্মীরা।

পরে রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির পরিচালনায় ও চৌডালা ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফার সভাপতিত্বে শোকসভায় আয়োজন করেন এতে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন,যুবনেতা, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, পিয়ারুল,মাহবুব, তারিফ প্রমূখসহ উপজেলা বিএনপির ও রহনপুর পৌর বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন এবং তারেকের বাবা হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন উপস্থিত বিএনপির নেতারা।

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা

ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

মোঃ শাকিল মাহমুদ রামপুরা ঢাকা, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ এএম
ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ

আচরণবিধি ভেঙে ঢাকা–১১ আসনে বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে পূর্ব রামপুরার মারকাযুত তাকওয়া বাংলাদেশ মাদ্রাসার সামনে ও আশেপাশের বিভিন্ন গলির মধ্যে তার নির্বাচনী পোস্টার সাটানো দেখা গেছে।

ঢাকা-১১ আসন ম্যাজিস্টেটের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন চৌধুরী উজ্জ্বল বাংলাদেশ টিভি কে বলেন, ‘আমাদের প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একদিকে পোস্টার নামিয়ে ফেললে আরেকদিকে লাগায়। আমরা সিটি করপোরেশনকে কোথাও যেন পোস্টার না থাকে সেটি, দ্রুত অপসারণ করা হয় এর জন্য তফসিল ঘোষণার পর থেকেই বারবার তাগিদ দিচ্ছি। পোস্টার লাগানোর সময় কাউকে পেলেই সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কাউকে পাওয়া না গেলেও সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

মোঃ সুজন বেপারী

পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মুন্সিগঞ্জসহ সারাদেশের জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌরসভার বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।

গতকাল ২৩ই জানুয়ারী শুক্রবার সন্ধায় পঞ্চসার ইউনিয়নের মুক্তার পুর এলাকায় জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌর বিএনপি নেতা শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কিছু মুহূর্ত।

এ-সময় উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌর বিএনপি নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ঢাকার সময় ও বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোর জার্নালিস্ট মোঃ সুজন বেপারীসহ অন্যান্য প্রমুখ।