শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

এস. হোসেন মোল্লা (ঢাকা)

হিউম্যান এইড এন্ড ট্রাষ্ট ইন্টারন্যাশনাল’র অনুসন্ধানে কোটিপতি হোসেন মিয়ার অপকর্ম উদঘাটন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৯:২৮ পিএম | 97 বার পড়া হয়েছে
হিউম্যান এইড এন্ড ট্রাষ্ট ইন্টারন্যাশনাল’র অনুসন্ধানে কোটিপতি হোসেন মিয়ার অপকর্ম উদঘাটন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি চালক মোঃ হোসেন মিয়া অবৈধভাবে বিভিন্ন সরকারি মালামাল বিক্রি করে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ।হয়ে গেছেন কোটি টাকার সাম্রাজ্যের মালিক!

জানা গেছে, হোসেন মিয়ার মা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী।সেই সুবাদে হোসেন মিয়া উত্তর সিটি কর্পোরেশনের দৈনিক হাজিরা ভিত্তিতে চাকরিতে যোগদান করেছিলেন।পরবর্তীতে একজন সরকারি কর্মকর্তাকে ম্যানেজ করে ১৫ লক্ষ টাকার বিনিময়ে হাতিয়ে নেন সোনার হরিণ সরকারি চাকরি!আজও তার চরম দূনীতির স্বর্গ রাজ্যেই বসবাস! স্বনামধন্য কোটিপতিও বটেই!

উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী চাকরিতে যুক্ত হওয়ার পরপরই বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের ছত্রছায়ায় শুরু করেন ব্যাপক চুরি ও লুটপাট। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর সিটি কর্পোরেশনের যান্ত্রিক ও পরিবহন বিভাগের কয়েকজন কর্মচারীরা জানান, এই লুটেরা হোসেন মিয়া পরিবহন থেকে তার পছন্দের যান্ত্রিক বিভাগে ৩/৪ বার বদলি হয়েছেন এবং প্রতি বদলির জন্য দুই থেকে তিন লক্ষ টাকা করে ঘুষ দিয়েছেন। সেই সাথে উত্তর সিটি কর্পোরেশনের গাড়ির বিভিন্ন মালামাল, যন্ত্রাংশ, তেল ইত্যাদি চুরি করে মালিক হয়েছেন কোটি কোটি টাকার সম্পদের। তার সহোদর ভাই হাসান মিয়া একই প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ভাই মিলে ব্যাপক লুটপাট ও অনিয়ম করে বিশাল অর্থ কামিয়ে নিয়েছেন। হোসেনের অপর ভাই হাসান দুর্নীতি ও তথ্য গোপনের দায়ে ইতিমধ্যেই চাকরিচ্যুত সত্বেও বহাল তবিয়তেই এখনো সিটি কর্পোরেশনের কাজ করে যাচ্ছেন এবং বেতন উঠাচ্ছেন। আরও শোনা যায়, এরা দক্ষিণ সিটি কর্পোরেশন সাবেক মেয়র তাপসের অনুসারী! এমনকি বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীর ৪৯নং ওয়ার্ডে এই হাসান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের ব্যাপক অর্থ সহায়তা করেন! এদের দেখার যেন কেউই নেই!এই হাসানের অপকর্মের বিস্তারিত পরবর্তীতে প্রকাশ করার প্রস্তুতি চলছে।

বিস্তারিত অনুসন্ধানে জানা গেছে, হোসেন তার ব্যাপক দূর্নীতি ও চুরির অবৈধ অর্থ দিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ৬৮/ডি নম্বরের প্লটটি ক্রয় করেছেন কয়েক কোটি টাকা দিয়ে। গাজীপুর সাভারে আরো বেশ কিছু জমি ক্রয় করেছেন। চলাফেরা করেন নিজ মোটরসাইকেলে যার মূল্য কয়েক লক্ষ টাকা। বিভিন্ন ব্যাংকে ৮ থেকে ১০টি একাউন্টে তার রয়েছে লক্ষাধিক টাকা। ডিউটি শেষ হবার পরে তাকে দেখলে আর চেনাই যায়না যে সে একজন সিটি কর্পোরেশনের ময়লার গাড়িচালক।সরাসরি তার চলাফেরা একজন মিলিয়নিয়ারের মতো! বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে কেউ কিছু বলতে গেলেই দাপট কিংবা অর্থ দিয়ে তাকে থামিয়ে দিয়েছেন।

আমাদের প্রতিনিধিগন তার কাছে প্রশ্ন করেন আপনি একজন ময়লার গাড়িচালক হয়ে কিভাবে কোটি কোটি টাকার সম্পদ করেছেন!উত্তরে সে বলে ভাই সবাই কমবেশি কামায়। আপনারা নিউজ করে যদি আমার কিছু করতে পারেন কইরেন। তবে আপনারা কিছুই করতে পারবেন না।তাছাড়াও তার আচরণ সরাসরি বেপরোয়া ভাবে ভয়াবহ দাপট ও হুমকির দৃষ্টান্ত বহন করেছে! গোপন সুত্রে প্রকাশ, এই হোসেন মিয়া বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিলে ব্যাপক অন্যায় অত্যাচার করেছিলো ছাত্রদের উপরে।

তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে জানা যায়, তারা এই বিষয়ে কিছুই নাকি জানেন না। হোসেন কিভাবে এত কোটি কোটি টাকার সম্পদ গড়লো তা দেশ ও জাতীর কাছে অবাক বিস্ময়। সকলের প্রশ্ন, সামান্য কয় টাকার বেতনে যেখানে থাকা খাওয়াই কষ্টকর,সেখানে কিভাবে হোসেন মিয়া কোটি কোটি টাকার সম্পদ গড়লো!হোসেন মিয়ার সমস্ত অপকর্মের ব্যাপারে তদন্ত আবশ্যক।এসব ঘটনার সহস্য উদঘাটনসহ উচিত বিচার জরুরি ভাবে দাবি করেন স্বাধীন সার্বভৌম বাংলার সাধারণ জনতা।

দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৩৯ এএম
দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার ২৯ শে রমজান স্থানীয় উপজেলা মোড় খান ফার্মেসীতে দিঘলিয়া উপজেলার এস এস সি ৯৩ ব্যাচের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, ইফতার মাহফিলে সভাপতিত্ব করে দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের আহবায়ক শেখ শামীমুল ইসলাম এবং পরিচালনা করে দিঘলিয়া উপজেলার ৯৩ ব্যাচের সদস্য সচিব মোঃ ইব্রাহিম শেখ, উপস্থিত ছিল উপজেলা ব্যাচ ৯৩ এর উপদেষ্টা আলী রিয়াজ কচি,ব্যাংকার বন্ধু মোঃ মাসুদ রানা,মোঃ রবিউল ইসলাম মোড়ল,মোল্লা সালাউদ্দিন, মোঃ ররি, মোঃ মিজানুর রহমান, মোল্লা হাবিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ করির,মোঃ আমান,মোঃ কওসার হোসেন বিদ্যুৎ, খান শহীদ, মোঃ কুদ্দুস মোল্লা, মোঃ জিয়াউর রহমান, এ্যাডঃ জাহিদুল ইসলাম, মোঃ মিলন শেখ, আহাদ গাজী, আরো অনেকে, ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করে বন্ধু খান শহীদ প্রমুখ,মাগরিবের নামাজের শেষে আবারও উক্ত স্থানে ৯৩ বন্ধুদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় সিদ্ধান্ত হয় – ঈদুল ফিতরের তৃতীয় দিনে রোজ সোমবার ২৩ শে মার্চ স্থানীয় দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঈদ পূর্ণ মিলনীর আয়োজন করা হবে, ঈদ পূর্ণ মিলনিতে সকল ৯৩ বন্ধুরা তাদের পরিবারের সকল সদস্য কে নিয়ে বিকাল ৫ ঘটিকায় বিদ্যালয়ের মাঠ উপস্থিত হবে এবং ঈদ পূর্ণ মিলনী রাত ১০ টা পর্যন্ত একটানা চলবে বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান গান,আবৃত্তি, বল বিতরণ,ছোট নাটিকার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

ঈদ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা ও সচেতনতার আহ্বান এসপি কামরুল হাসানের

মামুনুর রশীদ মামুন: ময়মনসিংহ জেলা প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:৩৭ এএম
ঈদ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা ও সচেতনতার আহ্বান এসপি কামরুল হাসানের

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জেলার সকল পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ঈদুল ফিতর আনন্দ,শান্তি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। এই উপলক্ষে তিনি সকলের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন,জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত। ঈদের সময় যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারে,সে জন্য ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। যানজট নিয়ন্ত্রণ,গুরুত্বপূর্ণ স্থানে টহল বৃদ্ধি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার আরও বলেন,শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি সচেতন ও দায়িত্বশীল আচরণ করে,তবে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি জেলা পুলিশের সকল সদস্যের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে তাদের পরিবারসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
সবশেষে,তিনি ময়মনসিংহবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদ মোবারক। সবার জীবন সুখ,শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”

জ্ঞানের প্রকার ভেদ

জ্ঞানের প্রকার ভেদ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:২০ এএম
জ্ঞানের প্রকার ভেদ

জ্ঞান দুই প্রকারঃ- আল্লাহর দেওয়া জ্ঞানের নামই অর্পিত জ্ঞান ও অর্জিত জ্ঞান বলা হয় বই , খাতা কলম শিক্ষার প্রতিষ্ঠান থেকে যেই

মহান আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি কুলের সবচেয়ে বেশি জ্ঞানী হিসেবে সৃষ্টি করেন
এবং জ্ঞান- একটা শক্তি। এই শক্তি জ্ঞান- একটা শক্তি। এই শক্তি মানুষের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে। একে জাগ্রত করাই প্রত্যেক সত্তার প্রথম কর্তব্য। কেউ তা জাগ্রত করে কেউ করে না। যার জ্ঞান জাগ্রত হয় সে এই জ্ঞান দিয়ে সত্য-মিথ্যা নিরুপণ করে অতঃপর সত্যের পথ অবলম্বন করে।
.
জীবন তো চলমান, বহমান। এক মুহূর্ত সে থামে না। এই চলমান জীবনে জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে যে যত সম্মুখে অগ্রসর হয় তত তার জীবন উজ্জল হয়। চলতে চলতে একটা পর্যায়ে সে পরম সত্যে বিলীন হয় অর্থাৎ মার্গে পৌঁছে।
.
যে সত্তা সর্বাবস্থায় ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বে ন্যায়ের পক্ষ অবলম্বন করল সে সত্তাই প্রকৃত শক্তির অধিকারী অর্থাৎ জ্ঞানী। যে সমাজে সত্য-মিথ্যার পার্থক্য নির্নীত হয় না সে সমাজই অন্ধকার, জাহেলী সমাজ। এমন স্থিতি যখন উপস্থিত হয় তখন হয় সেই জাহেলি সমাজ পরিত্যাগ করতে হবে নয়তো সেটা ধ্বংস করে নতুন সমাজ নির্মাণ করতে হবে। এই নবনির্মাণে সবচেয়ে বেশি অবদান রাখা উচিত জ্ঞানী ব্যক্তিদের। সত্তার প্রথম কর্তব্য। কেউ তা জাগ্রত করে কেউ করে না। যার জ্ঞান জাগ্রত হয় সে এই জ্ঞান দিয়ে সত্য-মিথ্যা নিরুপণ করে অতঃপর সত্যের পথ অবলম্বন করে।
.
জীবন তো চলমান, বহমান। এক মুহূর্ত সে থামে না। এই চলমান জীবনে জ্ঞানের শক্তিকে কাজে লাগিয়ে যে যত সম্মুখে অগ্রসর হয় তত তার জীবন উজ্জল হয়। চলতে চলতে একটা পর্যায়ে সে পরম সত্যে বিলীন হয় অর্থাৎ মার্গে পৌঁছে।
.
যে সত্তা সর্বাবস্থায় ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বে ন্যায়ের পক্ষ অবলম্বন করল সে সত্তাই প্রকৃত শক্তির অধিকারী অর্থাৎ জ্ঞানী। যে সমাজে সত্য-মিথ্যার পার্থক্য নির্নীত হয় না সে সমাজই অন্ধকার, জাহেলী সমাজ। এমন স্থিতি যখন উপস্থিত হয় তখন হয় সেই জাহেলি সমাজ পরিত্যাগ করতে হবে নয়তো সেটা ধ্বংস করে নতুন সমাজ নির্মাণ করতে হবে। এই নবনির্মাণে সবচেয়ে বেশি অবদান রাখা উচিত জ্ঞানী ব্যক্তিদের।

মোঃ তালাত মাহামুদ
বিশেষ প্রতিনিধি
“দৈনিক উজ্জ্বল বাংলাদেশ পত্রিকা”

error: Content is protected !!