বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

কুমিল্লা ডিসি অফিসে আচরণ ঘিরে বিতর্ক

দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহকে নিয়ে রাজনৈতিক উত্তাপ

MD. SALIM RANA
MD. SALIM RANA - INTERNATIONAL REPORTER, INTERNATIONAL প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৫ পিএম | 80 বার পড়া হয়েছে
দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহকে নিয়ে রাজনৈতিক উত্তাপ

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাম্প্রতিক ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দেবিদ্বার উপজেলা ০৪ আসনের সম্ভাব্য নির্বাচনকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহর আচরণ নিয়ে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা ডিসি অফিসে এক বৈঠককালে হাসনাত আবদুল্লাহর সঙ্গে দেবিদ্বার ০৪ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর সমর্থকদের বাকবিতণ্ডা হয়। ওই সময় হাসনাত আবদুল্লাহের আচরণকে অনেকেই ‘অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ’ বলে অভিযোগ করেছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
স্থানীয়দের একাংশের দাবি, ওই ঘটনার মাধ্যমে দেবিদ্বার উপজেলা বাসী হাসনাত আবদুল্লাহর ‘আসল চরিত্র’ সম্পর্কে ধারণা পেয়েছেন। অভিযোগ উঠেছে, তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে সিনিয়র নাগরিক, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তাদের প্রতিও অসম্মানজনক ভাষায় কথা বলেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আরও বিতর্ক তৈরি হয়েছে হাসনাত আবদুল্লাহর দলীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে। বিএনপির কয়েকজন নেতা প্রকাশ্যে দাবি করেছেন, হাসনাত আবদুল্লাহ অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ অবস্থান থেকেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও এ বিষয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনকে সামনে রেখে তার ব্যয়বহুল প্রচারণা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, “নির্বাচনের জন্য এত অর্থের উৎস কোথায়?”—এই প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও চায়ের আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা টাউন হলসহ বিভিন্ন কর্মসূচিতে তার বক্তব্য ও আচরণকে ‘নাটকীয়’ আখ্যা দিয়ে কেউ কেউ বলছেন, জনপ্রিয়তা অর্জনের জন্য তিনি পরিকল্পিত অভিনয় করছেন। অভিযোগ রয়েছে, জামায়াত ও আওয়ামী লীগের কিছু অংশের নীরব সমর্থন পাওয়ায় তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসি অফিসে হাসনাত আবদুল্লাহ ও ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেবিদ্বার উপজেলায় ভবিষ্যতে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। তারা আশঙ্কা করছেন, এ ধরনের উত্তেজনাপূর্ণ আচরণ নির্বাচনী পরিবেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারে।
তবে সচেতন মহলের দাবি, অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে গিয়ে প্রশাসনের উচিত বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখা এবং নির্বাচনী এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। একই সঙ্গে সকল রাজনৈতিক নেতার প্রতি দায়িত্বশীল আচরণ ও সহনশীল রাজনীতির আহ্বান জানিয়েছেন তারা।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!