বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

কুমিল্লার ১১টি আসনে যে ১০৭জন প্রার্থীর মনোনয়পত্র যারা জমা দিলেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম | 72 বার পড়া হয়েছে
কুমিল্লার ১১টি আসনে যে ১০৭জন প্রার্থীর মনোনয়পত্র যারা জমা দিলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে কুমিল্লার ১১টি আসনে ১০৭ জন প্রার্থীর মনোনয়পত্র জমা দিয়েছেন। সোমবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেয়া হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান রাত ১১টায় এই তথ্য নিশ্চিত করেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির ড.খন্দকার মোশারফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান বাহালুল, স্বতন্ত্র আবু জায়েদ আল মাহমুদ, খেলাফত মজলিসের সৈয়দ আবদুল কাদের, বাংলাদেশ রিপাবলিকান পাটির মোহাম্মদ আবুল কালাম, স্বতন্ত্র মারুফ হোসেন, জাসদের বড়–য়া মনোজিত ধীমন,ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ,স্বতন্ত্র ওমর ফারুক,কাজী মো. ওবায়েদ উল্লাহ. এবিপার্টির সফিউল বাশার, জাতীয়পর্টির সৈয়দ মো.ইফতেখার আহসান ।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, জামায়াতের মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুস সালাম, স্বতন্ত্র মো. রমিজ উদ্দিন লন্ডনী,এম এ মতিন খান, অধ্যাপক মো. মনোয়ার হোসেন, জাতীয় পার্টির মো. আমির হোসেন ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. সাহাবুদ্দিন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবদুস সালাম।
কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জামায়াতের মোঃ ইউসুফ সোহেল,বাংলাদেশ কংগ্রেসের মোঃ খোরশেদ আলম,ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আব্দুল কাইয়ুম, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের রিয়াজ মোহাম্মদ শরীফ, আমজনতা দলের চৌধুরী রকিবুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ শরীফ উদ্দীন সরকার, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ এমদাদুল হক ও গণ অধিকার পরিষদের মোঃ মনিরুজ্জামান।
কুমিল্লা- ৪(দেবিদ্বার) আসনে বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, এনসিপির হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের মো. জসীম উদ্দিন, খেলাফত মজলিশের মাওলানা মজিবুর রহমান ফরাজী, ইনসানিয়াত বিপ্লব পার্টি’র ইরফানুল হক, বাংলাদেশ খেলাফত মজলিশের হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন, আম জনতা দলের মাসুদ রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল করিম।
কুমিল্লা-০৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির জসিম উদ্দিন, জামায়াতের ড. মোবারক হোসেন, এবি পার্টির ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তানজীল আহমেদ, জাতীয়পার্টির মো. এনামুল হক খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, এনপিপির মো. আবুল বাশার, জেএসডির শিরিন আক্তার, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফী।
কুমিল্লা-৬ (আদর্শ সদর): আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী, স্বতন্ত্র আমিনুর উর রশিদ ইয়াছিন, জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশিদ, বাসদের কামরুন নাহার সাথী,ইসলামী ফ্রন্টের মাসুম বিল্লাহ মিয়াজী, মুসলিম লীগের মোহাম্মদ ইয়াছিন, মুক্তিজোটের আমির হোসেন ফরায়জী,জেএসডির ওবায়েদুল কবির মোহন,গণ অধিকার পরিষদের মোবারক হোসেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির ড. রেদোয়ান আহমেদ, স্বতন্ত্র আতিকুল আলম শাওন, স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকী, মুক্তিজোটের সজল কুমার কর, খেলাফত মজলিশের মাওলানা সোলাইমান খাঁন, জামায়াতের মাওলানা মো. মোশারফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুফতি এহতেশামুল হক।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন, জামায়াতের সফিকুল আলম হেলাল, জাতীয়পার্টির এইচ এম এম ইরফান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. গোলাম সাদেক, খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন, ইসলামী ঐক্যজোটের আবদুল কাদের, জাতীয়পার্টির নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ রিপাবলিক পার্টির মফিজ উদ্দিন আহমেদ,বাংলাদেশ সুপ্রিম পার্টির গোলাম মোরশেদ, বাসদের মোহাম্মদ আলী আশরাফ।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম, স্বতন্ত্র সামিরা আজিম দোলা, রশিদ আহমেদ হোসাইনী, জামায়াতের ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, স্বতন্ত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক, মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ আবুল কাশেম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী,বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মাহবুবুর রহমান ও আবদুল হক আমিনী ।
কুমিল্লা -১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির আবদুল গফুর ভুঁইয়া, স্বতন্ত্র মোবাশ্বের আলম ভুঁইয়া,মোস্তফা সাজ্জাদ হাসান, জামায়াতের মো. ইয়াসিন আরাফাত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী নুর আলম সিদ্দিকী, আম জনতা দলের আবদুল্লাহ আল নোমান, নাগরিক পরিষদের রমিজ বিন আরিফ, বাংলাদেশ কংগ্রেসের হাসান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শামছুদ্দোহা।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন শহিদ, মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ গণফ্রন্টের আলমগীর হোসেন, স্বতন্ত্র মো. তৌহিদুল ইসলাম, বিএনপির কামরুল হুদা, জামায়াতের ডা.সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ কংগ্রেসের আ ফ ম আবদুর রহিম ও জাতীয় পাটির মো. মাইন উদ্দিন।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!