খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক শোকবার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও রইল আন্তরিক সমবেদনা।”
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, দেশের এই সংকটময় মুহূর্তে—যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে—ঠিক সেই সময়ে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক উত্তরণের পথে একটি গভীর প্রভাব ফেলবে।
সজীব ওয়াজেদ জয় আরও বলেন, অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও বেগম খালেদা জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন,
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন।

















