শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

উর্মি আক্তারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে ব্যবসায়ীর নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি সাংবাদিক পরিচয়ে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:২৩ পিএম | 61 বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুরে ব্যবসায়ীর নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি সাংবাদিক পরিচয়ে

বগুড়ার শেরপুর উপজেলায় ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে একাধিক পত্রিকার কার্ডধারী সাংবাদিক পরিচয় দেওয়া রুবি আক্তার ওরফে উর্মি আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি ১৯৫সি/২০২৫ (শেরপুর) নম্বরে গত ২৫ মার্চ শেরপুর আমলী আদালতে দায়ের করেন বাদী রুবেল মাহমুদ। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বগুড়া ডিবি কার্যালয়কে।

বাদীর অভিযোগ অনুযায়ী, দরিমুকুন্দ গ্রামের সাংবাদিক পরিচয়ধারী রুবি আক্তার উর্মি, বিপ্লব শেখ, উর্মিলা বেগম, মো. সোহান, খলিলুর রহমান ও ওমর আলী শেখ দীর্ঘদিন ধরে তার নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করায় বিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি, ভয়ভীতি ও জীবননাশের আতঙ্ক সৃষ্টি করে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের হুমকি এবং আগুনে পুড়িয়ে দেওয়ার কথাও বলা হয়।

স্থানীয় সাক্ষী মো. আমিনুর ইসলাম জানান, বিবাদীরা পরস্পর সহযোগিতায় নিয়মিত বাদীর কাছ থেকে চাঁদা দাবি করতেন। একপর্যায়ে বিপ্লব শেখ প্রকাশ্যে বাদীকে হত্যা করার হুমকি দেন এবং মারধর করতে উদ্যত হলে বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সরে পড়েন।

বাদী জানান, থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে মামলা করতে পরামর্শ দেওয়া হয়। তার পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ বিবাদীরা স্থানীয়ভাবে সশস্ত্র অবস্থায় দলবদ্ধ হয়ে চলাফেরা করে।

জানতে চাইলে জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার কর্তৃপক্ষ জনাব মো: বাবলু সাহেব বলেন, রুবি আক্তার ওরফে উর্মি, পিতা: মো: ওমর আলী, গ্রাম: দড়িমুকুন্দ ডাকঘর: শেরপুর-৫৮৪০ জেলা: বগুড়া। সে শেরপুর উপজেলায় তাদের জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার কোনো প্রতিনিধি নন। কেউ যদি ভুয়া কার্ড ব্যবহার করে চাঁদাবাজি করে, তাকে প্রশাসনের কাছে ধরিয়ে দিতে হবে।

অন্যদিকে সাংবাদিক উর্মির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একাধিক পত্রিকায় কাজ করেন এবং তার নামে মামলা হলে আইনগতভাবে মোকাবিলা করবেন। একই সাথে তিনি বলেন, বিষয়টি নিয়ে বেশি কথা বললে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধেও মামলা করতে পারেন।

তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে জানান, উর্মি আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৪২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মোড় থেকে পুরাতন বাজার পর্যন্ত এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রাযহান,সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন,চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সদর হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদ, ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ কুমার দাস, , দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর – রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং অফিসার মোঃ জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলকে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে। এ কার্যক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রেজাউল করিম রিফাত (টাঙ্গাইল)

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

রেজাউল করিম রিফাত (টাঙ্গাইল) প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৪০ পিএম
সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে একদিন (শনিবার) স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (সকাল সাড়ে ১০টায়) সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃরেহেনা পারভিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক, সমাজসেবা কর্মকর্তা মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ হাসপাতালের ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে হাসপাতাল প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা হাসপাতালের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সম্মিলিতভাবে কাজ করেন এবং সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান জানান।
উপস্থিত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহে শনিবার এ ধরনের স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু হাসপাতাল নয়, ধীরে ধীরে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
তারা আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখতে এগিয়ে আসতে হবে।

‎রবি, ডাকুয়া, বাগেরহাট

‎মোংলায় ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের বিশেষ টহল

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৩৮ পিএম
‎মোংলায় ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের বিশেষ টহল

পবিত্র ঈদু-উল-ফিতরকে ঘিরে উপকূলের নৌপথের যাত্রায় দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য বাংলাদেশ কোস্ট গার্ড টহল জোরদার করেছে।

‎শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় মোংলা খেয়া পারাপার ঘাটে সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি শেষে বিসিজিএন মনসুর আলীর ইলেক্ট্রিক্যাল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

‎তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা, এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে।
‎দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।

‎কোস্টগার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

error: Content is protected !!