মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

সততা ও মেধার আলোয় পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:১১ এএম | 136 বার পড়া হয়েছে
সততা ও মেধার আলোয় পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান

শিক্ষক সমাজের প্রকৃত আলোকবর্তিকা। একজন আদর্শবান, সত্ ও মেধাবী শিক্ষক কেবল জ্ঞান বিতরণই করেন না, বরং শিক্ষার্থীদের জীবনের পথ প্রদর্শক হয়ে ওঠেন। তেমনই একজন শিক্ষকের নাম মোঃ আব্দুল হান্নান, যিনি বর্তমানে পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা, ভদ্রতা, নম্রতা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর আন্তরিকতা তাকে শুধু একজন সফল শিক্ষক নয়, বরং শিক্ষার্থীদের কাছে অভিভাবকসুলভ বন্ধুতে পরিণত করেছে।

তার শিক্ষকতা জীবনের শুরু যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। প্রথম থেকেই তিনি ছিলেন ভিন্নধর্মী। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের বিষয়বস্তু বোঝাতে ধৈর্য ও যত্নশীলতা ছিল তার মূল হাতিয়ার। কোনো শিক্ষার্থী যদি পাঠ বুঝতে না পারে, তিনি বারবার সহজভাবে তা ব্যাখ্যা করতেন। শিক্ষার্থীরা অনুভব করত, তিনি কেবল শিক্ষক নন, তাদের জীবনের একজন সত্যিকারের পথপ্রদর্শক। এ কারণেই অল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষার্থীদের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

শিক্ষক হিসেবে তার আচরণ ছিল অভিভাবকসুলভ ও পিতৃতুল্য। তবে একইসাথে তিনি ছিলেন বন্ধুসুলভ, যা শিক্ষার্থীদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল। শিক্ষার্থীরা সহজে যেকোনো সমস্যা তার কাছে বলতে পারত, আর তিনি তা সমাধান করার চেষ্টা করতেন। তার এই মনোভাব শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস তৈরি করত এবং তাদের শিক্ষা গ্রহণের আগ্রহ বাড়িয়ে দিত।

বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়কে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার সুদক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধু ফলাফল নয়, শৃঙ্খলা, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নেও এসেছে ব্যাপক পরিবর্তন। অভিভাবকরাও সন্তুষ্ট, কারণ তারা দেখছেন তাদের সন্তানরা শুধু শিক্ষায় নয়, চরিত্র ও নৈতিকতায়ও উন্নতি করছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, প্রধান শিক্ষক আব্দুল হান্নান সব সময় পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলীর উপর জোর দেন। তার মতে, একজন ভালো মানুষ না হলে ভালো শিক্ষার্থী হওয়া যথেষ্ট নয়। এজন্য তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন, সততা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন।

তার প্রচেষ্টায় বিদ্যালয়টি আজ পীরগাছার বুকে নারী শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। ফলাফলও বলছে একই কথা—প্রতিবছর পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফল করছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে।

প্রধান শিক্ষক হিসেবে তার ভবিষ্যৎ পরিকল্পনাও প্রশংসনীয়। তিনি চান বিদ্যালয়ে আধুনিক শ্রেণিকক্ষ স্থাপন করতে, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা চালু করতে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতাকে আরও বিকশিত করতে। পাশাপাশি তিনি নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ের রোল মডেল হিসেবে গড়ে তুলতে স্বপ্ন দেখছেন।

তার এই আন্তরিকতা ও নিষ্ঠা শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবক ও সহকর্মী শিক্ষকদের মাঝেও আস্থা তৈরি করেছে। সহকর্মীরা জানান, তিনি সব সময় সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করেন এবং সবার মতামতকে মূল্য দেন। ফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক ধরনের পারিবারিক বন্ধন তৈরি হয়েছে।

শিক্ষক হিসেবে তার জীবনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কেবল জ্ঞানী মানুষ নয়, সৎ, নৈতিক ও মানবিক গুণাবলীর অধিকারী মানুষ হিসেবে গড়ে তোলা। আজ তার সেই লক্ষ্য সফলতার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

মোঃ আব্দুল হান্নানের মতো একজন শিক্ষক সমাজে বিরল। তার সততা, মেধা ও কর্মনিষ্ঠার আলোয় আলোকিত হচ্ছে পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, অভিভাবক ও এলাকাবাসী বিশ্বাস করেন—তার সুদক্ষ নেতৃত্বে বিদ্যালয় আগামী দিনে আরও উন্নতি সাধন করবে এবং নারী শিক্ষার প্রসারে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রমে সফল

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫৯ পিএম
পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রমে সফল

সোমবার (০৯ মার্চ) দিবাগত রাতে পাবনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ এর নির্দেশক্রমে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানাধীন পাবনা জেনারেল হাসপাতাল সংলগ্ন গাংকোলা ইছামতি নদীর পাশে ০৬ (ছয়) জনকে গ্রেফতার করে পাবনা ডিবি পুলিশ এবং গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও ফরিদপুর থানা এলাকা থেকে গাঁজাসহ ০১ (এক) জন, চাটমোহর থানা কর্তৃক ০৩ (তিন) গ্রাম হিরোইন সহ ০১জন গ্রেফতার, কাশিনাথপুর পুলিশ ক্যাম্প কর্তৃক চেকপোস্ট পরিচালনা কালে ০১ (এক) বিদেশি বোতল মদসহ ০৩ (তিন) জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই সাথে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাবনা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম
দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত

খুলনা দিঘলিয়া উপজেলায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা ভবন চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত মোহড়ায় দিঘলিয়া উপজেলা স্থল ও নৌ ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্যোগে গ্যাস সিলিন্ডার লিকেজসহ প্রাকৃতিক দুর্যোগে আহত রোগীদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং হাসপাতালে স্থানান্তরিত করার ওপর মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়। অতঃপর দিঘলিয়া উপজেলা সন্মেলন কক্ষে দিঘলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, সাবধানতা ও সচেতনতাই পারে মানুষ সৃষ্ট দুর্যোগ কমিয়ে আনতে। প্রাকৃতিক দুর্যোগেও সচেতনতার তুলনা নেই। পাশাপাশি প্রত্যেকে তার নিজ জায়গা থেকে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে হবে। কারণ মানুষ মানুষের জন্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, দিঘলিয়া স্থল ও নৌপথ ফায়ার সার্ভিসের অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান ও প্রচার সম্পাদক জাহিদ হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম
গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হারুন অর রশিদ (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৯ মার্চ, ২০২৬) সন্ধ্যা ৭:১৫ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন ‘সারবাংলা ইকো পার্ক’ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেফতারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা ছিল। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ০৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই হারুন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিকে রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

error: Content is protected !!