মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম | 113 বার পড়া হয়েছে
ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা গ্রেপ্তার

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জেসমিন আরা রুমা ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

ওসি শিবিরুল ইসলাম জানান, বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রুমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রিমন হোসেন, সৌদি আরব

প্রবাসী বাংলাদেশীদের করুন পরিনতি অভিযোগের তীর রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

রিমন হোসেন, সৌদি আরব প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ পিএম
প্রবাসী বাংলাদেশীদের করুন পরিনতি অভিযোগের তীর রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কাজের ভিসায় মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে প্রবাসীদেরকে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি প্রতারণা করে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। প্রতারণার স্বীকার হয়ে সর্বস্ব হারাতে হচ্ছে প্রবাসীদের। ভোগান্তির স্বীকার হয়ে কেউ বাধ্য হয়ে কেউবা আবার জেল খেটে দেশে ফেরত আসছেন। প্রতারণায় নিঃস্ব হয়ে দেশে এসেও পড়েছেন কর্মসংস্থানের অনিশ্চয়তায়।

সৌদি আরবে ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশে থাকা রিক্রুটিং এজেন্সিগুলো মোটা অঙ্কের টাকা নিয়ে ভালো বেতনের চাকরির আশ্বাস দিলেও বাস্তবে সৌদি আরবে কাজের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। নির্ধারিত বেতন তো দূরের কথা, কাজই মিলছে না। একই সঙ্গে ইকামাও (সৌদিতে থাকার বৈধতা) মিলছে না। ফলে অবৈধ হয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে প্রবাসীরা। বিশেষ করে এজেন্সি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের বিজ্ঞাপন দিয়ে মিথ্যা প্রলোভন দেখায়। অনেকে অবৈধ অবস্থায় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত আসছেন।

অনুসন্ধানে জানা গিয়েছে, বিশেষ করে ব্যাঙের ছাতার মতো ঢাকা শহরে গড়ে উঠা রিক্রুটিং এজেন্সির বেশির ভাগেরই আর এল নাম্বার নেই। অন্য এজেন্সির লাইসেন্স নাম্বার ব্যবহার করে ভ্রাম্যমাণ অফিস খুলে তাদের কার্যক্রম চালাচ্ছে।

প্রবাসীদেরকে লাইসেন্স নাম্বার দেখিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে দালালের হাতে তুলে দিচ্ছে। পরবর্তীতে দালালের মাধ্যমে কাজ না পেয়ে পুনরায় দেশ থেকে টাকা এনে কাজের ব্যবস্থা করলেও নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী প্রবাসীরা। এক পর্যায়ে ভিসার মেয়াদ শেষ হলে নির্বিকায় হয়ে পড়ে।

রিক্রুটিং এজেন্সি ধরাছোঁয়ার বাহিরে চলে যায়, এজেন্সি গুলো প্রবাসীদের সাথে জোগাজোগ বন্ধ করে দেওয়ার ফলে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিনকাটাতে থাকে। প্রবাসীদের এমন ভোগান্তি যাতে লাঘব হয় সে বিষয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছে প্রবাসী বিভিন্ন সংগঠন।

চাঁদের পথে মানবজাতির নতুন অধ্যায়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ পিএম
চাঁদের পথে মানবজাতির নতুন অধ্যায়

বহু বছর পর আবার মানুষকে চাঁদের কক্ষপথে পাঠানোর এই মিশন পরিচালনা করছে NASA।
এই মিশনের প্রাণকেন্দ্র হলো অত্যাধুনিক Orion spacecraft—যা ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানের জন্য তৈরি করা হয়েছে।
🛰️ ওরিয়ন ক্যাপসুলে কী থাকছে?
🔹 👨‍🚀 মানব ক্রু (Astronaut Crew)
Artemis II-তে থাকছেন ৪ জন মহাকাশচারী, যারা Moon-এর চারপাশে প্রদক্ষিণ করবেন।
🔹 🧠 উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম
দীর্ঘ সময় মহাকাশে টিকে থাকার জন্য অক্সিজেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি পুনর্ব্যবহার—সবকিছুই রয়েছে অত্যাধুনিকভাবে।
🔹 🖥️ অ্যাভিওনিক্স ও নেভিগেশন সিস্টেম
ওরিয়নের কম্পিউটার ও সেন্সরগুলো স্বয়ংক্রিয়ভাবে পথ নির্ধারণ ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে।
🔹 🛡️ তাপ প্রতিরোধী হিট শিল্ড
পৃথিবীতে ফেরার সময় ভয়ংকর তাপ (প্রায় ২,৮০০°C) সহ্য করার জন্য বিশেষ হিট শিল্ড লাগানো হয়েছে।
🔹 📡 যোগাযোগ ব্যবস্থা (Deep Space Communication)
মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর সঙ্গে যোগাযোগের জন্য অত্যন্ত শক্তিশালী সিস্টেম।
🔹 🔬 বৈজ্ঞানিক সরঞ্জাম
ভবিষ্যৎ মিশনের প্রস্তুতির জন্য বিভিন্ন পরীক্ষামূলক যন্ত্রপাতি ও ডাটা সংগ্রহের ব্যবস্থা রয়েছে।
🌌 কেন গুরুত্বপূর্ণ এই মিশন?
✨ এটি মানুষের চাঁদে ফিরে যাওয়ার প্রস্তুতির প্রথম ধাপ
✨ ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির ভিত্তি
✨ মঙ্গল গ্রহে যাওয়ার পথ খুলে দেবে
🚀 সংক্ষেপে:
Artemis II শুধু একটি মিশন নয়—এটি মানবজাতির মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা!

নতুন এক প্রজন্ম — “জিলেনিয়াল”

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম
নতুন এক প্রজন্ম — “জিলেনিয়াল”

বর্তমান সময়ে প্রজন্মভিত্তিক আলোচনা খুবই জনপ্রিয়। আমরা প্রায়ই শুনি মিলেনিয়াল (Millennials) বা জেন–জি (Gen Z) সম্পর্কে। কিন্তু এই দুই প্রজন্মের মাঝখানে থাকা এক বিশেষ গোষ্ঠী আছে — যাদের বলা হয় “জিলেনিয়াল (Zillennials)”। 🤔
📌 জিলেনিয়াল কারা?
জিলেনিয়ালরা সাধারণত ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের মধ্যে জন্ম নেওয়া মানুষদের বোঝায়। তারা এমন এক সময় বড় হয়েছে, যখন পৃথিবী এনালগ থেকে ডিজিটাল যুগে দ্রুত পরিবর্তিত হচ্ছিল।
📱 তাদের বিশেষ বৈশিষ্ট্য কী?
✅ শৈশব কেটেছে ক্যাসেট, সিডি, ডায়াল-আপ ইন্টারনেটের যুগে
✅ কৈশোরে পেয়েছে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার বিস্ফোরণ
✅ প্রযুক্তির সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি
✅ মিলেনিয়ালদের মতো বাস্তববাদী, আবার জেন–জির মতো ট্রেন্ড সচেতন
💡 কেন তারা আলাদা?
জিলেনিয়ালরা দুই প্রজন্মেরই ভালো দিকগুলো ধারণ করে। তারা একদিকে নস্টালজিক — পুরনো দিনের স্মৃতি ধরে রাখতে ভালোবাসে 🎞️, অন্যদিকে নতুন প্রযুক্তি ও লাইফস্টাইলও দ্রুত গ্রহণ করে 🚀।
🌐 কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগ, এমনকি সম্পর্কের ক্ষেত্রেও তারা ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে। তাই অনেক গবেষক মনে করেন — ভবিষ্যতের নেতৃত্বে এই প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

error: Content is protected !!