শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

মোঃ শাহীন চাঁপাইনবাবগঞ্জ

গোমাস্তাপুরে জমি দখলের চেষ্টায় কৃষক আহত-৪

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:৫৮ পিএম | 116 বার পড়া হয়েছে
গোমাস্তাপুরে জমি দখলের চেষ্টায় কৃষক আহত-৪

চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার গোঙ্গলপুর গ্রামে লিজ নেয়া ৪৫২ বিঘা জমি দখলের চেষ্টায় ৪ জন কৃষক আহত হয়েছেন। (০৩-১০-২০২৪ ইং) বৃহস্পতিবার দুপুরে, নয়াদিয়াড়ী গ্রামের ধান দেখতে আশা কৃষক, ধুলু (৫৫) পিতা মৃত আব্দুল হামিদ মন্ডল, মোস্তাকিম (২৭) পিতা মোঃ উলা উদ্দিন, কুরবান আলী (৪০) পিতা মৃত শামসুল হক, রাজু আহমেদ,(২৬) পিতা মোঃ ধুলুকে কুপিয়ে জখম করেন, মামুন ও তার সন্ত্রাসী বাহিনীরা । পরে স্থানীয়রা উদ্ধার করে গোমাস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বৃহস্পতিবার সরজমিনে গিয়ে, জানা যায় গত পনেরো বছর আগে মোহান্ত এস্টেটের মালিক শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারির কাছ থেকে লিজ নেয় গোমাস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের, মোঃ উলা উদ্দিন নামে একজন, লিজ নিয়ে ভোগদখল করে আসছেন তিনি সহ আরো ১৫০ জন কৃষক। ভোগ দখলে থাকা কালীন সময়ে শিবগঞ্জের মামুন বেলডাঙ্গা এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক গোঙ্গলপুর গ্রামের ৪৫২ বিঘা জমি দখলের চেষ্টা করেন। এসময় কৃষকরা তাদের বাঁধা দিলে মামুন সহ তার সন্ত্রাসী বাহিনীরা তাদের মেরে গুরতর জখম করেন।

জমির লিজ নেয়া মালিক ও কৃষকরা আরো বলেন, গত পনেরো বছর আগে মোহান্ত এস্টেটের মালিক শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারির কাছ থেকে বিঘা প্রতি ৫ মণ ধান চুক্তিতে জমি লিজ প্রদান করে মোহান্ত এস্টেটের মালিক, আমরা লিজ নিয়ে ভোগদখল করে আসছি, কিন্তু হঠাৎ করেই গত একমাস আগে, মামুন ও বেলডাঙ্গা এলাকার কিছু সন্ত্রাসী এসে বলে এই জমি আমাদের আমরা মোহান্ত এস্টেটের মালিক শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারির কাছ থেকে লিজ নিয়েছি, আপনারা এই জমি থেকে চলে যান। তা নাহলে আপনাদের মেরে পঙ্গু করে দেওয়া হবে। আমরা তাদের হুমকিতে ভয় না পেয়ে, মাঠে ধান চাষাবাদ করি।

এনিয়ে গত পনেরো দিন আগে ধান দেখতে আশা ৮/৯ জন কৃষককে কুপিয়ে জখম করেছে মামুনের সন্ত্রাসীরা বাহিনী, এ ঘটনায় গোমাস্তাপুর থানায় মামলা এবং সেনাবাহিনীকে লিখিত অভিযোগ করলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি।

কৃষকরা আরো বলেন আজ ৪ জনকে মেরে পঙ্গু করে দিয়েছে, যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের চাষাবাদ করা ফসল ঘরে তুলতে পারব না।

ঘটনার বিষয়ে গোমাস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি এখনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কপি-পেস্টের দিন শেষ

ইউটিউব এখন ক্রিয়েটর চায়, কপিয়ার নয়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ এএম
ইউটিউব এখন ক্রিয়েটর চায়, কপিয়ার নয়

Warnings! ইউটিউব সম্প্রতি এই ধরনের হাজার হাজার চ্যানেল ব্যান করছে, আপনার সব পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে!

সম্প্রতি ইউটিউব তাদের প্ল্যাটফর্মকে আরও উন্নত করার জন্য কোয়ালিটির ওপর খুব বেশি জোর দিচ্ছে এবং হাজার হাজার চ্যানেলকে কোনো নোটিশ ছাড়াই ব্যান করে দিচ্ছে।

অনেকেই শর্টকাটে সফল হওয়ার জন্য এমন কিছু পথ বেছে নিচ্ছেন, যা এখন ইউটিউবের অ্যালগরিদমের কাছে Red Flag হিসেবে চিহ্নিত। এই লিস্টটা অবশ্যই Save করে রাখুন এবং নিজের চ্যানেলের সাথে মিলিয়ে দেখুন!

১. AI ভয়েসওভার দিয়ে বানানো ফেসলেস কম্পাইলেশন চ্যানেল

এই ধরনের চ্যানেল এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। অন্যের ভিডিওর ক্লিপ, স্টক ফুটেজ আর AI ভয়েস দিয়ে বানানো “Top 10” বা “Amazing Facts” টাইপের চ্যানেল, যেগুলোতে নিজস্বতা বা নতুনত্ব (Minimal Transformation) নেই, সেগুলো ইউটিউব এখন “low-effort” কনটেন্ট হিসেবে গণ্য করছে এবং ব্যান করে দিচ্ছে।

২. ‘ঘরে বসে আয় করুন’ টাইপের চ্যানেল

যেসব চ্যানেল “গ্যারান্টি দিয়ে দিনে ১০০০ টাকা আয় করুন” বা এই ধরনের চটকদার ও অবাস্তব আয়ের লোভ দেখায়, সেগুলোকে ইউটিউব এখন স্ক্যাম হিসেবে ধরছে। এই ধরনের চ্যানেলগুলোতে খুব দ্রুত Strike আসছে এবং চ্যানেল টারমিনেট হয়ে যাচ্ছে।

৩. অটোমেটেড বা ‘AI Slop’ চ্যানেল

এগুলো হলো সেইসব চ্যানেল, যেগুলো Reddit-এর গল্প বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আর্টিকেল কপি করে, সেগুলোর ওপর AI দিয়ে ভয়েসওভার এবং ছবি বসিয়ে ভিডিও বানায়। এই চ্যানেলগুলোতে কোনো মানবিক ছোঁয়া বা মৌলিকত্ব থাকে না। ইউটিউব এগুলোকে “automated spam” হিসেবে চিহ্নিত করছে।

৪. ভুয়া ক্রাইম স্টোরির চ্যানেল

True Crime একটি জনপ্রিয় Niche, কিন্তু যেসব চ্যানেল কোনো যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ঘটনাকে সত্যি বলে চালায়, কাল্পনিক গল্পকে বাস্তব হিসেবে উপস্থাপন করে বা সঠিক সোর্স উল্লেখ করে না, সেগুলোকে ইউটিউব Misinformation ছড়ানোর দায়ে ব্যান করছে।

৫. AI দিয়ে বানানো ভুয়া নিউজ ও রাজনৈতিক চ্যানেল

বর্তমান সময়ের নির্বাচন, বিচার বা যেকোনো সংবেদনশীল ঘটনা নিয়ে AI দিয়ে বানানো ভুয়া ফুটেজ, মিথ্যা উক্তি বা ভুয়া খবর প্রচারকারী চ্যানেলগুলোকে ইউটিউব কোনো ছাড় দিচ্ছে না। Disclosure ছাড়া AI ব্যবহার করাটাও এখানে বড় ধরনের ঝুঁকি।

৬. AI দিয়ে বানানো সেলিব্রিটি গসিপ চ্যানেল

থাম্বনেইলে AI দিয়ে সেলিব্রিটিদের বিকৃত বা কাল্পনিক ছবি তৈরি করা, তাদের মুখে ভুয়া কথা বসিয়ে দেওয়া বা মিথ্যা গসিপ ছড়ানো চ্যানেলগুলো ইউটিউবের টার্গেট লিস্টে রয়েছে। এটি ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করে এবং প্ল্যাটফর্মের নীতিবিরুদ্ধ।

৭. এডিট করা পুলিশ বা আইনি ফুটেজ

পুলিশের বডি ক্যামেরার ফুটেজ বা আদালতের ভিডিও এমনভাবে এডিট করে উপস্থাপন করা, যা মূল ঘটনাকে ভুলভাবে দেখায় বা কোনো চলমান আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, সেই চ্যানেলগুলোকেও কঠোরভাবে দমন করা হচ্ছে।

৮. অন্যের ভিডিওর কপি-পেস্ট কম্পাইলেশন চ্যানেল

কোনো অনুমতি ছাড়া অন্যের টিকটক ভিডিও, ফানি ক্লিপস বা গেমিং ফুটেজ ডাউনলোড করে শুধু জোড়া লাগিয়ে আপলোড করে দেওয়া চ্যানেলগুলো এখন কপিরাইট স্ট্রাইকের পাশাপাশি সরাসরি ব্যানও হয়ে যাচ্ছে। ইউটিউব এখন “Repetitious Content” পলিসি নিয়ে অনেক বেশি কঠোর।

তাহলে এখন উপায় কী?

উপায় হলো Originality এবং Transformation। আপনি অন্যের ক্লিপ বা AI ব্যবহার করতে পারেন, কিন্তু তার সাথে অবশ্যই আপনার নিজস্ব ধারাভাষ্য, বিশ্লেষণ, শিক্ষণীয় কিছু বা কমেডি যোগ করতে হবে।

আপনার ভিডিওতে আপনার নিজস্বতার (Your Own Touch) ছাপ থাকতে হবে।

সহজ কথায়, কপি-পেস্টের দিন শেষ। ইউটিউব এখন ক্রিয়েটর চায়, কপিয়ার নয়।

বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ এএম
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু

গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

মামলার বাদী ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার, নিহত সাংবাদিক তুহিনের বড় ভাই সেলিমের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়াকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার এক “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে দেখছে।

সংশ্লিষ্টদের মতে, সাংবাদিক হত্যা মামলার ইতিহাসে চার্জ গঠনের পর এত দ্রুত সাক্ষ্যগ্রহণ শুরু হওয়া বিরল, ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনা।

গত ৭ আগস্ট গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার বর্বর ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করে। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক পরিণতির পথে এবার দৃশ্যমান অগ্রগতি শুরু হওয়ায় ভুক্তভোগী পরিবার, সহকর্মী ও সারাদেশের সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার হয়েছে।

বুধবার দুপুরে প্রধান অভিযুক্ত কেটু মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী গোলাপিসহ মোট আটজন অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করেন।

মামলার বাদী ও নিহত সাংবাদিকের বড় ভাই সেলিমের প্রায় দুই ঘণ্টাব্যাপী সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি মামলার অগ্রগতি নয়; বরং সাংবাদিক হত্যা বিচারে রাষ্ট্রীয় সদিচ্ছার একটি বড় পরীক্ষা।

সাংবাদিক তুহিনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত চন্দ্র সরকার বলেন,“চার্জ গঠনের পর এত দ্রুত সাক্ষ্যগ্রহণ শুরু হওয়া সত্যিই ইতিবাচক। আমরা ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের আবেদন করেছি। অনুমোদন পেলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বিচার শেষ করা সম্ভব। তবে এখনো সরকারি অনুমোদন না পাওয়ায় কিছুটা উদ্বেগ রয়েছে।”

দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল-এর প্রধান মো. খায়রুল আলম রফিক বলেন,“গত ৫৪ বছরে দেশে ৬৯ জন সাংবাদিক নিহত হলেও অধিকাংশ হত্যার বিচার হয়নি, যা জাতির জন্য লজ্জাজনক। তুহিন হত্যা মামলার বিচার সম্পন্ন হলে এটি একটি ব্যতিক্রমী নজির হয়ে থাকবে।”

তিনি আরও বলেন,“দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিলে ৯০ দিনের মধ্যেই রায় সম্ভব। আমরা গত কয়েক মাস ধরে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়ে আসছি। আজ সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় প্রথমবারের মতো মনে হচ্ছে—এই বিচার আমরা সত্যিই দেখতে যাচ্ছি।”

মামলার বাদী সেলিম বলেন,“দ্রুত বিচার চেয়ে দীর্ঘদিন ধরে আবেদন করেছি। আজ দীর্ঘ সময় ধরে সাক্ষ্যগ্রহণ হওয়ায় আমাদের পরিবারের জন্য এটি বড় স্বস্তির বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

সাংবাদিক নেতাদের অভিমত, এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে বাংলাদেশে সাংবাদিক নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। হত্যাকাণ্ডের পর থেকেই দেশজুড়ে সাংবাদিক সমাজ কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, প্রেস ক্লাব কর্মসূচি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক প্রতিবাদ গড়ে তোলে। একটাই স্লোগান তখন উচ্চারিত হয়—“তুহিন হত্যার বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই।”

বিশেষজ্ঞদের মতে, তুহিন শুধু একজন সাংবাদিকই ছিলেন না—তিনি ছিলেন সত্যের কণ্ঠস্বর। তার মৃত্যু ছিল সাংবাদিকতা, সমাজ ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। বিচার বিলম্বিত হলে সেই ক্ষত আরও গভীর হতো।

চার্জ গঠন, দ্রুত সাক্ষ্যগ্রহণ এবং ধারাবাহিক শুনানির মাধ্যমে এই মামলার অগ্রগতি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে—বাংলাদেশে সাংবাদিক হত্যা আর ধামাচাপা দেওয়া যাবে না।

সাংবাদিক মহলের দৃঢ় বিশ্বাস, তুহিন হত্যার বিচার কার্যকরভাবে সম্পন্ন হলে এটি বাংলাদেশের সাংবাদিকতা ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

প্রশ্ন এখন একটাই—রাষ্ট্র কি এবার সত্যিই প্রমাণ করবে, সত্যের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না।

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে মেজর আখতারের হাত ধরে দুই শতাধিক লোকের জামায়াতে যোগদান

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম
কটিয়াদীতে মেজর আখতারের হাত ধরে দুই শতাধিক লোকের জামায়াতে যোগদান

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির সাবেক এমপি,বীর মুক্তিযোদ্ধা ও সদ্য জামায়াতে যোগদান করা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের হাত ধরে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর রঞ্জনের বাড়িতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মেজর আখতারের উপস্থিতিতে যোগদানকৃত ব্যক্তিরা জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করেন।

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এরপর থেকে তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এছাড়া‌ও গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য গুরুত্বপূর্ণ দেন।য পাশাপাশি নিজ এলাকায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে ব্যাপকভাবে ভূমিকা পালন করে আসছেন। তার আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বীর ব্যক্তিসহ প্রায় দুই শতাধিক লোক জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীর হয়ে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।

মেজর রঞ্জন আরও বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকেও সেই আহ্বান জানিয়েছি। ইতোমধ্যে আমার আহ্বানে সাড়া দিয়ে মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মেজর রঞ্জন বলেন ইনশাআল্লাহ আগামীকাল বিকেলেও এই যোগদান কর্মসূচি চলমান থাকবে।