রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

কারামুক্ত হলেন আমার দেশ সম্পাদক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৪:৫২ পিএম | 141 বার পড়া হয়েছে
কারামুক্ত হলেন আমার দেশ সম্পাদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগেন মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন। দুপুরের দিকে তার জামিনের আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুর রহমানকে গত রোববার (২৯ সেপ্টেম্বর) এই কারাগারে আনা হয়।

আর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমান বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবদেন করলে বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন তাকে জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল করা হলে আদালত আপিল গ্রহণ করেন। এরপর তার আইনজীবী জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৭ আগস্ট মাহমুদুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এক ধারায় পাঁচ বছর আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ঈশ্বরদী বড়ইচারাই রাইস মিলের বিষাক্ত ছাইয়ে পরিবেশ দূষণ দুর্ভোগে এলাকাবাসী

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৯ পিএম
ঈশ্বরদী বড়ইচারাই রাইস মিলের বিষাক্ত ছাইয়ে পরিবেশ দূষণ দুর্ভোগে এলাকাবাসী

রাইস মিলের তুষ ও ঝুট পোড়ানো থেকে নির্গত কালো ধোঁয়া এবং স্তুপ করে রাখা ছাইয়ে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার বরইচারা এলাকায় মেসার্স বিশ্বাস অটো রাইস মিলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা মিল থেকে নির্গত ধোঁয়া ও ছাইয়ের কারণে পরিবেশ দূষণ ও জনভোগান্তির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই রাইস মিলের স্বত্বাধিকারী মো. জিল্লু বিশ্বাস ও তার ভাই সামসুল বিশ্বাস মিলের কার্যক্রম পরিচালনায় তুষ ও ঝুট পোড়াচ্ছেন। এতে উৎপন্ন কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে মিলের পাশে সড়কের ধারে ফেলে রাখা ছাই বাতাসে উড়ে পথচারী ও আশপাশের বসতবাড়িতে গিয়ে পড়ছে। এতে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা এবং বসতবাড়ির চালা ও খাবারের ওপরও ছাই জমে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

‎এ পরিস্থিতিতে ভোগান্তির কথা জানাতে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর শুক্রবার রাতে মামুন মন্ডলসহ এলাকার কয়েকজন মিলটিতে গিয়ে ছাই বাইরে না ফেলার জন্য মিল কর্তৃপক্ষকে অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

‎এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মিল কর্তৃপক্ষের লোকজন ঘটনাটিকে ‘চাঁদাবাজি’ হিসেবে প্রচার করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদ এবং ধোঁয়া ও ছাইয়ের দূষণ থেকে পরিত্রাণের দাবিতে রবিবার মিলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা।

‎বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন এলাকাবাসী বলেন, জিল্লু বিশ্বাসের মিল থেকে নির্গত কালো ধোঁয়া ও উড়ন্ত ছাইয়ে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। বাতাস হলেই ছাই চোখেমুখে ঢুকে যাচ্ছে, বাড়িঘরের ওপর পড়ে খাবারদাবারও নষ্ট হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে মামুন মন্ডলকে গালিগালাজ করা হয়েছে এবং চাঁদাবাজির অপবাদ দিয়ে ঘটনাটিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন ও বিক্ষোভ করছি।

‎মিথ্যা চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে মামুন মন্ডল বলেন, আমি নিজেও এই এলাকার বাসিন্দা। এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তির কথা জানিয়ে আমাকে নিয়ে মিল মালিকদের সঙ্গে কথা বলতে গেলে তারা গালিগালাজ ও হট্টগোল শুরু করেন। সেই ঘটনার একটি অংশ সিসিটিভি ফুটেজ থেকে কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমাকে ও আমার পরিবারকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

‎অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মেসার্স বিশ্বাস অটো রাইস মিলের স্বত্বাধিকারী জিল্লু বিশ্বাস ও তার ভাই সামসুল বিশ্বাস বলেন, আমাদের মিল থেকে ছাই বা কালো ধোঁয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে না। বরং মামুন মন্ডল ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে আমার ভাইকে আহত করেছে। বিষয়টি আমরা সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলকে জানিয়েছি। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

‎এ বিষয়ে পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল গফুর বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে কোনো কারখানার ছাই যত্রতত্র ফেলে রাখা যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম
ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত

ময়মনসিংহ শহরে যানজট ও নাগরিক সেবা’ শীর্ষক এক গোলটেবিল সংলাপ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালএবং প্রথম আলো আয়োজনে অনুষ্ঠিত হয়।

আজ ১৫ ই মার্চ রবিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং মাল্টিপার্টি এডভোকেসী ফোরামের সভাপতি একেএম মাহবুবুল আলম।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন যানবাহন মালিক সমিতির প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংলাপ ও আলোচনায় বলা হয়, চীনের দুঃখ হোয়াংহো নদী, আর ময়মনসিংহের দুঃখ যানজট ও অপরিকল্পিত নগরায়ন। ময়মনসিংহ বিশ্বের নবম ধীরগতির নগরী। শহরে উঁচু উঁচু বিল্ডিং থাকলেও গাড়ি পার্কিং ব্যবস্থা নেই, নিচতলা বাণিজ্যিক স্বার্থে ভাড়া দেওয়া থাকে। এদিকে গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, পাটগুদাম ব্রীজ বাসস্ট্যান্ডে ফুটপাতে অস্থায়ী দোকানপাট, শহরের মাঝখানে রেললাইন, অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা ট্রাফিক জ্যামের অন্যতম কারণ। যারা এসব স্থান থেকে চাঁদা বা অন্যান্যভাবে সুবিধাভোগী, তারাও চায় না এসব নির্মূল করতে। এছাড়াও শহরের মাঝখানে মাসকান্দা ও টাঙ্গাইল বাসস্ট্যান্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও যানজটের অন্যতম কারণ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিয়োগকৃত প্রশাসক রোকনুজ্জামান সরকার এক অডিও বার্তায় বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার তিনটি গুরুত্বপূর্ণ কাজ হবে যানজট নিরসন, জলাবদ্ধতা দূর করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা। যানজটের ক্ষেত্রে বলেন, পরিবহন চালকরা অসচেতন, যাত্রীরাও দায়িত্বশীল নয়।

সংকট সমাধানের উপায় হিসেবে সুধীজন ও অতিথিরা বলেন, শহরকে প্রতিনিয়ত সংকুচিত না করে প্রসারিত করতে হবে। নদীর ওপারে উপশহর স্থানান্তর করে গুরুত্বপূর্ণ দপ্তর ও স্থাপনা স্থানান্তর ছাড়া এই যানজটের দৃশ্যমান সমাধান সম্ভব নয়। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি। প্রশাসক ও জনগণ সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, কারণ নাগরিক সচেতনতা ও দেশপ্রেম ছাড়া ময়মনসিংহ শহরে কখনোই যানজট নিরসন হবে না।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:০৪ পিএম
সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

চ্যানেল ওয়ান বাংলা টিভির সম্পাদক, সাপ্তাহিক নয়া দুনিয়া এর নির্বাহী সম্পাদক, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের মুখপাত্র এবং জাতীয় সাংবাদিক ক্লাবের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক দেবাশীষ মজুমদার দিপুর পিতা আজ রোববার বেলা ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তেকালের খবরে সাংবাদিক অঙ্গনসহ সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

error: Content is protected !!