শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২:৩১ পিএম | 97 বার পড়া হয়েছে
সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহম্মেদ আল আমিন বলেন, আজ মাহমুদুর রহমানের সাজার বিরুদ্ধে আমরা আপিল করেছি। আদালত আপিল গ্রহণ করেন। এরপর আমরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

দিরাই উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে

সুনামগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার: গ্রেফতার ১

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম
সুনামগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার: গ্রেফতার ১

গতকাল সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।

বিপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একজন বোলার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৮ পিএম
বিপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একজন বোলার

সম্ভবত এই প্রথম বিপিএলের ইতিহাসে—
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন একজন বোলার! 😮
আর সেই নামটা—শরিফুল ইসলাম।
পুরো টুর্নামেন্ট জুড়ে বল হাতে দাপট দেখিয়ে তিনি জিতেছেন
🏆 প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট
💰 পুরস্কার মূল্য: ১০ লক্ষ টাকা
কিন্তু সাফল্যের গল্প এখানেই থেমে থাকেনি।
👉 এবারের বিপিএলে তিনি নিয়েছেন সর্বোচ্চ ২৬ উইকেট,
যা শুধু এই আসরের নয়—
👉 এক মৌসুমে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেটের রেকর্ড!
এই অসাধারণ কীর্তির জন্য পেয়েছেন আরও
💰 ৫ লক্ষ টাকা
পরিসংখ্যান দেখলে চোখ কপালে ওঠার মতো—
প্রায় প্রতি ১০ রানে ১টি উইকেট,
ইকোনোমি ৬-এর নিচে!
টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ধারাবাহিকতা সত্যিই বিরল।
আর চমক এখানেই শেষ নয়—
শরিফুল জিতেছেন এবারের বিপিএলের
🏆 সেরা ফিল্ডার পুরস্কারও,
যার মূল্য ৩ লক্ষ টাকা।
সব মিলিয়ে—
👉 ৩টি বিভাগে মোট ১৮ লক্ষ টাকা জিতেছেন শরিফুল ইসলাম।
বল হাতে আগ্রাসন,
ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা,
আর পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা—
এই বিপিএলটা যে পুরোপুরি শরিফুল ইসলামের ছিল, তা বলাই বাহুল্য। 🏏👏
এমন পারফরম্যান্স চোখে না পড়লে, সেটাই হতো সত্যিকারের অবিচার।

বস কেইন উইলিয়ামসন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
বস কেইন উইলিয়ামসন

কখনো ফাইনালের ট্রফি হাতে তোলার সৌভাগ্য হয়নি যে মানুষটার—
আজ ঠিক সেই মানুষটাই বিপিএল ফাইনাল জিতে ইতিহাসের নতুন অধ্যায় লিখলো। 🏆
শান্ত, ভদ্র, নিরহংকার একজন ক্রিকেটার—
সমালোচনার জবাব দিয়েছেন শুধু ব্যাট দিয়ে, মাঠের পারফরম্যান্স দিয়ে।
আজ তাঁর হাতেই শিরোপা, আজ তিনিই চ্যাম্পিয়ন।
বস—কেইন উইলিয়ামসন।
এই জয় শুধু একটা ট্রফি নয়, ধৈর্য আর বিশ্বাসের জয়। ❤️