সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
হরিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়, পরিষদ চত্বরে হরিপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দের আয়োজনে বুধবার বিকালে মানববন্ধন সহ স্মারক লিপি প্রদান করা হয়।
এক দফা এক দাবি এই স্লোগান নিয়ে হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
হরিপুর উপজেলার শ্রেষ্ঠ ও ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাসুদ রানা বলেন যাদেরকে শিক্ষার মূল ভিত্তি বলা হয় তারা কেন রাষ্ট্রের তৃতীয় শ্রেণির কর্মচারী হয়ে থাকবে?
তাই আমাদের ১০ম গ্রেড দেওয়া হোক। অর্থের জন্য না হলেও, সম্মান ও আত্মমর্যাদার জন্য আমাদের দাবী মানা হোক।
সমযোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্যরা যখন বেশি মর্যাদা পায় সেখানে মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা কেন ১৩ম গ্রেডে থাকবো।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হরিপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলী আকবর,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক শ্রীঃ প্রদীপ কুমার দাস,মোঃ শামসুল হক,সহকারি শিক্ষক মোঃ সোহরাব আলী,মোঃ আবু সাঈদ,মোঃ মনিরুল ইসলামসহ অন্যন্যা শিক্ষকবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি শেষে দাবি সম্বলিত স্মারকলিপি হরিপুর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান মহোদয়ের বরাবরে হস্তান্তর করেন প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের একটি প্রতিনিধি দল।











