শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

গফরগাঁওয়ে করদাতাদের জন্য চালু হলো আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র!!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১০:১৭ পিএম | 67 বার পড়া হয়েছে
গফরগাঁওয়ে করদাতাদের জন্য চালু হলো আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র!!

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উদ্বোধন করা হয়েছে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের নতুন অফিস। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে গফরগাঁও পৌরসভার স্টেশন রোডস্থ হেকিম টাওয়ারের কর অফিসের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই সেবা কেন্দ্রের কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট সাদিক হোসেন (জজকোর্ট, ময়মনসিংহ)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কর অঞ্চল গফরগাঁও কর সার্কেল কার্যালয়ের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. আবুল কালাম, কর পরিদর্শক আবুল হাশেম, গফরগাঁও ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ হারুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় গফরগাঁও আয়কর ও ভ্যাট সেবা প্রদানকারী আইনজীবী মোস্তফা আহাম্মদ করিম, মুহাম্মদ মোজাম্মেল হক, মিয়া মোহাম্মদ রূপক মানিক, সৈয়দ মুক্তার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই সেবা কেন্দ্র চালু হওয়ার ফলে গফরগাঁও ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ এখন সহজে কর সংক্রান্ত সেবা পাবে, ময়মনসিংহে যেতে হবে না।”

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২২ পিএম
নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় বিধবা নারীর জমি অবৈধ ভাবে দখল ও মাছ চুরির অবিযোগ উঠেছে ১। মোঃ আব্দুল জলির পিতা মৃত আপের আলী পিয়াদ২।মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা পিতা মৃতঃ- বিশু মোল্যা ৩। মোঃ আমজাদ আলী পিতা মৃতঃ- ইনু ৪।মোঃ- মোঃআঃ করিম মেম্বার পিতামৃত অকিম প্রাং সর্ব্ব সাং কাজী পাড়া উপজেলা আত্রাই জেলা নওগাঁ ৫। নুরু মোল্যা পিতামৃত আসকর আলী মোল্যা ৬।মেঃ-আব্দু সাত্তার পিতা মৃত উপশেখ,৭। মোঃ সাদ্দাম পিতা মৃত মালেক,৮।মোঃ বুদা পিতামৃত ইশা ৯। মোঃ আব্দুল খালেক ১০।মোঃ জানবক্স মাষ্টার উভয়ের পিতা মৃতকিসম ত আলী ১১।রমজান আলী ফাকু পিতামৃতভোলা ১২।ফিরোজ পিতামৃত নিয়ামত আলী,১৩।ময়না পিতা মৃত ইয়াকুব আলী ১৪। মোঃ আব্দুল গফুর পিতা মৃত ইসমাইল ১৫।মোঃ বক্কর পিতা মৃত খলিল,১৬। মনি পিতা রইচউদ্দিন সর্ব্ব সাং ঘোষ পাড়া ১৭। মোঃ মোজাম পিয়াদা পিতা মৃত নজের আলী পিয়াদা ১৮। মোঃ আঃ রহমান পিয়াদা পিতামৃত সন্তোশ পিয়াদা সর্ব্ব সাং পিয়াদা পাড়া থানা আত্রাই জেলা নওগাঁ বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্ত ভোগী ওই নারী নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে ট আদালতে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ওই জমিতে ফৌজদারি কযবিধি ১৪৪?১৪৫ ধারা জারি রয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার ৩নং আহসানগন্জ ইউনিয়ন এলাকার মৌজা আমরুল কসবা সাবেক খতিয়ান নং৯২/৫৩২ সাবেক দাগ নং৫১ হাল ৫৩ ও সাবেক ৯৫ হাল ৯৮ মোট ১৩.২০ একর জমির মালিক অসহায় বিধবা ময়না বেওয়া। বিভিন্ন সূত্রে জমি ভোগদখল করে আসছেন। কিন্তু ওই জমিতে চোখ পড়ে ভূমি দস্যু আব্দুল জলি গং এর এবং আমার জমিতে খনন করে মাছ চাষ করতে গেলে আমি একজন অসহায় বিধবা নারী হয়ে বাধা দিলে আমাকে অকত্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে স ্থানীয় ইউপি চেয়ারম্যান, উঋপজেলা নি বাহী অফিসার, সহকারী কমি শনার ভূমি আত্রাই থানা অফিসার ইনচাজ মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দিলেও আমি কোন সুরহা পাই নাই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার নামিয় সম্পতিতে জোর পূবক মাছ ধরেছে ইহাতে আমার প্রায় এক লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায় উকাত বিবাদিগন।
মামলার বাদি ময়না বেগম বলেন ক্রয় ও বিভিন্ন সূত্রে১৩.২০ একর সম্পত্তির মালিক আমি। মিউটেশন করে ভোগ দখলে আছি। অন্তবতীকালীন সরকার আশার পর আঃ জলিল ও তারঁ সন্ত্রাসী দলবল দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার জমিতে অবৈধ দখল মাছ ধরে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মন্জুরুল আলম ম ন্জু বলেন এবিষয়ে এলাকার লোকজন আমার নিকট এসেছিলেন আমি বিষয় টি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নিকট জানালে তিনি সাভেয়ার সাহেব কে মাপ যোগ করে দেখা যায় উক্ত জমি এক নম্বর খাস এবং সেখানে সরকারী ভাবে খাল খনন করা হয়েছে।এবং ইউ জমির খাজনা প্রদান করে চেক কাটা নাই। আসলে উক্ত সম্পত্তি ১ নম্বর খাস খতিয়ান ভূক্ত সম্পত্তি বলে জানান। আত্রাই থানার অফিসার ইনচাজ মে াঃ আব্দুল করিম বলেন কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তারঁ বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২০ পিএম
পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

পাবনায় র‍্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১২ এর অধিনায়ক, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল পাবনা সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮) এবং একই এলাকার মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাকশীতে পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:১৮ পিএম
পাকশীতে পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি।

‎শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ফাঁড়ি পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

‎পাকশী ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত থাকবে।

error: Content is protected !!