শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

শৃংখলা ও শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা!!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ পিএম | 221 বার পড়া হয়েছে
শৃংখলা ও শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা!!

 

বুলবুল আহমেদ নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা ছয় দশকেরও বেশি সময় ধরে সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে। জ্ঞানের আলো ছড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্মে আলোকিত মানুষ গড়ে তুলতে বদ্ব পরিকর এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি।

১৯৫৭ সালে খারেজী নেসাব শাখা দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৬১ সালে সরকারি অনুমোদন পায়। এক একর নিজস্ব জমির উপর গড়ে ওঠা এ মাদ্রাসা আজ কেন্দুয়া উপজেলায় শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত হিসাবে গণ্য।

বর্তমানে অধ্যক্ষ মো. আশরাফুল আলম সহ ২২ জন শিক্ষক ও কর্মচারী মিলে মোট ৪৫৪ জন শিক্ষার্থীর শিক্ষা ও চরিত্র গঠনের এক অনন্য অবদান রাখতে সচেষ্ট উক্ত মাদ্রাসা।এরি মধ্যে ২৪৮ জন ছেলে ও ২০৮ জন মেয়ে শিক্ষার্থী সমানভাবে পাঠ গ্রহণ করছে।
ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও বিশেষ গুরুত্ব বহন করে। ফলে কেন্দুয়া ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরা একই ছাদের নিচে দ্বৈত শিক্ষার সুবর্ণ সুযোগ পাচ্ছে। উক্ত মাদ্রাসার উন্নয়নে পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির রুমেল নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।
সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক তুলিপ স্যানেল মানিক এবং অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, আমারা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই,যেখানে শিক্ষার্থীরা থাকবে খোদাভীরু , সুশিক্ষায় শিক্ষিত ও দায়িত্বশীল ।
নৈতিকতা, প্রযুক্তিগত শিক্ষায়, আধুনিকতার ছোঁয়ায় এই
শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষকগন জানান, এ মাদ্রাসা টি শুধুমাত্র পাঠদানের স্থান নয় ,এটি নৈতিকতা, মানবিক চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার এক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কুরআন ও হাদীসের পাশাপাশি ইংরেজি, বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তিগত জ্ঞানের সমান গুরুত্ব দেওয়া হয় ।
বছরের পর বছর নানা প্রতিকূলতা ও সীমিত সম্পদ সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রেখেছে। প্রতি বছর দাখিল ও আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা।

উন্নয়নের পথে নতুন স্বপ্ন ,
মাদ্রাসাটিকে ফাজিল (স্নাতক) পর্যায়ে উন্নীত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়ে শিক্ষকরা বলেন, আমারা ফাজিল স্নাতক পর্যায়ে উন্নীতকরণ ও চালু করতে
প্রশাসক, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি ।

তাঁরা আরও জানান, পাঠদানের মানোন্নয়নের প্রশ্নে একটি চারতলা একাডেমিক ভবন, কম্পিউটার ল্যাব, সীমানা প্রাচীর ও মাঠ সংস্কার জরুরি।
রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা ২০২২–২৩ শিক্ষাবর্ষে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। একই সময়ে অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং মোঃ আনোয়ার হোসেন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নিয়মিত গাছের চারা বিতরণ, দেয়ালিকা প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়ে থাকে।

স্থানীয় বাসিন্দারা বলেন,
রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা শুধু মাদ্রাসা নয় ,এটি নৈতিক শিক্ষা ও মানবিকতা জাগরণের কেন্দ্রবিন্দু। এখান থেকে প্রজন্ম থেকে প্রজন্ম সু মানুষ হবে বলে এলাকার সুধীসমাজ আশাবাদ ব্যক্ত করেন ।

শিক্ষার্থীরাও গর্বের সঙ্গে জানান, রাজঘাট আলিম মাদ্রাসায় পড়াশোনা তাদের জীবনের জন্য এক গর্বের বিষয় ও সৌভাগ্য হিসেবে ছাত্র-ছাত্রীরা উপলব্ধি করে। এলাকার সচেতন মহলের সঙ্গে কথা বলে জানা যায় যে,
রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা আজ কেবল একটি নাম নয়,
এটি একটি আদর্শিক প্রতিষ্ঠান, ও জ্ঞান অর্জনের এক আলোকিত বিদ্যাপীঠ হিসাবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে যা আগামী প্রজন্মের জন্য এক আলোকিত পথ দেখিয়ে দিবে ও সুনাগরিক হিসাবে নতুন প্রজন্ম কে গড়ে তুলতে সহায়ক হবে।

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২২ পিএম
নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় বিধবা নারীর জমি অবৈধ ভাবে দখল ও মাছ চুরির অবিযোগ উঠেছে ১। মোঃ আব্দুল জলির পিতা মৃত আপের আলী পিয়াদ২।মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা পিতা মৃতঃ- বিশু মোল্যা ৩। মোঃ আমজাদ আলী পিতা মৃতঃ- ইনু ৪।মোঃ- মোঃআঃ করিম মেম্বার পিতামৃত অকিম প্রাং সর্ব্ব সাং কাজী পাড়া উপজেলা আত্রাই জেলা নওগাঁ ৫। নুরু মোল্যা পিতামৃত আসকর আলী মোল্যা ৬।মেঃ-আব্দু সাত্তার পিতা মৃত উপশেখ,৭। মোঃ সাদ্দাম পিতা মৃত মালেক,৮।মোঃ বুদা পিতামৃত ইশা ৯। মোঃ আব্দুল খালেক ১০।মোঃ জানবক্স মাষ্টার উভয়ের পিতা মৃতকিসম ত আলী ১১।রমজান আলী ফাকু পিতামৃতভোলা ১২।ফিরোজ পিতামৃত নিয়ামত আলী,১৩।ময়না পিতা মৃত ইয়াকুব আলী ১৪। মোঃ আব্দুল গফুর পিতা মৃত ইসমাইল ১৫।মোঃ বক্কর পিতা মৃত খলিল,১৬। মনি পিতা রইচউদ্দিন সর্ব্ব সাং ঘোষ পাড়া ১৭। মোঃ মোজাম পিয়াদা পিতা মৃত নজের আলী পিয়াদা ১৮। মোঃ আঃ রহমান পিয়াদা পিতামৃত সন্তোশ পিয়াদা সর্ব্ব সাং পিয়াদা পাড়া থানা আত্রাই জেলা নওগাঁ বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্ত ভোগী ওই নারী নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে ট আদালতে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ওই জমিতে ফৌজদারি কযবিধি ১৪৪?১৪৫ ধারা জারি রয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার ৩নং আহসানগন্জ ইউনিয়ন এলাকার মৌজা আমরুল কসবা সাবেক খতিয়ান নং৯২/৫৩২ সাবেক দাগ নং৫১ হাল ৫৩ ও সাবেক ৯৫ হাল ৯৮ মোট ১৩.২০ একর জমির মালিক অসহায় বিধবা ময়না বেওয়া। বিভিন্ন সূত্রে জমি ভোগদখল করে আসছেন। কিন্তু ওই জমিতে চোখ পড়ে ভূমি দস্যু আব্দুল জলি গং এর এবং আমার জমিতে খনন করে মাছ চাষ করতে গেলে আমি একজন অসহায় বিধবা নারী হয়ে বাধা দিলে আমাকে অকত্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে স ্থানীয় ইউপি চেয়ারম্যান, উঋপজেলা নি বাহী অফিসার, সহকারী কমি শনার ভূমি আত্রাই থানা অফিসার ইনচাজ মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দিলেও আমি কোন সুরহা পাই নাই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার নামিয় সম্পতিতে জোর পূবক মাছ ধরেছে ইহাতে আমার প্রায় এক লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায় উকাত বিবাদিগন।
মামলার বাদি ময়না বেগম বলেন ক্রয় ও বিভিন্ন সূত্রে১৩.২০ একর সম্পত্তির মালিক আমি। মিউটেশন করে ভোগ দখলে আছি। অন্তবতীকালীন সরকার আশার পর আঃ জলিল ও তারঁ সন্ত্রাসী দলবল দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার জমিতে অবৈধ দখল মাছ ধরে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মন্জুরুল আলম ম ন্জু বলেন এবিষয়ে এলাকার লোকজন আমার নিকট এসেছিলেন আমি বিষয় টি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নিকট জানালে তিনি সাভেয়ার সাহেব কে মাপ যোগ করে দেখা যায় উক্ত জমি এক নম্বর খাস এবং সেখানে সরকারী ভাবে খাল খনন করা হয়েছে।এবং ইউ জমির খাজনা প্রদান করে চেক কাটা নাই। আসলে উক্ত সম্পত্তি ১ নম্বর খাস খতিয়ান ভূক্ত সম্পত্তি বলে জানান। আত্রাই থানার অফিসার ইনচাজ মে াঃ আব্দুল করিম বলেন কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তারঁ বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২০ পিএম
পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

পাবনায় র‍্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১২ এর অধিনায়ক, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল পাবনা সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮) এবং একই এলাকার মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাকশীতে পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:১৮ পিএম
পাকশীতে পরিত্যক্ত অবস্থায় ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি।

‎শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ফাঁড়ি পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

‎পাকশী ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত থাকবে।

error: Content is protected !!