বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

মোঃ আফতাবুল আলম, রাজশাহী

রাজশাহীর পবা হরিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চুর নামে ঢাকা আদালতে মামলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:২৪ এএম | 148 বার পড়া হয়েছে
রাজশাহীর পবা হরিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চুর নামে ঢাকা আদালতে মামলা

মোঃ আফতাবুল আলম, রাজশাহী রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃমফিদুল ইসলাম বাচ্চুর নামে গত ৩০/৯/২০২৪ইং তারিখে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৪/৫০৬/১০৯/৩৪ ধরায় একটি মামলা দায়ের হয়েছে। এই মামলাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় বাদী সোলেমান মিয়া পিতাঃরমজান আলী মাতাঃ রোমেলা আক্তার সাং তিয়শ্রী, থানাঃমদন,জেলাঃ নেত্রকোনা। বর্তমান ঠিকানাঃ ৮৬/১, মেকাব খান রোড রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মামলাতে উল্লেখ করা হয় বাংলাদেশে সাধারণ ছাএদের চাকুরীতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলনে শরীক হয়ে ছিলেন লালমাটিয়া স্কুল এন্ড কলেজ মোহাম্মদপুর নামক শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণির ছাত্র ভিকটিম বাদীর ছেলে লোকমান হাসান(১৫)ছাত্র। যেহেতু সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন এক সময় সরকার পতনের একদফা দাবিতে সোচ্চার হয় সেই আন্দোলন কে সফল করর লক্ষ্যে বিগত ০২/০৮/২০২৪ ইং তারিখে আনুমানিক দুপুর ২,৩০ মিনিটে ছাত্রজনতার একটি বিক্ষোভ মিছিল ধানমন্ডি থেকে বের করেন। সেই মিছিলে ভিকটিম অপরাপর ছাত্র জনতার সহিত রাজপথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সেই বিক্ষোভ মিছিলটি রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে এই ছাত্র জনতার আন্দোলন কে নস্যাৎ করার জন্য তৎকালীন সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ পুলিশ বিজিবি আনসার সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিত ৬১ নাম্বার আসামি মোঃমফিদুল ইসলাম বাচ্চু ( ৫০) পিতাঃমৃত সোলায়মান বর্তমান ঠিকানাঃ ধানমন্ডি আবাসিক এলাকা, ধানমন্ডি, ঢাকা, স্থায়ী ঠিকানাঃসাং হরিয়ান পূর্ব পাড়া, থানাঃ কাটাখালী জেলাঃ রাজশাহী তিনি সেই আন্দোলনে সশরীরে উপস্থিত হয়ে তাণ্ডব চালাই সেই তাণ্ডবে আমার ছেলে তাদের অমানুষিক নির্যাতনে হাত থেকে রেহায় পাইনি তাদের হাতে থাকা লোহার রড দিয়ে দুই হাত ও দুই পায়ে উপযুপরি আঘাত করে আসামীগনের দানবীয় আক্রমণে হিংস্র পশুু সুলভ আঘাতে ও তাদের হাতে থাকা পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে রাস্তার উপর পড়ে ছিলেন।হামলাকারীরা চলে যাওয়ার পর আসপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এবং তার বাবা অর্থাৎ বাদীকে খবর দেন বাদী এসে তার ছেলের প্রাথমিক চিকিৎসা দ্রুত সম্পন্ন করিয়া পুনরায় হামলা ও পুলিশের গ্রেফতার এড়াইবার জন্য দ্রুত উক্ত এলাকা ত্যাগ করিয়া ভিকটিম কে নিয়ে বাসায় চলিয়া যায়। বর্তমানে ভিকটিমের চিকিৎসা চলমান তার শরীরে আঘাতের চিহ্ন ও গুলি রয়েছে এবং তিনি আশঙ্কা মুক্ত নন। ভুক্তভোগীর পরিবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করে আমার এই মামলার সুষ্ঠ তদন্তের নির্দেশ দেন। ও মামলার সকল আসামীদের শাস্তির জোর দাবি জানাচ্ছি। এমতাবস্থায় দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও আমার পরিবারের নিরাপত্তা না থাকার কারণে আমার মামলা করিতে বিলম্ব হইয়াছে বলে জানাই।এই বিষয়ে সাবেক চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর বক্তব্য নেবার জন্য প্রতিবেদক তার মোবাইল ফোনে ফোন করলে সে জানাই আমি গাড়ি চালাচ্ছি পরে কথা বলবো। কিন্তুু ১ ঘন্টা অপেক্ষার পর তাকে ফোন দিলে রিসিভ করেনি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।