রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রান্নায় লবণ বেশি হলে যেভাবে সামাল দিবেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:২৫ এএম | 110 বার পড়া হয়েছে
রান্নায় লবণ বেশি হলে যেভাবে সামাল দিবেন

বাড়িতে অতিথি এসেছে, যত্ন করে রান্নাও করেছেন কিন্তু সেই রান্নায় বাদ সাধল লবণ। খাবারে লবণের পরিমাণ এতটা বেশি যে তা মুখে দেওয়া দায়। এরকম ঘটনা গৃহিণীদের বেলায় যে ঘটেনি, তা খুঁজে পাওয়া মুশকিল। এরকম পরিস্থিতিতে সবার সামনে লজ্জায় পরে যান গৃহিনীরা।

রান্নায় ঝাল কিংবা মশলা যতই হোক না কেন, লবণ ঠিকমতো না হলে স্বাদই মাটি। বেশি হলেও চলবে না, আবার কম হলেও স্বাদ আসবে না। লবণ এতটাই গুরুত্বপূর্ণ।

তাই খাবারে লবণের পরিমাণ বেশির জন্য কেউ খেতে না পারলে কষ্ট তো হবেই। তবে এ থেকে পরিত্রাণের উপায় কিন্তু আছে। এতে সময়েও লাগবে কম। এবার দেখে নিন এই পরিস্থিতিতে চটজলদি সমাধানের উপায়…

আলু
রান্নায় যদি হঠাৎ করে লবণ বেশি হয়ে যায় তাহলে ঝটপট একটা আলু ধুয়ে খোসা ছাড়িয়ে রান্নায় দিয়ে দিন। এই বাড়তি আলু অতিরিক্ত লবণ শুষে নেবে। মোটামুটি বিশ মিনিট মতো এই আলু রাখলেই হবে। তারপর প্রয়োজন হলে তুলে দেবেন, না হলে রেখে দেবেন। এছাড়া যে সব রান্নায় ঝোল থাকে, সেই রান্নায় এক টুকরা আলুর খোসা ফেলে প্রায় ২০ মিনিটের মতো ফোটান। সেই তরকারি থেকে অতিরিক্ত লবণাক্ত স্বাদ কেটে যাবে। তরকারি যত ভালো করেই রান্না করা হোক না কেন, লবণ ছাড়া বিস্বাদ। আবার লবণ বেশি হয়ে গেলেও সে তরকারি মুখে তোলা যায় না। এমন পরিস্থিতিতে আলুই পারে গোটা রান্না সামাল দিতে।

ময়দা বা আটার বল
তরকারিতে লবণ বেশি হয়ে গেলে ছোট ছোট আটা বা ময়দার বল তৈরি করে রান্নায় দিয়ে দিন। এই বলগুলো লবণ শুষে নেবে। তবে রান্না নামানোর আগে এই বলগুলো তুলে নিতে ভুলবেন না। রান্নায় অত্যাধিক বেশি লবণ পড়ে গেলে আটাও কাজে লাগতে পারেন। আধা কাপ আটার সঙ্গে দুই ফোটা তেল মিশিয়ে আটা মেখে নিন। এবার সেই আটার ছোট ছোট বল তৈরি করে লবণাক্ত রান্নায় দিয়ে দিন। পরিবেশনের আগে আটার বলগুলো সরিয়ে নিন। সাধারণত দু-তিনটি বল দিলেই কাজ হয়। ময়দা সেদ্ধ করে বা কাঁচা ময়দার বল তৈরি করেও তরকারিতে দিতে পারেন।

ফ্রেশ ক্রিম
ফ্রেশ ক্রিম সব সময় যদিও হাতের কাছে থাকে না। তবুও যদি ফ্রেশ ক্রিম বাড়িতে থাকে, তাহলে সেটা রান্নায় অল্প একটু মিশিয়ে দিন। এতে তরকারির গ্রেভি বা ঝোল ঘন হয়ে যাবে এবং অতিরিক্ত লবণাক্ততা দূর করবে।

টক দই
বাড়িতে আর কিছু থাক বা না থাক, টক দই থাকেই। অনেক গৃহিণীই রান্নায় দই ব্যবহার করেন। রান্না চেখে যদি বোঝেন লবণ বেশি, তাহলে এক চা চামচ দই তাতে দিয়ে দিন। টক দইয়ের প্রভাবে বাড়তি লবণের প্রভাব কেটে যাবে। সেই সঙ্গে স্বাদও বাড়বে। এক্ষেত্রে তরকারি এবং আপনার পছন্দের উপর নির্ভর করে দই টক না মিষ্টি দই দিবেন।

দুধ
রান্নায় দুধ দিলেও লবণ কমে। তাই লবণ বেশি হলে অল্প একটু দুধ দিয়ে দিন। এতে লবণের ব্যালেন্স হয়ে যাবে আর রান্নার স্বাদও বাড়বে। মনে রাখবেন, শুকনো তরকারির লবণাক্ত স্বাদ কমাতে ঘন দুধ খুবই কার্যকরী। আগে থেকে জাল দেওয়া দুধ সেই তরকারিতে ঢেলে কিছুক্ষণ কষান। এটিও তরকারিতে লবণাক্ততা দূর করে পুরো স্বাদে ভারসাম্য রক্ষা করতে পারে।

পেঁয়াজ
কাঁচা বা ভাজা দুই রকম পেঁয়াজ ব্যবহার করতে পারেন। যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন, তবে দুই টুকরা করে কিছুক্ষণ তরকারিতে রেখে সরিয়ে ফেলুন। এতে অতিরিক্ত লবণ দূর হবে। আর ভাজা পেঁয়াজ ব্যবহার করলে তরকারিতে লবণ দূর হওয়ার পাশাপাশি স্বাদ বাড়বে। একটা কাঁচা পেঁয়াজ আন্দাজ মতো কুঁচিয়ে রান্নায় দিয়ে দিন। হাতে সময় থাকলে আলাদা করে ভেজেও দিতে পারেন। এতে রান্নায় স্মোকি ফ্লেভার আসবে আর স্বাদও বাড়বে। লবণের পরিমাণও যে কমে আসবে সেটা বলাই বাহুল্য।

ভিনিগার ও চিনি
এক টেবিল চামচ ভিনিগারের সঙ্গে দুই চা চামচ চিনি মিশিয়ে বেশি লবণাক্ত তরকারিতে দিয়ে দিন। টক ও মিষ্টি এই অনুপাতে মিশে অতিরিক্ত লবণ কাটিয়ে দেবে। এছাড়া নোনতা স্বাদকে দূর করতে এক চামচ চিনি আর এক চামচ ভিনিগার দিতে পারেন। টক ভিনেগার ও মিষ্টি চিনি তরকারিতে যোগ করার ফলে স্বাদে ভারসাম্য আসবে।

‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে 

মোল্লাহাটে ভোটাধিকার ও গণভোট বিষয়ে যুব-নেতৃত্বাধীন সচেতনতামূলক উঠান বৈঠক

আজিজুল গাজী, বাগেরহাট প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ এএম
মোল্লাহাটে ভোটাধিকার ও গণভোট বিষয়ে যুব-নেতৃত্বাধীন সচেতনতামূলক উঠান বৈঠক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভোটাধিকার, গণতান্ত্রিক সচেতনতা ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে যুব-নেতৃত্বাধীন স্থানীয় পর্যায়ের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক ও নাগরিক প্ল্যাটফর্ম ‘৫১’র জাগরণ’।

শনিবার (১৭ জানুয়ারি) মোল্লারহাট উপজেলার বিভিন্ন গ্রামে আয়োজন করা হয় একাধিক উঠান বৈঠক, যেখানে নারীদের ও যুবকদের সক্রিয় অংশগ্রহণে ভোটাধিকার প্রয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা, নাগরিক দায়িত্ব এবং গণভোটের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল—
“আমরা কেমন বাংলাদেশ চাই” ও “গণ ভোট কেন প্রয়োজন”।
উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টুম্পা আক্তার মিম, ‘৫১’র জগগরণ’-এর নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের প্রশিক্ষক এবং VBD বাগেরহাট জেলা প্রতিনিধি। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন,
“ভোট শুধু একটি অধিকার নয়, এটি নাগরিক শক্তির প্রতিফলন। গণভোট হচ্ছে জনগণের সরাসরি মত প্রকাশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা সম্পর্কে আমাদের দেশে এখনো ব্যাপক অজ্ঞতা রয়েছে।”
তিনি আরও জানান, মোল্লারহাটের অনেক মানুষ আগে জানতেন না গণভোট কী, এটি কীভাবে কাজ করে কিংবা কেন এটি গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও আলোচনা শেষে অংশগ্রহণকারীরা গণভোটের ধারণা, উদ্দেশ্য এবং গণতন্ত্রে এর ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করেন।
আলোচনায় নারীরা বলেন, ভোটকেন্দ্রে যেতে সামাজিক প্রতিবন্ধকতা, নিরাপত্তাহীনতা এবং তথ্যের অভাব তাদের ভোটাধিকার প্রয়োগে বড় বাধা। অন্যদিকে যুবরা জানান, তারা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে আগ্রহী হলেও সঠিক দিকনির্দেশনা ও নাগরিক শিক্ষার অভাবে অনেক সময় পিছিয়ে পড়েন।
‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ভোটার তালিকাভুক্তি, ভোট প্রদানের গুরুত্ব, ভোটের গোপনীয়তা, গণভোটের আন্তর্জাতিক উদাহরণ এবং একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং অংশগ্রহণকারীদের মতামত সংগ্রহ করেন।
স্থানীয় এক নারী অংশগ্রহণকারী বলেন,
“আগে ভোটকে তেমন গুরুত্ব দিতাম না। আজ বুঝলাম, আমার একটি ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।”
আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষ করে নারী ও যুব সমাজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। ভবিষ্যতে মোল্লারহাটসহ বাগেরহাট জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
উল্লেখ্য, ‘৫১’র জাগরণ’ দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার, ভোটার শিক্ষা ও গণতন্ত্র চর্চা বিষয়ে মাঠপর্যায়ে কাজ করে আসছে। এই সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঘিলাতলী পাড়ার মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি (কামরুন তানিয়া) প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ এএম
ঘিলাতলী পাড়ার মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজাপালং ইউনিয়ন উত্তর শাখার ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, জননেতা Sarwar Jahan Chowdhury, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব, জনতার চেয়ারম্যান ও জননেতা Sadman Zami Chowdhury.

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে এক কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি (কামরুন তানিয়া) প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ এএম
ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে এক কিশোর নিখোঁজ

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে এক কিশোর নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ কিশোরের নাম ইমরুল আলম প্রবাল (১৬)। তিনি ঢাকা মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তাঁর পিতার নাম এডভোকেট মোহাম্মদ আলম এবং মাতার নাম সেনোয়ারা বেগম।

পরিবার সূত্রে জানা যায়, ইমরুল আলম প্রবাল ঢাকার সিদ্ধেশ্বরী জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। নামাজ শেষে এখনও সে বাসায় ফিরে আসেনি এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের সময় তার পরনের পোশাক ও অন্যান্য বিবরণ হালকা সবুজ পাঞ্জাবি ও ল্যাব কালার টাউজার পরনে ছিল।

নিখোঁজ কিশোরের
বর্তমান ঠিকানা: সিদ্ধেশ্বরী, ১৯ নম্বর ওয়ার্ড, রমনা, ঢাকা।
স্থায়ী ঠিকানা: পিএমখালী ৭ নম্বর ওয়ার্ড, ধাউনখালী, এডভোকেট আলমের বাড়ি, কক্সবাজার সদর।

কোনো সহৃদয় ব্যক্তি যদি ইমরুল আলম প্রবালকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে—

📞 যোগাযোগ নম্বর:
০১৩২১৮৬৯৬০৮
০১৬২৬১৮২৭৩২

পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।