বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মোঃ পলাশ শেখ, বিশেষ প্রতিনিধি

শার্পের আয়োজনে কাজিপুরে চরাঞ্চলের নারীদের নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম | 105 বার পড়া হয়েছে
শার্পের আয়োজনে কাজিপুরে চরাঞ্চলের নারীদের নিয়ে অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের আইন সহায়তা ও আয়বর্ধক সেবা প্রাপ্তির লক্ষ্যে আজ ৬ আগষ্ট বুধবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি মিটিং। এই সভার আয়োজন করে সোসিও হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম – শার্প (SHARP), যা পরিচালিত হচ্ছে Enhancing Gender Equality Project – GEP এর আওতায়।
প্রকল্পের মূল লক্ষ্য:
• চরাঞ্চলের নারী জনগোষ্ঠীর আইনি সহায়তা সহজপ্রাপ্য করা
• আয়ের উৎস সৃষ্টি করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা
• সরকারি-বেসরকারি সেবার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে টেকসই উন্নয়ন
এই প্রকল্পের অর্থায়নে ছিল:
• Swiss Agency for Development and Cooperation (SDC)
• Global Affairs Canada (GAC)৷ এে কারিগরি সহযোগিতা দিয়েছে:
• GFA Consulting Group GmbH
সভায় সভাপতিত্ব করেন: কাজিপুরে অতিরিক্ত কৃষি অফিসার ও তেকানী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ ফয়সাল আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীদের আইনি নিরাপত্তা ও আয়বৃদ্ধিমূলক উদ্যোগের মাধ্যমে সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পায়। এই ধরনের সভা চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি বড় সুযোগ।”
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
শার্প সিরাজগঞ্জ এর উপ-পরিচালক গোলাম কিবরিয়া
প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম
বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিগণ
লিগ্যাল এইড ভিক্টিম ও চরাঞ্চলের বিপন্ন নারীরা
সভায় উপস্থিত নারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, কিভাবে তারা পারিবারিক, সম্পত্তিগত বা নির্যাতনের শিকার হয়ে আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। সভার মাধ্যমে তারা ইউনিয়ন অফিসে সরাসরি আবেদন করেন আইন সহায়তা পাওয়ার জন্য।
উপস্থিত কর্মকর্তারা তাদের আশ্বস্ত করেন যে, সরকারি ও প্রকল্পভিত্তিক সকল সেবা প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী সমাজের পাশে থেকে সহায়তা অব্যাহত থাকবে।
এই অ্যাডভোকেসি সভা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নারী উন্নয়নে একটি শক্ত বার্তা দেয়।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১১মার্চ) রোজ বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পিত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাসিক সাধারণ সভায় উখিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত ও জনকল্যাণমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার। মাসিক সাধারণ সভার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পাই সেদিন কড়া নজরদারি রাখা হবে।

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩০ এএম
নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত ৫ আগস্টের পরে চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ইউনিয়ন বাসিকে নিয়ে কাজ করছেন সুনাম ও দক্ষতার সাথে।
পুটিয়া ইউনিয়ন বাসীর সুখে দুঃখে প্রতিটি এলাকার যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন অবিরত। এদিকে বিভিন্ন সেবা জয়িতা এসে সচিব আলতাফ হোসেন কে সাধুবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। তাতে পুটিয়া ইউনিয়ন বাসী গর্বিত।
সরকারি কর্মকর্তা হয়েও পুটিয়া বাসীর কাছে তিনি মানবিক জনসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। আলতাব হোসেন জানান পুটিয়া ইউনিয়ন এর উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আমার তীক্ষ্ণ নজরদারিতে সঠিক ও স্বচ্ছতা সবসময়। বিগত সময়ের নির্বাচিত চেয়ারম্যানদের তুলনায় বর্তমানে পুটিয়া ইউনিয়নে অনেক বেশি উন্নয়ন মুলক কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আমাল লক্ষ্য উদ্দেশ্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সকল সদস্যদের নিয়ে পুটিয়া ইউনিয়ন কে বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে, ইউনিয়নবাসী পাশে থাকলে পুটিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

error: Content is protected !!