বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

SIRAJUL KABIR BULBUL

আজ আমার জন্মদায়িনী মায়ের জন্মদিন মা আল্লাহ আপনাকে যেন শতবছর বাঁচিয়ে রাখেন

SIRAJUL KABIR BULBUL
SIRAJUL KABIR BULBUL - UKHIYA (COX’SBAZAR) CORRESPONDENT, COX’SBAZAR প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৩৭ পিএম | 57 বার পড়া হয়েছে
আজ আমার জন্মদায়িনী মায়ের জন্মদিন মা আল্লাহ আপনাকে যেন শতবছর বাঁচিয়ে রাখেন

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ

কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অঞ্জনা চৌধুরী, কাজিপুর, সিরাজগঞ্জ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:০২ এএম
কাজিপুরে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ১১ মার্চ) বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে দিবস দুটি পালনের লক্ষ্যে নানা বিষয়ে আলোচনায় অংশ নেন, কাজিপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আবু সাঈদ, কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল, সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু।

বক্তাগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিবস দুটি পালনে বিভিন্ন বিষয়ে কমিটি, উপকমিটি গঠনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়।

 

মকবুল হোসেন, ময়মনসিংহ

বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫৭ পিএম
বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংগঠনিক উন্নয়ন সভা, ইফতার ও দোয়া মাহফিল উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা শাখার সাংবাদিকগণ ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব,আটপাড়া উপজেলা শাখার সভাপতি, তানজিলা আক্তার রুবি,সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবীবুল ইসলাম ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন,সহকারী কমিশনার (ভূমি)তানজিনা শারমিন দৃষ্টি,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাসুম চৌধুরী,সভাপতি, আটপাড়া উপজেলা বি এন পি,তাওসীফুল ইসলাম তৌসিফ,সাংগঠনিক সম্পাদক,আটপাড়া উপজেলা বিএন পি, প্রকৌশলী আল মুতাস্সির বিল্লাহ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমর ফারুক,মাওলানা মফিজুর রহমান, সাধারণ সম্পাদক, জমিয়তে ইসলাম, নেত্রকোণা জেলা শাখা,আল মামুন, প্রতিনিধি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,আটপাড়া,নূর মোহাম্মাদ,সদস্য সচিব,উপজেলা মৎস্যজীবি দল,নূর আহমেদ খান,সদস্য সচিব, উপজেলা যুবদল।
এছাড়াও উপস্হিত ছিলেন,দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইবাদ হোসেন,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আহমেদ,বাংলাদেশ প্রেসক্লাব আটপাড়া উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ,বাংলাদেশ প্রেসক্লাব,জেলা শাখার সহ:সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, জেলা সহ: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবীবুর রহমান,কেন্দুয়া উপজেলা আহ্বায়ক ওবায়দুল ইসলাম সাগর,সাংবাদিক তানভীর আহমেদ,রতন রহমান,স্বত্তাধীকারী, হৃদয়ে আমার কেন্দুয়া,কাওছার তালুকদার, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম,কেন্দুয়া,রাব্বী আলম, প্রতিদিনের কাগজ,কেন্দুয়া প্রতিনিধি প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাবের অন্তর্গত বিভিন্ন উপজেলা শাখার আহ্বায়ক ও সভাপতিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পবিত্র মহন্ত জীবন

ফাগুনের রূপ

পবিত্র মহন্ত জীবন প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:৫১ পিএম
ফাগুনের রূপ

শিমুলগাছে ফুল ফুটেছে

কোকিল বসে ডালে

শিমুল ফুলে রক্ত আভা

আজ বসন্তকালে।

ফাগুন দিনে নদীর কূলে

ধূ-ধূ বালুচর !

দুষ্ট শিশু খেলার ছলে

বানায় খেলাঘর।

উড়ু উড়ু মনটা সবার

ফাগুন হাওয়ার বান

মন ভরে যায় শুনলে পরে

কোকিল পাখির গান।

ফাগুনমাসে চম্পা-বেলি

ছড়িয়ে ফুলে ঘ্রাণ

ফুরফুরে তাই বইছে হাওয়া

ফাগুন রূপের টান।

পবিত্র মহন্ত জীবন

error: Content is protected !!