বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে টঙ্গীতে আনন্দ মিছিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:২৯ এএম | 78 বার পড়া হয়েছে
আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে টঙ্গীতে আনন্দ মিছিল

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের এক বছর পূর্তিতে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে, টঙ্গী পূর্ব থানা বিএনপির বিপ্লবী সভাপতি মোঃ জাবেদ আহমেদ সুমন এর সভাপতিত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী বাজার সেনা কল্যাণ মার্কেট এর সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে টঙ্গী ষ্টেশন রোড হয়ে টঙ্গী শহর এর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে যাবেদ আহমেদ সুমন এর বাসভবনের সামনে এসে শেষ হয়।এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল থেকে আগামীর বাংলাদেশ গড়তে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ,যাবেদ আহমেদ সুমন এর বিকল্প নেই বলেও স্লোগান দিতে দেখা যায়।

জাবেদ আহমেদ সুমন বলেন এ বিজয় হাজারো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়।

কোন অপশক্তির কাছে এ বিজয়ের সম্মান ম্লান হতে দেব না।

তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নিজ হাতে গড়া দল।

এই দল একদিনে গড়ে ওঠে নাই।তাই ইচ্ছে করলেই এ দলের কোনো ক্ষতি করা সম্ভব হবে না।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!