শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় তিনটি হোটেলে ১৩ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৬:০৭ পিএম | 143 বার পড়া হয়েছে
গাইবান্ধায় তিনটি হোটেলে ১৩ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা শহরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ জুলাই) শহরের রেলগেট, পৌরপার্ক ও হকার্স মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, নোংরা পরিবেশ এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের অভিযোগে তিনটি হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত হোটেলগুলো হলো:

রেলগেট এলাকার শারমিন হোটেল,

পৌরপার্ক সামনের নিউ পূবালী হোটেল

হকার্স মার্কেটের শাহ আলম হোটেল।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

সাথে ছিলেন:

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া,

ক্যাবের জেলা সভাপতি কে এম রেজাউল হক,

এবং গাইবান্ধা জেলা পুলিশের একটি দল।

এই অভিযান শহরের খাবারের মান উন্নয়ন এবং জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে পরিচালিত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী

পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ময়নুল ইসলাম

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ময়নুল ইসলাম

জলঢাকা উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জনাব ময়নুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি ও বর্তমান সদস্য নীলফামারী জেলা বিএনপি আহবায়ক কমিটি,ও সমাজসেবক, শিক্ষক ও চৌকস রাজনীতিবিদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে একটি আনন্দ মুহূর্ত দিন ঈদুল ফিতরের দিন। এ দিন কে কেন্দ্র করে বিশ্ব মুসলিমদের মাঝে আনন্দ বিরাজ করতেছে। ময়নুল ইসলাম জলঢাকা উপজেলার সর্বস্তরের মুসলিম ভাই ও বোনদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ ও ভালোবাসা পবিত্র মাহে রমজান শেষ ঈদুল ফিতরের উপলক্ষে সবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি ও সমৃদ্ধি। এবং তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো আমরা সব সময় চেষ্টা করি পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য কারণ এটি আমাদের দলের নীতি এবং আদর্শ। তবে মজলুম এই নেতা দীর্ঘ কারাবাস, একাধিক মামলার আসামি, অনেকবার গ্রেফতার, সহ আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক নির্যাতনের শিকার হন। তবুও যেনো মনে নেই চুল পরিমাণ আফসোস শুধু আছে জনগণের জন্য ভালোবাসা। তাইতো জলঢাকা উপজেলা সহ পুরো বাংলাদেশ মুসলিম ভাই ও বোনদের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

এতিমদের মাঝে সৌদি উপহারের খেজুর বিতরণের নির্দেশ দিলেন-ভিপি আয়নুল হক এমপি

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম
এতিমদের মাঝে সৌদি উপহারের খেজুর বিতরণের নির্দেশ দিলেন-ভিপি আয়নুল হক এমপি

সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। সৌদি সরকারের সহায়তামূলক সংস্থা King Salman Humanitarian Aid and Relief Center–এর দেওয়া মোট ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণের জন্য পাঠানো হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তালিকা অনুসারে এসব খেজুর জেলার প্রশাসনের তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।

এদিকে সিরাজগঞ্জ জেলায় মোট ২২১ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রায়গঞ্জ উপজেলায় ২২ কার্টুন এবং তাড়াশ উপজেলায় ২০ কার্টুন খেজুর বরাদ্দ রয়েছে।

সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, এই খেজুর এতিম শিশুদের মাঝে বিতরণের নির্দেশনা দিয়েছেন। তিনি রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ইউএনওদের সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর মাধ্যমে এতিমদের কাছে খেজুর পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
এবং সেই তালিকা গুলো জনসম্মুখে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে এমপি ভিপি আয়নুল হক বলেন, “সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এই খেজুর মূলত অসহায় মানুষের জন্য। আমি নির্দেশনা দিয়েছি যেন বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে সুষ্ঠুভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এটি এতিমদের হক।”

সম্প্রতি খেজুর বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা থাকলেও এতিমদের প্রাধান্য দিয়েই বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কামরুন তানিয়া

কক্সবাজার সদর উপজেলায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

কামরুন তানিয়া প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৫৮ পিএম
কক্সবাজার সদর উপজেলায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা,সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত,পালস বাংলাদেশ সোসাইটির বাস্তবায়ন সহযোগিতায় এবং এসডিসি, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় নাগরিকতা-জিএফএ’র কারিগরি সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিলা তাসনিম।
সংলাপে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলফিকার আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সৌরভ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সিভিল সোসাইটির সদস্যরা সংলাপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “ভয়েসেস ফর চেইঞ্জ” প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম। তাকে সহযোগিতা করেন প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন।
সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সেবার ধরন, সেবা গ্রহণের পদ্ধতি এবং সেবা প্রাপ্তিতে নাগরিক ও স্থানীয় সংগঠনগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, এ ধরনের সংলাপের মাধ্যমে নাগরিকরা সরকারি দপ্তরের সেবা সম্পর্কে সহজভাবে জানতে পারেন। তিনি সরকারি সেবার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং সরকারি দপ্তর, স্থানীয় সংগঠন ও সিভিল সোসাইটির সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরিশেষে এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

error: Content is protected !!