সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

টেস্ট দল ঘোষণা দ: আফ্রিকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:০৩ পিএম | 117 বার পড়া হয়েছে
টেস্ট দল ঘোষণা দ: আফ্রিকার

চলতি বছর অক্টোবরে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশে কন্ডিশনের কথা বিবেচনা করে কেশব মহারাজ ও ড্যান পিটের সঙ্গে স্পিন অলরাউন্ডার মুথুস্যামিসহ ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনজন ফ্রন্টলাইন স্পিনার।

এদিকে ২০২৩ সালের মার্চের অলরাউন্ডার সেনুরান মুথুস্যামিক স্কোয়াডে স্থান পেয়েছেন। আর যথারীতি পেস আক্রমণে নেতৃত্বে দেবেন কাগিসো রাবাদা। ডানহাতি এ ফাস্ট বোলারের সঙ্গে স্কোয়াডে আরও রয়েছেন, নান্দ্রে বার্গার, ডেন প্যাটারসন এবং অলরাউন্ডার উইয়ান মুল্ডার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ব্যাটার ম্যাথু ব্রিৎজকেও আছেন দলে।

টেস্ট দলের প্রধান শুকরি কনরাড বলেন, প্রথমত আমি উভয় বোর্ড, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, যারা সিরিজ নিশ্চিত করেছে। সফরের জন্য বাংলাদেশ সবসময়ই কঠিন জায়গা। তারা ঘরের মাঠে দুর্দান্ত দল হয়ে উঠেছে। আমাদের জন্য যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশের স্পিন কন্ডিশনের বিবেচনা করে তিন স্পিনার স্কোয়াডে রাখ হয়েছে বলেও জানান তিনি, আমাদের তিনজন ফ্রন্টলাইন স্পিনার রয়েছে। তাদের প্রত্যেকেরই যে কোনও সময় প্রয়োজনমাফিক এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। সব দিক থেকে আমরা এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের স্কোয়াডের উপর আস্থা রাখি।

এর আগে শঙ্কা জাগে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়ে। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নিজেদের সন্তুষ্টির কথা জানায় প্রোটিয়ারা। ফলে অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার ঘোষণা দিয়ে বিবৃতি দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

এরপরই আসন্ন এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমে পাঠানো সূচি অনুযায়ী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের।

জানা গেছে, ১৮, ১৯ ও ২০ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে ২১-২৫ অক্টোবর খেলবে প্রথম টেস্ট।

২৬ অক্টোবর চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ২৭ ও ২৮ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে দুদল। এরপর ২৯ অক্টোবর-২ নভেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের এ সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড :
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে।

আমার জন্য দোয়া করবেন

সার্থক লেখক জনম আমার

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম
সার্থক লেখক জনম আমার

❤️আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময় গুলার মাঝে প্রতিবছর হৃদয়ের আনন্দের একটা part বইমেলা।
❤️একমাসের প্রতিটা দিন প্রতি মুহুর্ত ভালোলাগার।পাওয়া না পাওয়া।প্রাপ্তি ও অপ্রাপ্তির এবারের বইমেলার
পর্দা নামল রমজান মাসেই।
❤️সারাদিন ব্যস্থ ছিলাম বইমেলা নামাজ রোজা ইফতারির কাজ আর প্রচারে। নিজের প্রচার আর পত্রিকার প্রচার প্রচার প্রচারনায়।
যারা আমাকে সহযোগিতা করেছেন সকল সাংবাদিক ভাইয়াদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর দোয়া।
❤️আমার অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল ভাই /নজরুল ভাইয়া সবার প্রতি অনেক ভালোবাসা।আমার প্রতি বইতে প্রকাশকের ইনভেস্ট থাকে।এই শ্রদ্ধার মানুষগুলো যদি আমাকে হেল্প না করত।আমার ড্রিম পুরণ হত না। আমি পুরা মাস আনন্দে থাকতে পারতাম না।
❤️বইয়ের প্রকাশ একটি লেখকের কাছে ড্রিম।
আমি সবাইকে অনেক জ্বালাই।
তারা আমার জ্বালতন আন্তরিকতা দিয়েই গ্রহন করেন।আর আমার পাঠকের প্রতি স্নেহ আদর। যারা আমাকে বিগত সময়ে বেস্ট সেলার বানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।

সার্থক লেখক জনম আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।❤️❤️❤️👆

পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. আশরাফুর রহমান অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:২৮ পিএম
পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. আশরাফুর রহমান অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননাগুলো জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।

কোন ক্যাটাগরিতে কে বিজয়ী, জেনে নেওয়া যাক—

সেরা চলচ্চিত্র

৯৮তম অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য— ৯৮তম অস্কারে প্রধান এই তিন বিভাগসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, এফওয়ান, হ্যামনেট, মার্টি সুপ্রিম, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনাস, ট্রেন ড্রিমস।

1

সেরা অভিনেতা-অভিনেত্রী

‘সিনার্স’ চলচ্চিত্রের জন্য এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টিমোথি শ্যালামে (‘মার্টি সুপ্রিম’), লিওনার্দো ডিক্যাপ্রিও (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), ইথান হক (‘ব্লু মুন’) ও ওয়াগনার মউরা (‘দ্য সিক্রেট এজেন্ট’)।

আর ‘হ্যামনেট’ চলচ্চিত্রে সেরা অভিনয় করে অস্কার জিতেছেন জেসি বাকলি। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন রোজ বায়র্ন (‘ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ’), কেট হাডসন (‘সং সাঙ ব্লু’), রেনাতে রেইনসভে (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) ও এমা স্টোন (‘বুগোনিয়া’)।

4

সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বেনিসিও ডেল তোরো (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), জ্যাকব এলর্ডি (‘ফ্রাঙ্কেনস্টাইন’), ডেলরয় লিন্ডো (‘সিনার্স’) এবং স্টেলান স্কার্সগার্ড (‘সেন্টিমেন্টাল ভ্যালু’)।

অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘ওয়েপনস’ চলচ্চিত্রের অভিনেত্রী এমি ম্যাডিগান। এ বিভাগে মনোনীত ছিলেন এল ফ্যানিং (‘সেন্টিমেন্টাল ভ্যালু’), ইঙ্গা ইবসডটার লিলিয়াস (‘সেন্টিমেন্টাল ভ্যালু’), উনমি মোসাকু (‘সিনার্স’) এবং টেয়ানা টেইলর (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)।

2

সেরা পরিচালক

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। এ বিভাগে মনোনীত ছিলেন ক্লোয়ে ঝাও (‘হ্যামনেট’), জশ সাফদি (‘মার্টি সুপ্রিম’), ইয়োয়াকিম ট্রিয়ার (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) এবং রায়ান কুগলার (‘সিনার্স’)।

সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র

সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কে-পপ ডেমন হান্টার্স’ (ম্যাগি কাং, ক্রিস অ্যাপেলহানস ও মিশেল এল. এম. ওং)। মনোনয়ন পেয়েছিল ‘আর্কো’, ‘এলিও’, ‘লিটল আমেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন’ এবং ‘জুটোপিয়া ২ ’।

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার জিতেছে ‘দ্য গার্ল হু ক্রাইড পার্লস’ (ক্রিস লাভিস ও ম্যাসিয়েক শচেরবোস্কি)। মনোনীত ছিল ‘বাটারফ্লাই’, ‘ফরএভারগ্রিন’, ‘রিটায়ারমেন্ট প্ল্যান’ এবং ‘দ্য থ্রি সিস্টার্স’।

সেরা কাস্টিং

সেরা কাস্টিংয়ের পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস)। মনোনয়ন পেয়েছিল ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ‘সিনার্স’।

সেরা সিনেমাটোগ্রাফি

সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ‘সিনার্স’। এই চলচ্চিত্রের জন্য অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম কোনো নারী সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন। এ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘ট্রেন ড্রিমস’।

error: Content is protected !!