প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননাগুলো জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।

কোন ক্যাটাগরিতে কে বিজয়ী, জেনে নেওয়া যাক—

সেরা চলচ্চিত্র

৯৮তম অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য— ৯৮তম অস্কারে প্রধান এই তিন বিভাগসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, এফওয়ান, হ্যামনেট, মার্টি সুপ্রিম, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনাস, ট্রেন ড্রিমস।

1

সেরা অভিনেতা-অভিনেত্রী

‘সিনার্স’ চলচ্চিত্রের জন্য এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টিমোথি শ্যালামে (‘মার্টি সুপ্রিম’), লিওনার্দো ডিক্যাপ্রিও (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), ইথান হক (‘ব্লু মুন’) ও ওয়াগনার মউরা (‘দ্য সিক্রেট এজেন্ট’)।

আর ‘হ্যামনেট’ চলচ্চিত্রে সেরা অভিনয় করে অস্কার জিতেছেন জেসি বাকলি। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন রোজ বায়র্ন (‘ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ’), কেট হাডসন (‘সং সাঙ ব্লু’), রেনাতে রেইনসভে (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) ও এমা স্টোন (‘বুগোনিয়া’)।

4

সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বেনিসিও ডেল তোরো (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), জ্যাকব এলর্ডি (‘ফ্রাঙ্কেনস্টাইন’), ডেলরয় লিন্ডো (‘সিনার্স’) এবং স্টেলান স্কার্সগার্ড (‘সেন্টিমেন্টাল ভ্যালু’)।

অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘ওয়েপনস’ চলচ্চিত্রের অভিনেত্রী এমি ম্যাডিগান। এ বিভাগে মনোনীত ছিলেন এল ফ্যানিং (‘সেন্টিমেন্টাল ভ্যালু’), ইঙ্গা ইবসডটার লিলিয়াস (‘সেন্টিমেন্টাল ভ্যালু’), উনমি মোসাকু (‘সিনার্স’) এবং টেয়ানা টেইলর (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)।

2

সেরা পরিচালক

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। এ বিভাগে মনোনীত ছিলেন ক্লোয়ে ঝাও (‘হ্যামনেট’), জশ সাফদি (‘মার্টি সুপ্রিম’), ইয়োয়াকিম ট্রিয়ার (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) এবং রায়ান কুগলার (‘সিনার্স’)।

সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র

সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কে-পপ ডেমন হান্টার্স’ (ম্যাগি কাং, ক্রিস অ্যাপেলহানস ও মিশেল এল. এম. ওং)। মনোনয়ন পেয়েছিল ‘আর্কো’, ‘এলিও’, ‘লিটল আমেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন’ এবং ‘জুটোপিয়া ২ ’।

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার জিতেছে ‘দ্য গার্ল হু ক্রাইড পার্লস’ (ক্রিস লাভিস ও ম্যাসিয়েক শচেরবোস্কি)। মনোনীত ছিল ‘বাটারফ্লাই’, ‘ফরএভারগ্রিন’, ‘রিটায়ারমেন্ট প্ল্যান’ এবং ‘দ্য থ্রি সিস্টার্স’।

সেরা কাস্টিং

সেরা কাস্টিংয়ের পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস)। মনোনয়ন পেয়েছিল ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ‘সিনার্স’।

সেরা সিনেমাটোগ্রাফি

সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ‘সিনার্স’। এই চলচ্চিত্রের জন্য অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম কোনো নারী সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন। এ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘ট্রেন ড্রিমস’।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন