শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ঝালকাঠি-১ কাঠালিয়া রাজাপুর ১২৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আযম সৈকত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:০১ পিএম | 456 বার পড়া হয়েছে
ঝালকাঠি-১ কাঠালিয়া রাজাপুর ১২৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আযম সৈকত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনটি পুনরুদ্ধার করতে চান বিএনপির মনোনয়ন প্রত্যাশী
মো. গোলাম আজম সৈকত -ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক , জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক , ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী -একজন নিবেদিত প্রাণ।
বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং প্রতিটি পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, কর্মিসভা ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কৌশলে আগাম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছেন সার্বক্ষণিক। এর আগে আওয়ামীলিগ সরকারের শাসন আমলে তিনি ঢাকায় বিভিন্ন সময়ে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন।২০০৭ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কারাগারে বন্দি থাকা দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল, পোস্টার সাঁটানো ও প্রচারপত্র বিতরনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নেও কাজ করেছেন, এছাড়া দলের সকল কেন্দ্রীয় কর্মসূচী পালন করেছেন তিনি যেখানে যে অবস্থায়ই ছিলেন।কাঁঠালিয়া উপজেলার সাবেক সেচ্চা সেবক দলের সভাপতি মোঃ বাদল হাওলাদার বলেন, ঝালকাঠি -১ আসন থেকে এবার কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত প্রার্থী হিসাবে দেখতে চান দলের তৃণমূল নেতাকর্মীরা। কারন সৈকত এলাকার মানুষের কাছে একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত।কাঠালিয়া ছাএদল নেতা মোঃ হেলাল জমাদ্দার বলেন- সৈকত ভাই একজন উদার মনের ত্যাগী নেতা। তাকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে এ আসনে কেউ তার বিজয় ঠেকাতে পারবে না।দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী গোলাম আজম সৈকত বলেন, এবার দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।

কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম
কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

সারাদেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে একটি লাইটার জাহাজ থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। ২ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেলে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অবস্থানরত ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচির নেতৃত্বে এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অভিযানে জাহাজটিতে অবৈধভাবে মজুত করে রাখা মোট ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তেলগুলোর বৈধ কোনো কাগজপত্র বা ক্রয়াদেশ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করা হয়েছিল। এসব তেল পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি জানান, জব্দ করা তেলের উৎস ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী অভিযান জোরদার করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত এক মাসে পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হওয়ায় অবৈধ মজুত ঠেকাতে সরকার নজরদারি বাড়িয়েছে।

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার, বহির্নোঙরে এলপিজি ও এলএনজি জাহাজ।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। একই সময়ে এলপিজি ও এলএনজি নিয়ে আরও দুটি বড় জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
৩ এপ্রিল(শুক্রবার) দুপুরে ডিজেলবাহী জাহাজটি জেটিতে ভেড়ানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছে এবং তা ডলফিন জেটিতে ভেড়ানো হয়েছে। জাহাজটির কারিগরি ও আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য শুক্রবার দুপুর ২টায় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেগুলো থেকে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে জাতীয়তাবাদী দলের বিএনপি শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা মাঠের রাজনীতিতে সক্রিয়।

তাঁরা হলেন , মুন্সিগঞ্জ জেলা বিএনপি মহিলা দলের সহ-সভাপতি মোসাঃ নাছিমা আক্তার সিমা ও জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ বেগম রহিমা শিকদার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোসাঃ পাপিয়া ইসলাম।

বিএনপি মহিলা দলের সহ-সভাপতি নারী নেত্রী নাছিমা আক্তার সিমা মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পৌর প্রতিনিধিত্ব ছিলেন।

তৃণমূলে বিএনপি দলের শীর্ষে নারী নেত্রীরা বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

error: Content is protected !!