শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

তুহিনকে পাবনা-৩ এ কাজের নির্দেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৪:৩২ পিএম | 224 বার পড়া হয়েছে
তুহিনকে পাবনা-৩ এ কাজের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে আলোচনায় এসেছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। পাবনা-২ থেকে মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে পাবনা-৩ এ কাজের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিষয়টি ঘিরে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে কৃষিবিদ হাসান জাফির তুহিন লেখেন- ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্র রাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈত্রিক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।’
‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।’
‘আমি স্পষ্ট করে বলতে চাই দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সঙ্গে আমার হৃদয়ের যে সম্পর্ক তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২ এর গণমানুষের সঙ্গেই ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতাকর্মী আমার আত্মার অংশ। সারাদেশের কৃষকদলের নেতাকর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩ এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসঙ্গে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হবো। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’
তার এই ফেসবুক পোস্টের পর থেকেই পাবনা-৩ আসনের দলীয় নেতাকর্মী আর কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন দলের এমন সিদ্ধান্তে। কারণ এই আসনে সবচেয়ে বড় উপজেলা ও সবচেয়ে বেশি ভোটার চাটমোহর উপজেলায়। তাই চাটমোহরবাসীর প্রত্যাশা ছিল বিএনপি থেকে এবার চাটমোহর উপজেলার কেউ মনোনয়ন পাবেন। শুধু তাই নয়, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
চাটমোহর পৌর শহরের এক চা বিক্রেতা বলেন, ‘বাইরের কোনো প্রার্থীকে পাবনা-৩ আসনে প্রার্থী হিসেবে মানবো না। প্রয়োজনে ভোট দেব না। যারা মনোনয়ন দেবে তারাই এসে ভোট দিক। এই সিদ্ধান্ত আমরা মানি না। তিনি এতদিন চাইলেন তার নিজের পাবনা-২ আসনের মনোনয়ন। এখন হুট করেই তাকে পাবনা-৩ আসনে প্রার্থী করার কোনো মানে হয় না।’
চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু বলেন, ‘বিগত আন্দোলন সংগ্রামে চাটমোহরের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। জেল জুলুম অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। এখন হঠাৎ করে অন্য আসনের একজন নেতাকে এই আসনে প্রার্থী করা কতটুকু সমীচীন সেটি ভেবে দেখা দরকার। এমন সিদ্ধান্তে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। চাটমোহরের ত্যাগী নেতারা বারবারই অবহেলিত বঞ্চিত থেকে যাচ্ছে। কৃষিবিদ হাসান জাফির তুহিনকে তার পাবনা-২ আসনে প্রার্থী করা যেত। যেহেতু সময় আছে, আমরা তারেক রহমানের কাছে প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানাচ্ছি। তারপরও যদি তারেক রহমান তার সিদ্ধান্ত বহাল রাখেন আমরা তার পক্ষে কাজ করবো। আমরাতো দলের বাইরে নই।’
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, ‘গত বুধবার (২৬ জুন) কেন্দ্রীয় বিএনপি আমাদের পাবনা-৩ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে ডেকেছিলেন। সেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের বলেন, তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সারাদেশে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সারাদেশের কৃষকদলকে ঐক্যবদ্ধ করেছেন। যেহেতু কৃষকদলের সাধারণ সম্পাদককে তার এলাকার একটি আসনে প্রার্থী করা হয়েছে সেকারণে সভাপতি কৃষিবিদ তুহিনকেও একটি আসনে প্রার্থী করতে হবে। সে কারণে তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্র থেকে তুহিনকে পাবনা-৩ আসনে নির্বাচনের কাজ করার জন্য বলা হয়েছে। আপনারা তার সঙ্গে কাজ করবেন। তাকে সহযোগিতা করবেন।’
রবিউল করিম তারেক আরও বলেন, ‘বৈঠকে আমাদের কোনো মতামত জানতে চাওয়া হয়নি বা আমাদের কিছু বলারও সুযোগ ছিল না। যেহেতু বিএনপি করি, এখন যাকেই এই আসনে দল প্রার্থী দেবে আমাদের তার পক্ষেই কাজ করতে হবে।’
এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পাবনা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাসাদুল ইসলাম হীরা বলেন, ‘দলের সিদ্ধান্ত দেয়ার মালিক তারেক রহমান। তিনি যখন সিদ্ধান্ত দেবেন তখন অবশ্যই সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে। সময় আসলে কথা হবে। তারেক রহমান দলের মালিক। তিনি আগে দেশে আসুক। তিনি যদি কোনো সিদ্ধান্ত দেন তখন সেটা অবশ্যই মানতে হবে। কৃষিবিদ হাসান জাফির যে পোস্ট দিয়েছেন সেটা দলের সিদ্ধান্ত কিনা সেটা আমি এখন বলতে পারব না। হাই কমান্ডের সিদ্ধান্ত কখন আসবে, যখন মনোনয়ন দেবে তখন আসবে। এখন তো কাউকে মনোনয়ন দেয়নি।’
এ ব্যাপারে জানতে পাবনা-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কেএম আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আরেক মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য হাসানুল ইসলাম রাজা বলেন, ‘আমি দলের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। দল কাকে মনোনয়ন দেবে সেটা দলের সিদ্ধান্ত। আমি নির্বাচনের তফসিল হওয়ার আগ পর্যন্ত তৃণমূল মানুষের সঙ্গে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে কাজ করে যাবো।’
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব ও মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাকসুদুর রহমার ওরফে মাসুদ খন্দকারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর মুঠোফোনে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখেরও অধিক। এরমধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখ। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে সবচেয়ে ভোটার সংখ্যা বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার তার চেয়েও ৫০ হাজারেরও অধিক ভোটার চাটমোহর উপজেলায়।

কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম
কর্নফুলী নদীতে ভাসমান লাইটার জাহাজ থেকে ৩৭ হাজার লিটার তেল জব্দ

সারাদেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে একটি লাইটার জাহাজ থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। ২ এপ্রিল(বৃহস্পতিবার) বিকেলে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অবস্থানরত ‘ওটি কোরবান আলী শাহ’ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালানো হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচির নেতৃত্বে এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, অভিযানে জাহাজটিতে অবৈধভাবে মজুত করে রাখা মোট ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তেলগুলোর বৈধ কোনো কাগজপত্র বা ক্রয়াদেশ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো থেকে তেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুত করা হয়েছিল। এসব তেল পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তিনি জানান, জব্দ করা তেলের উৎস ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী অভিযান জোরদার করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত এক মাসে পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি বাজারে চাপ তৈরি হওয়ায় অবৈধ মজুত ঠেকাতে সরকার নজরদারি বাড়িয়েছে।

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৯ পিএম
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ইউয়ান জিং হে’

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার, বহির্নোঙরে এলপিজি ও এলএনজি জাহাজ।

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। একই সময়ে এলপিজি ও এলএনজি নিয়ে আরও দুটি বড় জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
৩ এপ্রিল(শুক্রবার) দুপুরে ডিজেলবাহী জাহাজটি জেটিতে ভেড়ানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছে এবং তা ডলফিন জেটিতে ভেড়ানো হয়েছে। জাহাজটির কারিগরি ও আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য শুক্রবার দুপুর ২টায় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেগুলো থেকে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি দলের শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা

মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে জাতীয়তাবাদী দলের বিএনপি শীর্ষে রাজনীতিবিদ নারী নেত্রীরা মাঠের রাজনীতিতে সক্রিয়।

তাঁরা হলেন , মুন্সিগঞ্জ জেলা বিএনপি মহিলা দলের সহ-সভাপতি মোসাঃ নাছিমা আক্তার সিমা ও জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোসাঃ বেগম রহিমা শিকদার ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মোসাঃ পাপিয়া ইসলাম।

বিএনপি মহিলা দলের সহ-সভাপতি নারী নেত্রী নাছিমা আক্তার সিমা মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পৌর প্রতিনিধিত্ব ছিলেন।

তৃণমূলে বিএনপি দলের শীর্ষে নারী নেত্রীরা বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

error: Content is protected !!