শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৮ এএম | 115 বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাত জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬০ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, খুলনা বিভাগে ৫৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

ঈদ লাগছে মনে, ঈদ মোবারক: হামজা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৩:৪৯ এএম
ঈদ লাগছে মনে, ঈদ মোবারক: হামজা

দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা। দেশের ফুটবলের প্রাণভোমরা হয়ে ওঠা অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ’আসসালামু আলাইকুম সবাইকে। সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকের দিনটা খুব বিশেষ। আজ ঈদ। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা। আজ অবশ্যই কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবেন ও আর তাদের ভালোবাসা দেবেন। ইনশা আল্লাহ, সবার সঙ্গে শিগগিরই দেখা হচ্ছে। ঈদ লাগছে মনে। ঈদ মোবারক।’

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৩:৩৮ এএম
ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের সর্ববৃহৎ শোধনাগারে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার ইসরায়েলের হাইফায় অবস্থিত বাজান গ্রুপের ওই তেল শোধনাগারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, এই হামলায় একজন সামান্য আহত হয়েছেন। তবে দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন দাবি করেছেন, অবকাঠামোগত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া বিদ্যুৎ সংযোগ দ্রুত অধিকাংশ এলাকায় পুনঃস্থাপন করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কুয়েতি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি জানান, এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৮টি শত্রু ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৩টি ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

চয়ন কুমার রায় লালমনিরহাট

ভারতীয় কারাগারে এক বাংলাদেশি মৃত্যুর ৩৬ দিন পর দেশে ফিরল তার মরদেহ

চয়ন কুমার রায় লালমনিরহাট প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১:১১ এএম
ভারতীয় কারাগারে এক বাংলাদেশি মৃত্যুর ৩৬ দিন পর দেশে ফিরল তার মরদেহ

ভারতের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর ৩৬ দিন পর খাইরুজ্জামান (৪২) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চেংড়াবান্দা ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

​নিহত খাইরুজ্জামান কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ সাড়ে তিন বছর ধরে ভারতের কারাগারে বন্দি ছিলেন।

​নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাড়ে তিন বছর আগে কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন খাইরুজ্জামান। সেখানে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই তার মৃত্যু হয়।

​খাইরুজ্জামানের ছোট ভাই খয়বর জামান বলেন, “ভাই দীর্ঘ সাড়ে তিন বছর নিখোঁজ ছিলেন। তার মৃত্যুর পর আমরা জানতে পারি তিনি কারাগারে ছিলেন। মায়ের শেষ ইচ্ছা ছিল ভাইয়ের মুখটি দেখার। লাশটি ফিরে পাওয়ায় আমরা সরকারি ও সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।”

​মরদেহ হস্তান্তরের সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​রেডিও চিলমারীর স্টেশন ম্যানেজার বশির আহমেদ এই মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করেন। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের সঙ্গে দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

​বুড়িমারী ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহটি গ্রহণ করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। খাইরুজ্জামান স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ রাত সাড়ে ৭টায় তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

error: Content is protected !!