সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

অবিভাজ্য মানবতার সবচেয়ে বেশি মজলুম নারীরা

নারীদের সম্পদ ও রক্তের বিনিময়ে কায়েমকৃত ইসলাম থেকে নারীরাই বিতাড়িত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২:৪৫ এএম | 268 বার পড়া হয়েছে
নারীদের সম্পদ ও রক্তের বিনিময়ে কায়েমকৃত ইসলাম থেকে নারীরাই বিতাড়িত

সেহলী পারভীন / মানবাধিকারকর্মী

ইসলামের প্রথম শহীদ একজন মা- আম্মাজান সুমাইয়া রাদিআল্লাহু আনহা। নারীদের রক্ত মুবারকের বিনিময়ে কায়েমকৃত এই ইসলামের মধ্যে আজ লাখো লাখো ইজারাদার অনুপ্রবেশ করেছে। যারা নারীদেরকে ইসলাম থেকে বিতাড়িত করার ইজারা নিয়েছে।

প্রথম কালিমা গ্রহণকারী ও ইসলামের জন্য অর্থ-সম্পদ সকল কিছু উজার করে যিনি আল্লাহ ও আল্লাহর রাসুলের প্রেমে ইসলাম কায়েমে সর্বোচ্চ ত্যাগ ও জান-মাল উৎসর্গ করেছেন তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিআল্লাহু আনহা।

ইজারাদাররা নারীকে সালাতু সালামে, মসজিদে, মাজার শরীফে, ইমানিয়াত ও ইনসানিয়াতের কর্মসূচিতে কোথাও সহ্য করতে পারে না। ইসলামের সকল জায়গা থেকে তারা নারীদের বিতাড়িত করে ইসলামকে পুঃলিঙ্গ ভিত্তিক একটা যৌনবাদী লিঙ্গবাদী সমিতিতে পরিণত করে রেখেছে।
ইসলামের বিকৃত, লিঙ্গবাদী ভার্ষনকে কালিমার বিপরীতে দাঁড় করানো হয়েছে।

হযরত ইমাম হায়াত বলছেন,–“আমাদের দ্বীন পূর্ণাঙ্গ, কালিমা পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গতা ভাইবোন সবাইকে নিয়ে আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সর্বদিক থেকে পূর্ণাঙ্গ। যেই পূর্ণাঙ্গতা অস্বীকার করলে কলেমা অস্বীকার হয়ে যায়”।

ওই ইজারাদারদের তো আর সেই খবর নাই যে, ফিলিস্তিনের সবচেয়ে বেশি জুলুমের শিকার নারীরা। কাশমীরে সবচেয়ে বেশি জুলুমের শিকার নারীরা। আরাকানে সবচেয়ে বেশি জুলুমের শিকার নারীরা। মুসলিম অমুসলিম নির্বিশেষে অবিভাজ্য মানবতার সবচেয়ে বেশি মজলুমও নারীরা।

লিঙ্গ পূজা থেকে, লিঙ্গবাদ থেকে, গোত্রবাদ থেকে মুক্তির নাম-ই ইসলাম। ভাষা-পেশা-বর্ণসহ সকল বস্তুর দাসত্ব থেকে উর্ধ্বে উঠিয়ে মানুষ ও মানবতার মুক্তির জন্য এই ধরায় এসেছিলেন নবী মোহম্মদ (স)।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

মুন্সিগঞ্জ জেলা পরিষদের নিয়োগ পেলেন এ কে এম ইরাদত মানু

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২৮ পিএম
মুন্সিগঞ্জ জেলা পরিষদের নিয়োগ পেলেন এ কে এম ইরাদত মানু

মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পৌর মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু।

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম ইরাদত মানুকে।

সরকার মনে করছে, এই নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার নতুন প্রশাসকদের নামও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজসহ দেশের বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

জামাল কাড়াল, বরিশাল প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৪৪ পিএম
বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১টায় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন।এ সময় তিনি সড়ক কে নিরাপদে রাখতে বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধকরণ, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন বন্ধকরণ, মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধকরণ এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধকরণ সহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।

আমার জন্য দোয়া করবেন

সার্থক লেখক জনম আমার

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম
সার্থক লেখক জনম আমার

❤️আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময় গুলার মাঝে প্রতিবছর হৃদয়ের আনন্দের একটা part বইমেলা।
❤️একমাসের প্রতিটা দিন প্রতি মুহুর্ত ভালোলাগার।পাওয়া না পাওয়া।প্রাপ্তি ও অপ্রাপ্তির এবারের বইমেলার
পর্দা নামল রমজান মাসেই।
❤️সারাদিন ব্যস্থ ছিলাম বইমেলা নামাজ রোজা ইফতারির কাজ আর প্রচারে। নিজের প্রচার আর পত্রিকার প্রচার প্রচার প্রচারনায়।
যারা আমাকে সহযোগিতা করেছেন সকল সাংবাদিক ভাইয়াদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর দোয়া।
❤️আমার অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল ভাই /নজরুল ভাইয়া সবার প্রতি অনেক ভালোবাসা।আমার প্রতি বইতে প্রকাশকের ইনভেস্ট থাকে।এই শ্রদ্ধার মানুষগুলো যদি আমাকে হেল্প না করত।আমার ড্রিম পুরণ হত না। আমি পুরা মাস আনন্দে থাকতে পারতাম না।
❤️বইয়ের প্রকাশ একটি লেখকের কাছে ড্রিম।
আমি সবাইকে অনেক জ্বালাই।
তারা আমার জ্বালতন আন্তরিকতা দিয়েই গ্রহন করেন।আর আমার পাঠকের প্রতি স্নেহ আদর। যারা আমাকে বিগত সময়ে বেস্ট সেলার বানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।

সার্থক লেখক জনম আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।❤️❤️❤️👆

error: Content is protected !!