শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৯ এএম | 122 বার পড়া হয়েছে
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আজ। তিন দিনের এ সম্মেলন শেষ হবে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি)। এবারের সম্মেলনে ৩৫৪টি প্রস্তাব উঠছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এবারের সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্য-অধিবেশন হবে ৩০টি। এছাড়া বিশেষ অধিবেশন হবে চারটি। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হবে। তবে, রেওয়াজ থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাতের কোনো পর্ব রাখা হয়নি এবার।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলন উদ্বোধন করবেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে মুক্ত আলোচনা হবে জেলা প্রশাসকদের।

এরপর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সভা হবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের। রাতে হবে নৈশভোজ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন হয়, যেখানে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। এ পর্যন্ত ২০২৪ সালের সম্মেলনের মাত্র ৪৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছর ডিসি সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মোট ৩৮১টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ১৭৭টি সিদ্ধান্ত। আর বাস্তবায়নাধীন আছে ২০৪টি সিদ্ধান্ত। অর্থাৎ, সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৬ শতাংশ।

আর এবার ডিসি সম্মেলন সামনে রেখে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি, যার মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ ছাড়াও জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এই সম্মেলনে।

শেখ আব্দুর রশীদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের ডিসি সম্মেলন ঘিরে সবচেয়ে বেশি প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংশ্লিষ্ট; মোট ২৮টি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধান প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ; দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম; স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন; সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্ন্যান্স; শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ; স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ; পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ; ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়ের বিষয়গুলো।

ডিসি সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করবেন অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা। কার্য-অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলেও মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে।

এসব অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সভাপতিত্ব করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য দিক-নির্দেশনা দেবেন।

আজ প্রথমদিন মোট ছয়টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় ও আওতাধীন সংস্থাগুলো, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে আলোচনা হবে। পরবর্তীতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হবে। এরপর রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজে অংশ নেবেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা।

ডিসি সম্মেলনের দ্বিতীয়দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) কার্য-অধিবেশনের বাইরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনার সৌজন্য সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা যায়, এদিন খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুর্নীতি দমন কমিশন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।

এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়াদি, মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হবে। পরবর্তীতে ফিডব্যাক অধিবেশন ও সম্মেলনের মূল্যায়ন এবং সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

এদিকে এবারই প্রথম রাষ্ট্রপতির সঙ্গে কোনো সৌজন্য সাক্ষাৎ পর্ব থাকছে না জেলা প্রশাসকদের। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওনার (রাষ্ট্রপতি) সিডিউলের সঙ্গে মেলেনি।

এছাড়া, এবারের ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হবে একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে, যেখানে এই আন্দোলনটা কীভাবে হয়েছিল, কীভাবে আন্দোলনের ফল লাভ হলো, সেই বিবরণ সেখানে থাকবে। বিপ্লবোত্তর আইনশৃঙ্খলার বিষয়টিও উদ্বোধনী দিনেই তোলা হবে বলে জানিয়েছেন শেখ আব্দুর রশিদ।

সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ সম্মেলন বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

পাইকগাছা প্রেসক্লাবে একই লীজ ঘের নিয়ে ইউনিয়ন বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:৪২ পিএম
পাইকগাছা প্রেসক্লাবে একই লীজ ঘের নিয়ে ইউনিয়ন বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

পাইকগাছা প্রেসক্লাবে ১৪ মার্চ শনিবার সকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন ভিলেজ পাইকগাছা গ্রামের বাসিন্দা মৃত কলম সরদার-র পুত্র এবং পাইকগাছা পৌরসদরস্থ রিয়া ট্রেডার্স-র প্রোপ্রাইটর সোলাদানা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমিনুর সরদার সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন যে, পাইকগাছার পারিশামারী মৌজার একটি মৎস্য লীজ ঘের নিয়ে পৌরসভার বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রেজাউল করিম ও ডিলেজ পাইকগাছার বাসিন্দা বিল্লাল মোল্লা এবং কালাম সরদারের গোলযোগের কারণে একটি শালিসে তা’কে আমন্ত্রণ করা হয়। পরে তার নামে চাঁদাবাজীসহ বিভিন্ন তথ্য তুলে ধরে সোলাদানা ইউনিয়ন জামাতের আমীর গ্রাম্য ডাঃ শফিকুল ইসলাম ও আবুল হাসানের নেতৃত্বে কালাম সরদার গংরা মিথ্যা বানোয়াট সহ কাল্পনিক সাংবাদিক সম্মেলন করেন।
তিনি আরও জানান, পাইকগাছা উপজেলার পারিশামারী মৌজায় বিভিন্ন জমির মালিকদের নিকট থেকে ডিড নিয়ে পাইকগাছার প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেতু ফিসের মালিক মোঃ রেজাউল করিম দীর্ঘ ১০ বৎসরের অধিককাল সময় ধরে ১৭০ বিঘা জমিতে মৎস্য ও ধান্য চাষ করে আসছে, যা এলাকার সর্বশ্রেণীর লোক জানেন। উক্ত লীজ ঘের নিয়ে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মোঃ সোহেল উদ্দীন মোল্লার পুত্র আওয়ামীলীগের প্রভাবশালীনেতা মোঃ বিল্লাল হোসেন মোল্লা এবং মৃত নাসের সরদারের পুত্র মোঃ আবুল কালাম আজাদ তাদের জমি আছে বলে দাবী করে দখল-পাল্টা দখলের ঘটনা ঘটায়। এ বিষয়টি নিরসনের জন্য গত ৩মার্চ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় স্থানীয় পাইকগাছা বাজারের সাদিয়া ফিসের অফিস কক্ষে দলিল লেখক সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, ডিপো মালিক সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, স্থানীয় মোঃ আবুল হাসান, বিধান চন্দ্র মন্ডল, প্রণব মন্ডল, আজিজুর রহমান, স্থানীয় রাজনৈতিক দলের আসলাম পারভেজ, সেলিম রেজা লাকী সহ অনেকে দুইপক্ষকে নিয়ে আলোচনায় বসলে সেখানে আমাকেও ডাকা হয়। আলোচনার এক পর্যায়ে আওয়ামীলীগনেতা বিল্লাল ও জামাতনেতা আবুল কালাম সরদার বলেন, আমরা এই আলোচনা মানি না। যেহেতু এমপি সাহেব আমাদেরকে বেঁধে নিতে বলেছেন এবং জামাতের সোলাদানা ইউনিয়ন আমীর গ্রাম্য ডাক্তার শফিকুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন সেহেতু আমরা কোন আলোচনার সিদ্ধান্ত মানি না এবং ঘের বাঁধবই। পরবর্তী দিন উক্ত জামাতনেতা কালাম সরদার ১টি সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনেছেন। যার কোন সত্যতা নেই। এমনকি তাদের সাথে আমার কোন কথাই হয়নি। সেক্ষেত্রে চাঁদা চাওয়ার কোন প্রশ্নই আসে না। আমি সোলাদানা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আওয়ামীলীগের ছত্র ছায়ায় থেকে কালাম সরদার এহেন বক্তব্য দিয়ে গত ০৯মার্চ তারিখে পাইকগাছা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছে। যা বিন্দু মাত্রই সত্যতা নেই। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি গত ১১ মার্চ তারিখে সোলাদানা ইউনিয়নের জামাতের আমীর গ্রাম্য ডাঃ শফিকুল ইসলাম একটি সাংবাদিক সম্মেলন করে নিজেকে উক্ত ঘেরের দখল বিষয়ে সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করে পাইকগাছার প্রতিষ্ঠিত ব্যবসায়ী রেজাউল করিমকে আওয়ামীলীগনেতা ও সন্ত্রাসী বলে যে সাংবাদিক সম্মেলন করেছে তা নিজের অপকর্মকে ঢাকার জন্য ছাপাই গাওয়া ছাড়া আর কিছুই নয়। কারণ তিনি এবং আবুল হাসান উক্ত ঘের জবর দখলের সম্পৃক্ততার কথা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে প্রতিষ্ঠিত বাবসায়ী রেজাউল করিমের কাছে চাঁদা চাওয়ার বিষয়টি কাল্পনিক নাও হতে পারে। নিজের অপকর্ম ঢাকতে সে রেজাউল করিমকে আওয়ামীলীগ ও সন্ত্রাসী আখ্যা দিয়েছে। অথচ গত ১৬ বছর রেজাউল করিমের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিএনপি ও জামাতের ঘের মালিকরা পোনা মাছ সরবরাহ করত। যে কারণে আওয়ামীলীগের কাছে চাপের মধ্যে ছিল। এমনকি মিথ্যা মামলা-মোকদ্দমায় হয়রানী হতে হয়েছে। গ্রাম্য ডাঃ শফিকুল ইসলাম আওয়ামীলীগনেতা বিল্লাল হোসেনসহ তার অনুসারীদেরকে পুনর্বাসন করার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। যা কখনো মঙ্গল বয়ে আনার মত না।
তিনি বলেন, “আমার সঙ্গে তাদের কোনো ধরনের আর্থিক লেনদেন বা কথাবার্তাই হয়নি। সেক্ষেত্রে চাঁদা দাবির প্রশ্নই ওঠে না। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, ঘের দখল ইস্যুতে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি নিজেদের সম্পৃক্ততার বিষয়ও স্বীকার করেছেন। নিজেদের কর্মকাণ্ড আড়াল করতেই অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আমিনুর সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

কামাল উদ্দীন টগর, নওগাঁ প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২২ পিএম
নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোদগ

নওগাঁর আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক অসহায় বিধবা নারীর জমি অবৈধ ভাবে দখল ও মাছ চুরির অবিযোগ উঠেছে ১। মোঃ আব্দুল জলির পিতা মৃত আপের আলী পিয়াদ২।মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা পিতা মৃতঃ- বিশু মোল্যা ৩। মোঃ আমজাদ আলী পিতা মৃতঃ- ইনু ৪।মোঃ- মোঃআঃ করিম মেম্বার পিতামৃত অকিম প্রাং সর্ব্ব সাং কাজী পাড়া উপজেলা আত্রাই জেলা নওগাঁ ৫। নুরু মোল্যা পিতামৃত আসকর আলী মোল্যা ৬।মেঃ-আব্দু সাত্তার পিতা মৃত উপশেখ,৭। মোঃ সাদ্দাম পিতা মৃত মালেক,৮।মোঃ বুদা পিতামৃত ইশা ৯। মোঃ আব্দুল খালেক ১০।মোঃ জানবক্স মাষ্টার উভয়ের পিতা মৃতকিসম ত আলী ১১।রমজান আলী ফাকু পিতামৃতভোলা ১২।ফিরোজ পিতামৃত নিয়ামত আলী,১৩।ময়না পিতা মৃত ইয়াকুব আলী ১৪। মোঃ আব্দুল গফুর পিতা মৃত ইসমাইল ১৫।মোঃ বক্কর পিতা মৃত খলিল,১৬। মনি পিতা রইচউদ্দিন সর্ব্ব সাং ঘোষ পাড়া ১৭। মোঃ মোজাম পিয়াদা পিতা মৃত নজের আলী পিয়াদা ১৮। মোঃ আঃ রহমান পিয়াদা পিতামৃত সন্তোশ পিয়াদা সর্ব্ব সাং পিয়াদা পাড়া থানা আত্রাই জেলা নওগাঁ বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্ত ভোগী ওই নারী নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে ট আদালতে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ওই জমিতে ফৌজদারি কযবিধি ১৪৪?১৪৫ ধারা জারি রয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার ৩নং আহসানগন্জ ইউনিয়ন এলাকার মৌজা আমরুল কসবা সাবেক খতিয়ান নং৯২/৫৩২ সাবেক দাগ নং৫১ হাল ৫৩ ও সাবেক ৯৫ হাল ৯৮ মোট ১৩.২০ একর জমির মালিক অসহায় বিধবা ময়না বেওয়া। বিভিন্ন সূত্রে জমি ভোগদখল করে আসছেন। কিন্তু ওই জমিতে চোখ পড়ে ভূমি দস্যু আব্দুল জলি গং এর এবং আমার জমিতে খনন করে মাছ চাষ করতে গেলে আমি একজন অসহায় বিধবা নারী হয়ে বাধা দিলে আমাকে অকত্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে স ্থানীয় ইউপি চেয়ারম্যান, উঋপজেলা নি বাহী অফিসার, সহকারী কমি শনার ভূমি আত্রাই থানা অফিসার ইনচাজ মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দিলেও আমি কোন সুরহা পাই নাই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার নামিয় সম্পতিতে জোর পূবক মাছ ধরেছে ইহাতে আমার প্রায় এক লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায় উকাত বিবাদিগন।
মামলার বাদি ময়না বেগম বলেন ক্রয় ও বিভিন্ন সূত্রে১৩.২০ একর সম্পত্তির মালিক আমি। মিউটেশন করে ভোগ দখলে আছি। অন্তবতীকালীন সরকার আশার পর আঃ জলিল ও তারঁ সন্ত্রাসী দলবল দেশীয় অস্ত্র নিয়ে এসে আমার জমিতে অবৈধ দখল মাছ ধরে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মন্জুরুল আলম ম ন্জু বলেন এবিষয়ে এলাকার লোকজন আমার নিকট এসেছিলেন আমি বিষয় টি সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নিকট জানালে তিনি সাভেয়ার সাহেব কে মাপ যোগ করে দেখা যায় উক্ত জমি এক নম্বর খাস এবং সেখানে সরকারী ভাবে খাল খনন করা হয়েছে।এবং ইউ জমির খাজনা প্রদান করে চেক কাটা নাই। আসলে উক্ত সম্পত্তি ১ নম্বর খাস খতিয়ান ভূক্ত সম্পত্তি বলে জানান। আত্রাই থানার অফিসার ইনচাজ মে াঃ আব্দুল করিম বলেন কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তারঁ বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৬:২০ পিএম
পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি বার্মিজগানসহ দুইজন গ্রেফতার

পাবনায় র‍্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজগানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১২ এর অধিনায়ক, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল পাবনা সদর থানার হরিনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‍্যাব-১২ সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সাকের প্রামানিকের ছেলে মো. আবু বক্কর প্রামানিক (৫৮) এবং একই এলাকার মৃত আবু তাহের প্রামানিকের ছেলে মো. ইসলাম প্রামানিক (৪৮)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (বার্মিজগান), একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!