শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:১১ পিএম | 66 বার পড়া হয়েছে
হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত

৪-ই এপ্রিল ২৬ইং রোজ শনিবার

হবিগঞ্জের ঐতিহাসিক মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯৭১ সালের এই দিনে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের বাংলোয় সামরিক ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে বেলা ১১টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়। পরে দুপুরে বেলা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তেলিয়াপাড়া থেকেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।

এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনায় এবং সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। এখান থেকেই সেক্টর ভাগ করে দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয়েছিল।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, সে সময় তিনি পাকিস্তানে বন্দি ছিলেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বোরকা পরে তার দুই শিশুসন্তান নিয়ে ঢাকায় চলে যান এবং তাকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেনি, বরং বিকৃত ইতিহাস উপস্থাপন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা প্রশাসক জি এম সরফরাজ এবং পুলিশ সুপার তারেক মাহমুদসহ অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।

উল্লেখ্য, তেলিয়াপাড়া দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। ১৯৭১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত ওই বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণসহ দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করার বিষয়ে তেলিয়াপাড়া থেকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শিক্ষক গ্রেফতার

নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:২৪ পিএম
নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর

​নরসিংদীর শহরের ভেলানগর জেলখানা মোড় সংলগ্ন মাদ্রাসাতুল আবরার আরাবিয়্যাহ নামক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী গোসল না করার অজুহাতে মোজাহিদ নামের এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত কাটা জখম করেছে এক কুলাঙ্গার শিক্ষক। এই ঘটনায় খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলামকে গ্রেফতার করেছেন নরসিংদীর মডেল থানার পুলিশ। বর্তমানে শিশুটি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।​স্থানীয় সূত্রে জানা যায় ভেলানগর জেলখানা মোড়ে অবস্থিত মাদরাসতুল আবরার আরাবিয়্যাহ নামক প্রতিষ্ঠানে এই অমানবিক ঘটনা পূর্বেও ঘটেছে । অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলাম তুচ্ছ কারণে শিশু মোজাহিদকে বেধড়ক মারপিট করে। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।​এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীর ভাষ্যমতে শিক্ষার নামে কোনো সুস্থ্য মানুষ শিশুকে এভাবে অমানুষিক নির্যাতন করতে পারে না। নরসিংদী জেলা জুড়ে এখন নিন্দার ঝড় বইছে এবং সাধারণ মানুষ ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ​বর্তমান অবস্থা
​ভুক্তভোগী শিশুরটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নাজমুল ইসলামকে গ্রেফতার করেন। পুলিশ জানায় শিশুদের ওপর এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আইনের যথাযথ ধারায় তার বিচার নিশ্চিত করা হবে। শিক্ষকের কাজ শিশুকে সঠিক শিক্ষা দান করা বেত্রাঘাত করে ক্ষতবিক্ষত করা নয়। মোজাহিদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে নরসিংদী বাসী তার সর্বোচ্চ শাস্তি চান। বাংলাদেশের যাতে শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের এরকম মর্মান্তিক ঘটনার শিকার না হতে হয়।

চাঁদা না দিলে হুমকির অভিযোগ

কালিয়াকৈরে ‘জসিম দেওয়ান বাহিনী’র দৌরাত্ম্য

মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম
কালিয়াকৈরে ‘জসিম দেওয়ান বাহিনী’র দৌরাত্ম্য

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় জসিম দেওয়ান ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, যার ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, জসিম দেওয়ান তার ঘনিষ্ঠ সহযোগী রবিন দেওয়ানকে ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বের কার্যক্রম পরিচালনা করছেন। বিভিন্ন অজুহাতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ রয়েছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয় বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “আমরা সব সময় ভয়ের মধ্যে থাকি। কেউ প্রতিবাদ করলে তাকে নানা ভাবে হয়রানি করা হয়। এভাবে চলতে থাকলে এলাকায় বসবাস করাই কঠিন হয়ে পড়বে।”

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মিত চাঁদার চাপের কারণে তাদের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে উঠেছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এলাকায় শান্তি ফিরে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে।

কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম
কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা-এর বোয়ালী ইউনিয়নের কড়িচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মীর ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম (সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি), মোঃ পারভেজ আহম্মেদ (সাবেক সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি) এবং মোঃ আনোয়ার হোসেন (দাতা সদস্য)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন।

উৎসবমুখর পরিবেশে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

error: Content is protected !!