মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

পারিবারিক বিরোধ মীমাংসায় মানবিক উদ্যোগ: আলোচনায় তৈরি হলো আশার নতুন দিগন্ত

Master Mohammad Hanif
Master Mohammad Hanif - Feni District Correspondent, Feni District প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:০৪ পিএম | 60 বার পড়া হয়েছে
পারিবারিক বিরোধ মীমাংসায় মানবিক উদ্যোগ: আলোচনায় তৈরি হলো আশার নতুন দিগন্ত

পারিবারিক বন্ধন রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক মানবিক উদ্যোগের সাক্ষী হলো আজকের দিন।

দীর্ঘদিনের পারিবারিক মনোমালিন্য নিরসনে আফসানা আক্তার নিশি ও তার স্বামী মীর মোহাম্মদ জিয়াউল হাসানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী একটি সংস্থার উদ্যোগে আয়োজিত এই বৈঠকটি চট্টগ্রাম শাখার সভাপতির ল’ চেম্বারে অনুষ্ঠিত হয়।

সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব মাষ্টার আবুল কাশেমের স্বপ্রণোদিত উদ্যোগে আয়োজিত এই সালিশি বৈঠকটি উপস্থিত সবার মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করে।

বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোছাইন।

এতে আরও উপস্থিত ছিলেন সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ, সেক্রেটারি মোহাম্মদ লিটন, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট জাহানারা বেগম জেবা, অ্যাডভোকেট মোহাম্মদ বাবর ফয়েজ এবং বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোলেমান মোঃ মসিউর রহমান।

এছাড়াও সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বিবাদীপক্ষের বড় ভাই, বড় বোনের স্বামীসহ অন্যান্য স্বজনদের উপস্থিতি আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

সংস্থার চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, গণমাধ্যম সচিব সেলিম খান এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে প্রতীয়মান হয়।

বৈঠকের শুরুতে উভয় পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনা হয়।

পারিবারিক বিরোধের মূল কারণ বিশ্লেষণ করে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে গঠনমূলক আলোচনা পরিচালিত হয়।

উপস্থিত নেতৃবৃন্দ ও আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় বৈঠকে একটি সমঝোতামূলক পরিবেশ সৃষ্টি হয়, যা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছিল।

তবে বৈঠকের মাঝামাঝি সময়ে বিবাদীপক্ষের বড় বোনের স্বামী মোহাম্মদ ইস্কান্দরের অসংলগ্ন আচরণ পরিস্থিতিকে জটিল করে তোলে।

তার এই আচরণের ফলে বৈঠকের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং শেষ পর্যন্ত সালিশি বৈঠকটি অনির্ধারিত সময়ের জন্য মুলতবি ঘোষণা করা হয়।

এ বিষয়ে মীর মোহাম্মদ জিয়াউল হাসান জানান, তিনি পারিবারিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তরিক ছিলেন।

তবে পরিবারের কিছু সদস্যের অপ্রত্যাশিত আচরণ বৈঠকের অগ্রগতিকে ব্যাহত করেছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে উপস্থিত বক্তারা বলেন, পারিবারিক বিরোধ মীমাংসায় এ ধরনের সালিশি উদ্যোগ অত্যন্ত কার্যকর হতে পারে।

পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে জটিল সমস্যারও সমাধান সম্ভব।

তারা আরও উল্লেখ করেন, পরিবার সমাজের মৌলিক ভিত্তি—তাই পারিবারিক সম্পর্ক সুদৃঢ় রাখা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠক শেষে সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম ও সমাজকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন অটুট রাখতে সংস্থাটি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজকরা সকল অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সবশেষে একটাই প্রত্যাশা—মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং পারিবারিক সম্পর্কের বন্ধন অটুট রাখতে এ ধরনের উদ্যোগ সমাজজুড়ে আরও বিস্তৃত হোক।

বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম
বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশের অভিষেক মৌসুমেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ধারাবাহিক দারুণ বোলিং করে দলকে প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি স্পিনার। এবার হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন রিশাদ।

সবশেষ বিগ ব্যাশের প্লে অফ থেকে বিদায় নিয়েছে হোবার্ট। যেখানে ১১ ইনিংস বল করে ১৫ উইকেট নেন রিশাদ; হ্যারিকেন্সের হয়ে যা সর্বোচ্চ। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৮২ রান, বোলিং গড় ২০.৮৬। ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট রিশাদের সেরা বোলিং। রিশাদ ছাড়াও হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।

বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। তারই অংশ হিসেবে আগামীকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। অনুষ্ঠান চলাকালীন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। পরদিন তা ওয়েবসাইট এবং সদস্যদের ইমেইলের মাধ্যমেও জানানো হবে।

রিশাদ শেষ পর্যন্ত হোবার্টের মৌসুমসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের পুরষ্কার জিততে পারবেন কি না সেটা পরের বিষয়। তবে ভক্তদের চাওয়া এই লেগস্পিনারের হাতেই উঠুক মৌসুমসেরার পুরষ্কার। হোবার্টের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের কমেন্টে রিশাদের পক্ষেই বেশি ভোট পড়ছে।

হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম
হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

২০২৬ সালের পবিত্র হজের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

জানা যায়, বিশ্বের অন্যতম বৃহত্তম এই বার্ষিক জনসমাগম উপলক্ষে সৌদির উদ্দেশে যাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটগুলো ওই দিন থেকে উড্ডয়ন করবে। আগামী ২১ মে পর্যন্ত হজের এই আগমনী ফ্লাইটগুলো চালু থাকবে।

উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন, যা মানব ইতিহাসের অন্যতম বৃহৎ বার্ষিক স্থানান্তর হিসেবে বিবেচিত। এ বছরের পবিত্র হজ ২৬ মে চাঁদ দেখা সাপেক্ষে অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য ২৫ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্মমন্ত্রীকে কমিটির সভাপতি করা হয়েছে। আর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধানকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, বিমানসচিব, তথ্যসচিব, গৃহায়ণসচিব, পররাষ্ট্রসচিব, নৌসচিব, ধর্মসচিব, স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্যশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম
আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না

এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিতেই সিনেমা বাছাই করছেন দর্শকরা।
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিচালক তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
এবার এক সাক্ষাৎকারে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল। আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে।’
‘আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি। আমি গ্রেটফুল রায়হান রাফির কাছে যে ও এই ধরনের একটা প্লটে কাজ করেছে। এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। স্পেশালি টুশিতো অসাধারণ করেছে।’
তার কথায়, ‘রিজবি যে ক্যারেক্টারটা করেছে সেটাও অসাধারণ হয়েছে। সবাই খুব ভালো কাজ করেছে। আমাদের আজিজুল হাকিম ভাই থেকে শুরু করে বাবু ভাই যারা আছেন সিনিয়র যারা আছেন তারা সবাই খুবই ভালো করেছেন। আর তারপরে আমি দম দেখেছি। দমও আমার কাছে ভালো লেগেছে। বাট ডেফিনেটলি আমি প্রেসার কুকারকে মানে এগিয়ে রাখবো।’
শেষে লিখেছেন, ‘কারণ আমি চাই বাংলাদেশে এই ধরনের গল্পে কাজ হোক এবং এই ধরনের কাজ আপনারা যত বেশি দেখবেন, যত বেশি মানুষকে দেখার উৎসাহ দিবেন তত বেশি আসলে ডিরেক্টররা উৎসাহ পাবে এই ধরনের কাজ করার। সো আপনারা হলে আসেন সব সিনেমা দেখেন আমি আমি বলব বনলতা এক্সপ্রেস দেখেন দম দেখেন প্রেসার কুকার দেখেন বাকি যে দুটো আছে প্রিন্স রাক্ষস সব দেখেন কিন্তু বাংলা সিনেমার পাশে থাকেন।’

error: Content is protected !!