রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ২:১৪ পিএম | 68 বার পড়া হয়েছে
গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

সাগরপথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের তিন উপজেলার ১০ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৪ জন ও দোয়ারাবাজার উপজেলার ১ জন।

গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া নৌযানটিতে ৪৩ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের এক স্বজন।

এর আগে গ্রিক কোস্ট গার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, গত শুক্রবার রাতে ক্রিট দ্বীপের কাছে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। তাঁদের মধ্যে একজন নারী এবং এক শিশু রয়েছে। কোস্ট গার্ড নিশ্চিত করেছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং একজন চাদের নাগরিক।

নিহতদের মধ্যে রয়েছেন- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের শামছুল হকের ছেলে ইজাজুল হক, একই গ্রামের দুলু মিয়ার ছেলে মো. নাঈম, টিয়ারগাঁওয়ের শায়েক আহমেদ, পাইলগাঁওয়ের আমিনুর রহমান ও ইছাগাঁওয়ের মোহাম্মদ আলী।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে মো. নূরুজ্জামান সরদার ময়না, আব্দুল গণির ছেলে সাজিদুর রহমান, ইসলাম উদ্দিনের ছেলে সাহান এহিয়া ও একই উপজেলার রাজানগর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু ফাহিম।

স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, নিহতদের বহনকারী নৌযানটি সপ্তাহখানেক আগে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশে রওয়ানা দেয়। নৌযানটি পথ হারিয়ে সাগরেই পাঁচ-ছয়দিন আটকা পড়েছিল। পথহারা অবস্থায় খাবার ও বিশুদ্ধ পানি সঙ্কটের কারণে অনেকে মারা যান। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই সুনামগঞ্জের বলে জানা গেছে।

জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামের নিহত ইজাজুল হকের নিকটাত্মীয় নজরুল ইসলাম জানিয়েছেন, লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকায় ৪৩ জন ছিল। এর মধ্যে ১৮ জন মারা গেছে। গত ২৩ মার্চ লিবিয়া থেকে নৌযানটি যাত্রা শুরু করার চারদিন পর গতিপথ হারিয়ে ফেলে। পরে খাবার সঙ্কটে অনেকে মারা যায়। পরে দুর্গন্ধ শুরু হলে লাশ সাগরে ফেলে দেওয়া হয়। দালালের মাধ্যমে তার নিকটাত্মীয় ইজাজুল হক গ্রিস যাত্রা করেছে বলে জানতে পেরেছেন তারা।

তিনি জানিয়েছেন, জানুয়ারির ২২ তারিখে ইজাজুল হককে তারা বাড়ি থেকে বিদেশের উদ্দেশ্যে পাঠিয়েছেন। ২১ মার্চ নৌকাটি গ্রিসের উদ্দেশে রওয়ানা দিলেও দালাল তাদেরকে ২৩ তারিখ পর্যন্ত আটকে রাখে। তারা নৌকায় থাকা একজনের ভিডিও ফুটেজ থেকে মৃত্যুর খবরটি জানতে পেরেছেন।

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের ইউপি সদস্য সানুর মিয়া বলেন, ‘নিহতদের চারজনের তিনজনই আমাদের গ্রামের। তারা দালালের মাধ্যমে প্রায় দুই-আড়াই মাস আগে বাড়ি থেকে বিদেশের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে সাগরপথেই তাদের মৃত্যু হয়েছে।’

চিলাউরা হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল বলেন, ‘জগন্নাথপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমার ইউনিয়নের আছে দুইজন। তারা সবাই লিবিয়া থেকে গ্রিস যেতে চেয়েছিল।’

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ‘নৌযানে থাকা জীবিতদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, মৃত অবস্থায় দুইদিন নৌযানে থাকার পর যখন দুর্গন্ধ শুরু হয় তখন লাশগুলোকে সাগরে ফেলে দেওয়া হয়। এর মধ্যে দিরাই উপজেলার চার জন আছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।’

সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার বলেন, ‘সাগরপথে মৃত্যুর সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই। আমরা শুধু মিডিয়ার মাধ্যমে ১০ জনের মৃত্যুর তথ্যটা জেনেছি। সুনির্দিষ্ট তথ্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি।’

মোঃ সবুজ খান

উন্নয়নের সপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আলোচিত কাউন্সিলর পদপ্রার্থী লাভলু ছিদ্দিকী

মোঃ সবুজ খান প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৩১ পিএম
উন্নয়নের সপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আলোচিত কাউন্সিলর পদপ্রার্থী লাভলু ছিদ্দিকী

টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মির্জাপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দ্র হয়ে গেছে যুবসমাজের আইকন একজন ভালো সাদা মনের মানুষ লাভলু ছিদ্দিকী, ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে তার উন্নয়নের বার্তা চালাচ্ছে। তিনি তার মির্জাপুর ৩নং ওয়ার্ড নিয়ে তার ভাবনা তার পথচলা এবং সাধারণ মানুষের মন জয় করে চলছে।

তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা আমার সামনে চলার অনুপ্রেরণা আমার, সময়ের সাথে আগামীর পথে
আধুনিক মডেল মির্জাপুর ৩নং ওয়ার্ড পৌর সভা করার জন্য আপনাদের সাথে কাজ করতে চাই।
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। উন্নয়নের স্বপ্ন নিয়ে কেউ ইউনিয়ন চেয়ারম্যান হতে চান , কেউ ওয়ার্ড মেম্বার প্রার্থী হতে চান জল্পনা-কল্পনা আর আবেগে ভরা অনেক পোস্ট চোখে পড়ে।
স্বপ্ন দেখা অবশ্যই ভালো , স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে নেয় । কিন্তু শুধু আবেগ নয় , বাস্তবতাও গুরুত্বপূর্ণ ।

মোঃ সোহানুর রহমান

সরিষাবাড়ীতে জমির বিরোধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

মোঃ সোহানুর রহমান প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম
সরিষাবাড়ীতে জমির বিরোধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধর করে স্বর্ণালংকার লুট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনায় ছাহেবুজ্জামান বিদ্যুৎকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের রহুল আমিন ও ছাহেবুজ্জামান বিদ্যুৎ এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। ২৭ মার্চ বিকালে এনিয়ে ফের কথা-কাটাকাটি বাঁধে। কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাহেবুজ্জামান বিদ্যুৎ, আবু সাঈদ দুলাল ও তাদের লোকজন রহুল আমিনের ভাই জহুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তার মাথা ও চোখ গুরুতর জখম হয়। পরে তার ডাকচিৎকারে বাড়ীতে থাকা নারীরা এগিয়ে আসলে তাদের কেউ মারধর ও শ্লীলতাহানি করে গলায় থাকা দুটি স্বর্ণের চেইন লুটে নেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের তোতা মিয়া নামে একজন জানান, আমাদের জমিই তারা দক্ষল করে আছে। তাদের কাউকে মারা হয়নি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, এক পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দর্শকেরা মজেছেন চক্র ২-এ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:২৬ পিএম
দর্শকেরা মজেছেন চক্র ২-এ

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।

আইস্ক্রিনের বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের ছুটির শেষ প্রান্তে গত ২৬ মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই ৮ পর্বের ওয়েব সিরিজ।

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহননের পথ বেছে নিয়েছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে অনুপ্রাণিত নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার টান টান উত্তেজনা নিয়ে এল সিজন-২।

‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

মুক্তির পর থেকে চক্র-২ ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে ভিকি জাহেদের আইস্ক্রিন অরিজিনাল সিরিজটি।

ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। তাদের শক্তিশালী অভিনয় এবং গল্পের রহস্যময়তা মিলিয়ে “চক্র ২” হয়ে উঠেছে এক অনন্য সাফল্য।

‘চক্র-২’ দেখার জন্য আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে চাইলে সাবস্ক্রিপশন না নিয়েও শুধুমাত্র ২৫ টাকা দিয়ে এই ৮ পর্বের ওয়েব সিরিজটি দেখা সম্ভব শুধুমাত্র আইস্ক্রিনে।

‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

এই উপলক্ষে আজ রোববার (২৯ মার্চ) দুপুরে চ্যানেল আইতে ‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিরিজটির নির্মাতা ও কলাকুশলীরা শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়াসহ নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ছিলেন নির্মাতা ভিকি জাহেদ এবং অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ ও গাজী রাকায়েত।

error: Content is protected !!