রবিবার, ২৯ মার্চ ২০২৬

সরিষাবাড়ীতে জমির বিরোধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

মোঃ সোহানুর রহমান

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধর করে স্বর্ণালংকার লুট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনায় ছাহেবুজ্জামান বিদ্যুৎকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের রহুল আমিন ও ছাহেবুজ্জামান বিদ্যুৎ এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। ২৭ মার্চ বিকালে এনিয়ে ফের কথা-কাটাকাটি বাঁধে। কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাহেবুজ্জামান বিদ্যুৎ, আবু সাঈদ দুলাল ও তাদের লোকজন রহুল আমিনের ভাই জহুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তার মাথা ও চোখ গুরুতর জখম হয়। পরে তার ডাকচিৎকারে বাড়ীতে থাকা নারীরা এগিয়ে আসলে তাদের কেউ মারধর ও শ্লীলতাহানি করে গলায় থাকা দুটি স্বর্ণের চেইন লুটে নেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের তোতা মিয়া নামে একজন জানান, আমাদের জমিই তারা দক্ষল করে আছে। তাদের কাউকে মারা হয়নি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, এক পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন