রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

‎রবি ডাকুয়া, বাগেরহাট

মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম | 41 বার পড়া হয়েছে
মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান

মোংলায় যমুনা অয়েল কম্পানি লিমিটেডের মোংলা অয়েল ইনস্টলেশনে অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, এনএসআই ও পুলিশের যৌথ বাহিনী। এ বিষয়ে পরবর্তী সব ব্যবস্থা নেবে বিপিসি।

‎কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীরা এ প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন।

‎‎তিনি আরো জানান, এতে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুদ পাওয়া যায়। অবৈধভাবে মজুদ তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

‎বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস বলেন, ‘এ ঘটনায় আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বরাবর একটি প্রতিবেদন দিয়েছি।

‎বিপিসি কর্তৃপক্ষই এ বিষয়ে পরবর্তী সব ব্যবস্থা গ্রহণ করবে।’

মোঃ সবুজ খান

উন্নয়নের সপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আলোচিত কাউন্সিলর পদপ্রার্থী লাভলু ছিদ্দিকী

মোঃ সবুজ খান প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৩১ পিএম
উন্নয়নের সপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আলোচিত কাউন্সিলর পদপ্রার্থী লাভলু ছিদ্দিকী

টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মির্জাপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দ্র হয়ে গেছে যুবসমাজের আইকন একজন ভালো সাদা মনের মানুষ লাভলু ছিদ্দিকী, ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে তার উন্নয়নের বার্তা চালাচ্ছে। তিনি তার মির্জাপুর ৩নং ওয়ার্ড নিয়ে তার ভাবনা তার পথচলা এবং সাধারণ মানুষের মন জয় করে চলছে।

তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা আমার সামনে চলার অনুপ্রেরণা আমার, সময়ের সাথে আগামীর পথে
আধুনিক মডেল মির্জাপুর ৩নং ওয়ার্ড পৌর সভা করার জন্য আপনাদের সাথে কাজ করতে চাই।
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। উন্নয়নের স্বপ্ন নিয়ে কেউ ইউনিয়ন চেয়ারম্যান হতে চান , কেউ ওয়ার্ড মেম্বার প্রার্থী হতে চান জল্পনা-কল্পনা আর আবেগে ভরা অনেক পোস্ট চোখে পড়ে।
স্বপ্ন দেখা অবশ্যই ভালো , স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে নেয় । কিন্তু শুধু আবেগ নয় , বাস্তবতাও গুরুত্বপূর্ণ ।

মোঃ সোহানুর রহমান

সরিষাবাড়ীতে জমির বিরোধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

মোঃ সোহানুর রহমান প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম
সরিষাবাড়ীতে জমির বিরোধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও মারধর করে স্বর্ণালংকার লুট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনায় ছাহেবুজ্জামান বিদ্যুৎকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের রহুল আমিন ও ছাহেবুজ্জামান বিদ্যুৎ এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। ২৭ মার্চ বিকালে এনিয়ে ফের কথা-কাটাকাটি বাঁধে। কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাহেবুজ্জামান বিদ্যুৎ, আবু সাঈদ দুলাল ও তাদের লোকজন রহুল আমিনের ভাই জহুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তার মাথা ও চোখ গুরুতর জখম হয়। পরে তার ডাকচিৎকারে বাড়ীতে থাকা নারীরা এগিয়ে আসলে তাদের কেউ মারধর ও শ্লীলতাহানি করে গলায় থাকা দুটি স্বর্ণের চেইন লুটে নেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের তোতা মিয়া নামে একজন জানান, আমাদের জমিই তারা দক্ষল করে আছে। তাদের কাউকে মারা হয়নি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, এক পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দর্শকেরা মজেছেন চক্র ২-এ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৬:২৬ পিএম
দর্শকেরা মজেছেন চক্র ২-এ

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।

আইস্ক্রিনের বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের ছুটির শেষ প্রান্তে গত ২৬ মার্চ দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় এই ৮ পর্বের ওয়েব সিরিজ।

ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য আত্মহননের পথ বেছে নিয়েছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে অনুপ্রাণিত নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার টান টান উত্তেজনা নিয়ে এল সিজন-২।

‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

মুক্তির পর থেকে চক্র-২ ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে। মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিটের বেশি দেখা হয়েছে ভিকি জাহেদের আইস্ক্রিন অরিজিনাল সিরিজটি।

ভিকি জাহেদের পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ, গাজী রাকায়েত, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। তাদের শক্তিশালী অভিনয় এবং গল্পের রহস্যময়তা মিলিয়ে “চক্র ২” হয়ে উঠেছে এক অনন্য সাফল্য।

‘চক্র-২’ দেখার জন্য আইস্ক্রিন অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। তবে চাইলে সাবস্ক্রিপশন না নিয়েও শুধুমাত্র ২৫ টাকা দিয়ে এই ৮ পর্বের ওয়েব সিরিজটি দেখা সম্ভব শুধুমাত্র আইস্ক্রিনে।

‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি
‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

এই উপলক্ষে আজ রোববার (২৯ মার্চ) দুপুরে চ্যানেল আইতে ‘চক্র ২ ’-এর সাফল্য উদযাপন করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিরিজটির নির্মাতা ও কলাকুশলীরা শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়াসহ নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ছিলেন নির্মাতা ভিকি জাহেদ এবং অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, মেঘলা মুক্তা, মৌসুমি মৌ ও গাজী রাকায়েত।

error: Content is protected !!