অফিসার ক্যাডেট পদে বিমানবাহিনীতে চাকরি
সম্প্রতি অফিসার ক্যাডেট পদে যোগদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ৯৪ বিএএফএ কোর্সে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার ক্যাডেট।
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা
জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’।
এটিসি/এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’। ‘ও’ লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’। এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।
অন্যান্য যোগ্যতা
নাগরিকত্ব: বাংলাদেশি নাগরিক হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা
বয়সসীমা:
১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (২৩ জুন
২০২৬ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়।
উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৬৪ ইঞ্চি।
মহিলা প্রার্থীর ক্ষেত্রে জিডি (পি): কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখা: কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ: ২ ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতানুযায়ী।
সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক ১০,০০০ টাকা বেতন পাবেন। প্রশিক্ষণ শেষে পদবি অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। এ ছাড়া দেশে ও বিদেশে উচ্চশিক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং সপরিবারে যাতায়াত ও সুচিকিৎসার বিশেষ সুবিধা রয়েছে।
নির্বাচনপদ্ধতি
প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অংশ নিতে হবে। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং সর্বশেষ আন্তবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানুন এখানে।
পরীক্ষা কেন্দ্র
বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
আবেদনের শেষ সময়: আগামী ২৫ এপ্রিল ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি











