বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুনে নিহত- ২

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:০৮ পিএম | 49 বার পড়া হয়েছে
চট্টগ্রামে বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুনে নিহত- ২

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বিপনী কেন্দ্র টেরিবাজার এলাকায় একটি বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

১৯ মার্চ(বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মোহাম্মদ ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
পবিত্র ঈদুল ফিতরের সময় চট্টগ্রামের এই এলাকার বিপণিবিতান ও দোকানগুলোয় কেনাকাটার জন্য হাজারো মানুষ আসেন। দুপুর থেকে দোকানগুলোয় শত শত মানুষ ভিড় করেন। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় আজ সকালে মানুষের ভিড় ছিল না। তবে ভবনে আগুন দেখতে পেয়ে আশপাশ থেকে প্রচুর মানুষ জড়ো হন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিট এলাকায় অবস্থিত ১২তলা বিশিষ্ঠ অর্কিড প্লাজার চতুর্থ তলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে বাণিজ্যিক ব্যাংকের কার্যালয়সহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। সকালে ভবনের চতুর্থ তলায় ওয়েস্টার্ন টেইলার্স থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ায় অসুস্থ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয় এবং অপর একজন চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি আরও জানান, ভবনটির বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ ও কাপড়ের দোকান রয়েছে। এর মধ্যে পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠ তলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাশেদুল ইসলামের শুভেচ্ছা বার্তা

মোঃ মিজানুর সরকার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাশেদুল ইসলামের শুভেচ্ছা বার্তা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ অগ্রগামী সমাজ উন্নয়ন সংস্থার সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সংস্থাটির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল অঙ্গীকার। সবাই মিলে সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে।”

রাশেদুল ইসলাম সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বলেন, “ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এই প্রত্যাশাই করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

গোপালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল) প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম
গোপালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে ১৯ শে মার্চ স্বপ্না খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ঝাওয়াইল গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বামী মো. শান্ত ইসলামসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিহত স্বপ্না খাতুন ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের চাঁন মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ ও অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেলকুচির কান্দাপাড়া গ্রামে নিজ অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ফরিদুল ইসলাম

আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম
বেলকুচির কান্দাপাড়া গ্রামে নিজ অর্থায়নে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ফরিদুল ইসলাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম।

সোমবার (১৭ মার্চ ২০২৬) বিকেল ৪টায় তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকার বিভিন্ন অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। এ সময় অসচ্ছল পুরুষদের জন্য লুঙ্গি এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

মরহুম গোলাম মোস্তফা চেয়ারম্যানের ভাতিজা এবং সমাজসেবক মো. ফরিদুল ইসলামের এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। প্রতিবছরের মতো এবারও তিনি নিজের অর্থায়নে এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ আবু হুরায়রা, রমজান, সিজান ও কনক প্রমুখ।

ফরিদুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এবারও আমার নিজ অর্থায়নে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো, বিশেষ করে ঈদের মতো আনন্দের দিনে সবাই যেন সমানভাবে আনন্দ ভাগ করে নিতে পারে।

error: Content is protected !!