সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বাংলাদেশ-শ্রীলঙ্কা মেয়েদের সিরিজের সূচি জানাল বিসিবি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম | 5 বার পড়া হয়েছে
বাংলাদেশ-শ্রীলঙ্কা মেয়েদের সিরিজের সূচি জানাল বিসিবি

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে বাংলাদেশ একেবারে অচেনা নয়। আইসিসি ইভেন্ট, নারী এশিয়া কাপসহ বিভিন্ন টুর্নামেন্টে তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও খেলেছে। কিন্তু বাংলাদেশের মাঠে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি শ্রীলঙ্কার। এবার প্রথমবারের মতো লঙ্কানরা দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কান নারী ক্রিকেট দল।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবেন লঙ্কান নারী ক্রিকেটাররা। ওয়ানডে তিনটিই হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০, ২২ ও ২৫ এপ্রিল হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। পৌঁছানোর পর এক দিন বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবেন লঙ্কান নারীরা। ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। সিরিজ। শুরু হবে বা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ৩০ এপ্রিল ও ২ মে সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। আগামী ৩ মে দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

বাংলাদেশের মাঠে সবশেষ শ্রীলঙ্কা খেলেছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত নারী এশিয়া কাপে। সেবার লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে বাংলাদেশের মাঠে সবশেষ ওয়ানডে নারী ক্রিকেট দল খেলেছে আরও আগে। ২০১১ সালে নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশে ওয়ানডে খেলেছিলেন লঙ্কান নারীরা। আর ২০০৯ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা-পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত নারী ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হয়েছিল বাংলাদেশে। সেই সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিনটি ওয়ানডেই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ হবে রাতের আলোয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সূচি

ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ

২০ এপ্রিল প্রথম ওয়ানডে

২২ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে

২৫ এপ্রিল তৃতীয় ওয়ানডে

*সব ম্যাচ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে

টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ

২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি

৩০ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি

২ মে তৃতীয় টি-টোয়েন্টি
* সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে

অভিনন্দন নবাগত অ্যাডভোকেট সুমন সরকার জয়কে

জাহিদ হোসেন, চাঁদপুর প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম
অভিনন্দন নবাগত অ্যাডভোকেট সুমন সরকার জয়কে

আপনি প্রতিটা ধাপে ধাপে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হওয়ায় হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আপনার এই অর্জন শুধু আপনার একার নয়, চাঁদপুর জেলার পুরো পরিবার ও আত্মীয়স্বজনের জন্য গর্বের একটি মুহূর্ত জীবন।

দীর্ঘ পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠার ফল আজ আপনি পেয়েছেন। আল্লাহ আপনার সামনে আরও বড় সাফল্যের দরজা খুলে দিন, ন্যায় ও সত্যের পথে থেকে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন, এই দোয়া করি।
আপনার আগামীর পথ হোক আলোকিত, সুন্দর ও সম্মানময়।

ভালোবাসা ও দোয়া রইলো সবসময়।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উদয়ন হল সংলগ্ন আলাউদ্দিন চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার্স ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেসার্স রায়হান স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, নিউ সৌদিয়া স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আকবর আলী, রফিক স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, মেসার্স আহাদ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম, কারিগর মেটালের স্বত্বাধিকারী ও সমিতির দপ্তর সম্পাদক ইয়াদুল ইসলাম রনি, তাজ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, ফরহাদ ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির নির্বাহী সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ এবং নকশা কর্নার ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ বেলাল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামি মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম। এ সময় সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং সমিতির সকল সদস্যের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সমিতির সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: মিরসরাইয়ে অর্থমন্ত্রী

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: মিরসরাইয়ে অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচির প্রস্তাব রয়েছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, খাল খনন প্রকল্পে দুর্নীতির কোনো সুযোগ নেই। খাল দখলে যত শক্তিশালী দখলদারই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে অন্তত ১ হাজার ২০০ কিলোমিটার খনন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে মিরসরাইয়ে প্রায় ৩ কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি কাজ শেষ করা হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে এই অঞ্চলের প্রায় ১৫ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং অতিরিক্ত প্রায় ৫ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন সম্ভব হবে। এতে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

error: Content is protected !!