ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে আবু সাইমের প্রার্থিতা ঘোষণা ও অগ্রীম ঈদের শুভেচ্ছা
পাবনার ভাঙ্গুড়ায় আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা ও অগ্রীম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,সায়েক মোঃ আবু সাইম। তিনি ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে পাবনা জেলা ছাত্রদল-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সায়েক মোঃ আবু সাইম ভাঙ্গুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়ার বাসিন্দা ও মৃত সিরাজুল ইসলামের একমাত্র ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবার স্থানীয় সরকার পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভাঙ্গুড়া পৌরবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রার্থিতা ঘোষণার পর সায়েক মোঃ আবু সাইম বলেন, ভাঙ্গুড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত প্রশাসন, পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবো।”
এদিকে তার প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি পৌরবাসীর আস্থা অর্জনে সক্ষম হবেন।
উল্লেখ্য, আগামী ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বাড়তে শুরু করেছে।








