তাড়াশে জাতীয়তাবাদী সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
সিরাজগঞ্জের তাড়াশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কিকোর রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান –এর নিরাপদ বাংলাদেশ বিনির্মানে সফলতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) তাড়াশ পাবলিক লাইব্রেরিতে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) তাড়াশ উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স. ম আফছার আলী,তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া সাইবার দল,জিয়া সাইবার ফোর্সসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

















