শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২

নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ এএম | 19 বার পড়া হয়েছে
নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটিতে এবারের নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ৫টি আসনে ৬৬৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ১৯ লাখ ৪৭ হাজার ৪৮৭ জন। ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী আসনভিত্তিক ফলাফল হলো—নরসিংদী-১ (সদর) আসনটিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন খায়রুল কবির খোকন। মোট প্রাপ্ত ১৪২টি কেন্দ্রের ফলাফলে খায়রুল কবির খোকন (ধানের শীষ) ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট, মো. ইব্রাহিম ভূঞা (দাঁড়িপাল্লা) ৯২ হাজার ৯৩০ ভোট। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৬৯১ জন। ১৪২টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮ দশমিক ৬২ শতাংশ।

নরসিংদী-২ (পলাশ) আসনেও ধানের শীষের প্রার্থী জয়ী হয়েছেন। মোট ৯১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ড. আব্দুল মঈন খান (ধানের শীষ) ৫৭ হাজার ৬৯৪ ভোট, আমজাদ হোসেন (দাঁড়িপাল্লা) ৩৬ হাজার ৬৬৯ ভোট, মো. গোলাম সারোয়ার তুষার (শাপলা কলি) ১৪ হাজার ৫৬৭ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৭৭। ৯১টি কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ।

নরসিংদী-৩ (শিবপুর) বড় ব্যবধানে জয় পেয়েছেন মনজুর এলাহী। মোট ১০১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনজুর এলাহী (ধানের শীষ) ৮১ হাজার ৪১৫ ভোট, আরিফউল ইসলাম মৃধা (হাঁস-স্বতন্ত্র) ৪৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ২৯২ জন। ১০১টি কেন্দ্রে ভোট পড়েছে ৬১ শতাংশ।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সরদার শাখাওয়াত হোসেন। মোট ১৬২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির সরদার শাখাওয়াত হোসেন (ধানের শীষ) ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট, মো. জাহাঙ্গীর আলম (দাঁড়িপাল্লা) ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন। ১৬২টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৩ দশমিক ৪ শতাংশ।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে প্রায় ৯১ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির আশরাফ হোসেন বকুল। মোট ১৬৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আশরাফ হোসেন বকুল (ধানের শীষ) ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট, তাজুল ইসলাম (রিকশা) ৪৩ হাজার ৬৮২ ভোট, বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২ হাজার ৫৮২ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৪ হাজার ৭১৩ জন। ১৬৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ, যা জেলার মধ্যে সর্বনিম্ন।

 

 

সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত

রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

Taslima Akter প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম
রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার সম্পাদক রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

তিনি ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজিবুল করিম রোমিও সাংবাদিকতায় তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি তরুণ সাংবাদিকদের কাছে একজন মেন্টর এবং প্রবীণদের কাছে সম্মানের পাত্র।

রাজিবুল করিম রোমিও উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ক্যাপশন নিউজ ও ভিডিও এডিটর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গেছে বিএনপি

বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ এএম
বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

সরকার গঠনের জন্য সরাসরি ভোটে নির্বাচিত ৩০০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন হয়। সে অনুযায়ী, এককভাবে সরকার গঠন করতে ন্যূনতম ১৫১টি (৩০০ আসনের মধ্যে অর্ধেক +১) সাধারণ আসনে জয়লাভ করতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে।

জাতীয় সংসদে মোট আসনের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয় ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

সরাসরি জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

যদি কোনো দল এককভাবে ১৫১টি আসন না পায়, তবে জোট সরকার গঠনের মাধ্যমে সরকার গঠন করা যেতে পারে।

বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম
বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

বিজয় নিয়ে কোন মিছিল, সভা-সমাবেশ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাযের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।