বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

Announcement of the Founder President of the International Bishwotan and the Partial Management Committee of the Chattogram Central Branch (2026-2027)

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২১ এএম | 27 বার পড়া হয়েছে
Announcement of the Founder President of the International Bishwotan  and the Partial Management Committee of the Chattogram  Central Branch (2026-2027)

৯/২/২৬ ইং রোজ সোমবার আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেকচারার নরেন সাহার আকস্মিক শুভ জন্মদিনের অনুষ্ঠান তাঁর নিজ বাস ভবনে সুসম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অশ্রু বড়ুয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলো। কেক কাটা, পুষ্পস্তবক অর্পণ, উপহার প্রদান ও সুস্বাধু আপ্যায়ন পর্বের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান আনন্দঘন
পরিবেশ উদযাপন করা হয়। অনুষ্ঠানে অশ্রু বড়ুয়া, নিভু সেন, অনীক, লুনা বড়ুয়া, সোনিয়া সহ অন্যান্য শিল্পীরা মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে দিনটিকে মুখর করে তোলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অপর্ণা চৌধুরী। সবশেষে আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের চট্টগ্রাম কেন্দ্রীয় শাখার আংশিক ব্যবস্থাপনা কমিটি (২০২৬- ২৭) ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়।

১.যুগ্ম সিনিয়র সচিব -অধ্যাপিকা শিলা মিত্র
২.সভাপতি -অপর্ণা রায় চৌধুরী
৩.সিনিয়র সহ-সভাপতি -ফারহানা আফরোজ
৪.সাধারণ সম্পাদক-অনিক দাশ
৫.যুগ্ম সাধারণ সম্পাদক -জর্নাধন ভট্টাচার্য
৬.সহ-সাধারণ সম্পাদক -তুষ্টি পাল
৭.সাংগঠনিক সম্পাদক -নিভূ সেন
৮.যুগ্ম-সাংগঠনিক সম্পাদক-সুপ্রিয়া দাশ
৯.যুগ্ম-সাংগঠনিক সম্পাদক-শিমুল তালুকদার
১০.সহ-সাংগঠনিক সম্পাদক-সোনিয়া দাশ
১১.অর্থ সম্পাদক-পম্পি চৌধুরী
১২.সাংস্কৃতিক সম্পাদক-পুষ্পিতা ভট্টাচার্য
১৩.যুগ্ম-সাংষ্কৃতিক সম্পাদক-রুনা বড়ুয়া
১৪.যুগ্ম-সাংষ্কৃতিক সম্পাদক -টুম্পা চৌধুরী
১৫.সহ-সাংস্কৃতিক সম্পাদক -আলেয়া বড়ুয়া
১৬.প্রচার সম্পাদক-মাঈনূল হাসান অভি
১৭.আইটি সম্পাদক-এম.ডি এমরান রহমান
১৮.যুগ্ম আইটি সম্পাদক-জয়িতা শর্মা
১৯.সহ-আইটি সম্পাদক-চৈতি মল্লিক
২০.সহ-আইটি সম্পাদক-শ্যামল দাশ গুপ্তা

আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ এএম
আমীরে জামায়াতের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস এর নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ এএম
রাজশাহীতে ভুটভুটি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত-২

রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে বালুবাহী ট্রাকের সাথে ভুটভুটির সংঘ*র্ষে দুইজন নি*হ*ত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘ*টনা ঘটে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, বালুবাহী ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিল। পুঠিয়া পৌরসভার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভুটভুটির সাথে ট্রাকটির (কুষ্টিয়া-ট-১১-০২১৬) মুখোমুখি সংঘ*র্ষ হয়। এ ঘটনায় নসিমনে থাকা শ্রমিক রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার নাহিম ও হামিম নি*হ*ত হন। তারা শহর থেকে পুঠিয়ায় মুরগি কিনতে এসেছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ট্রাকচালক মিন্টুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার গাড়ির দুজন লোক মারা গেছে। প্রায় দেড় লাখ টাকার মুরগি ছিল। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ এএম
এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা

এক বছরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার। এক বছর আগের অর্থ বছরে তাঁর সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। বিদায়ী অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও এক বছরে কমেছে তাঁর স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদ। এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা। এক বছর আগের অর্থ বছরে তাঁর ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। বিদায়ী অর্থবছরে তা কমে হয়েছে ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে।