মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু

Master Mohammad Hanif
Master Mohammad Hanif - Feni District Correspondent, Feni District প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম | 70 বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় না এলে দেশ গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়বে: আবদুল আউয়াল মিন্টু

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি যদি আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে, তাহলে দেশে ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি হবে। এর ফলে সমাজে বিভক্তি আরও তীব্র হবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
সকাল ১০টা ৪০ মিনিটে ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কেরানিয়া এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার নির্বাচন। ধানের শীষে ভোট দিলে ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল মানুষ নিরাপদ থাকবে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকায় উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। বিশেষ করে শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের কাছে রাখুন। আমি সব সময় আপনাদের পাশে থাকবো।”
গণসংযোগকালে সাবেক এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একজন যোগ্য ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেবে।”
এ সময় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে আবদুল আউয়াল মিন্টু হাসান গনিপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। সেখানে সাংবাদিক শহীদুল আলম ইমরানসহ অন্যান্যরা বক্তব্য দেন।
পরে তিনি ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট, বসু মুন্সির বাড়ির দরজা, মৌলভীবাজার, মমতাজ মিয়ার বাজার, আমুভুঁইয়ার হাট ও গজারিয়া বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন।
দিনের শেষভাগে রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া চৌরাস্তা, কালীরটেক, ৩ ও ৪ নং ওয়ার্ড, রুদামিয়া কমপ্লেক্স, ওয়ার্ড নং ৫, কোরাইশমুন্সি বাজার, সাপুয়া উচ্চ বিদ্যালয়, রাজাপুর বাজার এবং পূর্ব জয়নারায়ণ চৌরাস্তা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
গণসংযোগে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

 

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়।
উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনজুর হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফরিদা খাতুন, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও পিজি দলের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, সিএফ পতিরাম গায়েন প্রমূখ।
র‌্যালী চাঁদনীমূখা বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হন। এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বাস করি। এখানে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবে, কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। অভিযোজন কৌশল আরও বাড়াতে হবে।
মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, এই দায়িত্ব এনজিও এর না, এই দায়িত্ব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। এজন্য আমাদেরকে আরও এ্যাকটিভ হতে হবে।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, ফেইথ ইন এ্যাকশন আজ যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। এসব দিবস পালন করলে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন বাড়বে। এজন্য প্রতিবছর আমাদের এই দিবসটি পালন করা উচিৎ।

বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম
বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং মধু মিয়ার স্ত্রী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল (৮ দিকে) বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে আসে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইন ব্রীজের দিকে যায়। এসময় একটি বগুড়া থেকে ছেড়ে আসা রামসাগর নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে জানতে পারি।

কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম
কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করে। দিবসটি উদযাপনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুদকার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ পারভেজ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিআরডিবির সাবেক পরিচালক মিজানুর রহমান বাবলু, উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

error: Content is protected !!