মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মাঠ কাঁপালেন অধ্যাপক জয়নাল আবেদীন

ফেনী-২ আসনে ধানের শীষের ঝড়: ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগে জনস্রোত

Master Mohammad Hanif
Master Mohammad Hanif - Feni District Correspondent, Feni District প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম | 75 বার পড়া হয়েছে
ফেনী-২ আসনে ধানের শীষের ঝড়: ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগে জনস্রোত

ফেনী জেলা নির্বাচনী আসন–২ এ ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ফেনী পৌরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে বিশাল পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসমাগমের সৃষ্টি হয়।
গণসংযোগে অধ্যাপক জয়নাল আবেদীন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা শোনেন। এ সময় তিনি বলেন,
“ফেনীর মানুষ পরিবর্তন চায়। ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াই।”
পথসভায় ফেনী জেলা যুবদলের আহ্বায়ক জনাব নাসির উদ্দিন খন্দকার বলেন,
“ফেনী-২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ আর ভীত নয়, তারা পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু বলেন,
“অধ্যাপক জয়নাল আবেদীন একজন পরিচ্ছন্ন ও যোগ্য প্রার্থী। এ আসনে ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।”
পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী বলেন,
“যুবসমাজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব।”
পথসভা ও গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম মিয়াজী, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন মিয়াজী, মো. দাউদ ইসলাম শামীমসহ স্থানীয় যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি পরিণত হয় এক বিশাল গণসমাবেশে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে কাছে পেয়ে তারা আশাবাদী। তারা বলেন, “এবার আমরা আমাদের ভোট আমরা দিতে চাই।”
পথসভা শেষে নেতৃবৃন্দ ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

 

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়।
উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনজুর হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফরিদা খাতুন, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও পিজি দলের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, সিএফ পতিরাম গায়েন প্রমূখ।
র‌্যালী চাঁদনীমূখা বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হন। এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বাস করি। এখানে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবে, কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। অভিযোজন কৌশল আরও বাড়াতে হবে।
মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, এই দায়িত্ব এনজিও এর না, এই দায়িত্ব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। এজন্য আমাদেরকে আরও এ্যাকটিভ হতে হবে।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, ফেইথ ইন এ্যাকশন আজ যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। এসব দিবস পালন করলে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন বাড়বে। এজন্য প্রতিবছর আমাদের এই দিবসটি পালন করা উচিৎ।

বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম
বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং মধু মিয়ার স্ত্রী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল (৮ দিকে) বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে আসে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইন ব্রীজের দিকে যায়। এসময় একটি বগুড়া থেকে ছেড়ে আসা রামসাগর নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে জানতে পারি।

কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম
কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করে। দিবসটি উদযাপনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুদকার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ পারভেজ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিআরডিবির সাবেক পরিচালক মিজানুর রহমান বাবলু, উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

error: Content is protected !!