মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

জনসমুদ্রে রূপ নিল পুরো শহর

ফেনীতে তারেক রহমানের আগমনে রাজনৈতিক জাগরণ

Master Mohammad Hanif
Master Mohammad Hanif - Feni District Correspondent, Feni District প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০০ এএম | 80 বার পড়া হয়েছে
ফেনীতে তারেক রহমানের আগমনে রাজনৈতিক জাগরণ

দুই লাখের বেশি মানুষের উপস্থিতিতে বিএনপির শক্তি প্রদর্শন; মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ফ্লাইওভার দাবিতে ফেনীবাসীর গণঘোষণা—ধানের শীষে বিজয়ের আহ্বান তারেক রহমানের, ফেনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি রূপ নেয় সরকারের বিরুদ্ধে এক সুস্পষ্ট রাজনৈতিক শক্তি প্রদর্শনে। ‘ফেনীর নাতী’কে এক নজর দেখার জন্য ফেনী ও নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে দুই থেকে আড়াই লাখ মানুষ জড়ো হয় ফেনী শহরে। জনসমুদ্রে পরিণত হয় শহরের প্রধান সড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন এলাকা ও আশপাশের জনপদ। পুরো শহর কার্যত অচল হয়ে পড়ে, কিন্তু মানুষের মুখে ছিল উচ্ছ্বাস আর প্রত্যয়।
সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে ফেনী। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আর স্লোগানে স্পষ্ট হয়ে ওঠে একটি রাজনৈতিক বার্তা—ফেনী বিএনপির ঘাঁটি, আর এই জনসমাবেশ তার প্রমাণ।
সমাবেশে ফেনীবাসীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে তিনটি মৌলিক উন্নয়ন দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১) ফেনীতে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপন,
২) একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,
৩) দীর্ঘদিনের জনদাবি লালপোল এলাকায় একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণ।
জবাবে তার বক্তব্যে তারেক রহমান বলেন, “আজ ফেনীর এই জনসমুদ্র প্রমাণ করেছে—দেশের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার ফিরে পেতে চায়।” তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মেডিকেল কলেজ, আধুনিক হেলথ কেয়ার সিস্টেম, পল্লি চিকিৎসক ও ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানো হবে।
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামবাংলাকে বাঁচিয়েছিলেন, সেই ঐতিহাসিক কর্মসূচি আবারও সারা দেশে চালু করা হবে।” এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন—ইনশাআল্লাহ।
তারেক রহমান তার বক্তব্যে সরকারের উদ্দেশে কঠোর ভাষায় বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন আন্দোলন ও নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। “তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”, “ভোটাধিকার ফিরিয়ে দাও”—এ ধরনের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফেনীর এই বিশাল সমাবেশ শুধু স্থানীয় কর্মসূচি নয়; এটি আগামী জাতীয় রাজনীতিতে বিএনপির মাঠের শক্তি ও জনভিত্তির একটি স্পষ্ট বার্তা বহন করছে। ফেনী থেকে শুরু হওয়া এই জনস্রোত দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

 

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়।
উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনজুর হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফরিদা খাতুন, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও পিজি দলের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, সিএফ পতিরাম গায়েন প্রমূখ।
র‌্যালী চাঁদনীমূখা বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হন। এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বাস করি। এখানে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবে, কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। অভিযোজন কৌশল আরও বাড়াতে হবে।
মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, এই দায়িত্ব এনজিও এর না, এই দায়িত্ব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। এজন্য আমাদেরকে আরও এ্যাকটিভ হতে হবে।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, ফেইথ ইন এ্যাকশন আজ যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। এসব দিবস পালন করলে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন বাড়বে। এজন্য প্রতিবছর আমাদের এই দিবসটি পালন করা উচিৎ।

বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম
বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং মধু মিয়ার স্ত্রী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল (৮ দিকে) বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে আসে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইন ব্রীজের দিকে যায়। এসময় একটি বগুড়া থেকে ছেড়ে আসা রামসাগর নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে জানতে পারি।

কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম
কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করে। দিবসটি উদযাপনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুদকার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ পারভেজ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিআরডিবির সাবেক পরিচালক মিজানুর রহমান বাবলু, উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

error: Content is protected !!