আহ্বান' এর উদ্যোগে
পাকশী ফুরফুরায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
পাবনার ঈশ্বরদীতে জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ ‘আহ্বান’ এর উদ্যোগে পাকশীর ফুরফুরা দরবার শরীফ এর ৭৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ঈসালে সওয়াব উপলক্ষে ২২ ও ২৩শে জানুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ‘আহ্বান’ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১:০০ টার সময় অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘আহবান’ এর সভাপতি রকিবুল ইসলাম (রাকিব), সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল বাশার (মিঠু), অর্থ সম্পাদক সোহেল রানা, উপদেষ্টা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান লিটন, সিনিয়র সাংবাদিক এস এম রাজা সহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডাক্তার এম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক সুজন আলী, সহ-সভাপতি আখের আলী, সহ পল্লী চিকিৎসক সমিতির সকল সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ইনচার্জ রুহুল আমিন, ‘আহ্বান’ এর রাহুল বিশ্বাস, সোহানুর রহমান, জহিরুল ইসলাম (মিঠু)।
ফুরফুরা দরবার শরীফ এর ১ নং গেটের সামনে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে দিন ও রাত (২৪ ঘন্টা) ফ্রি সেবা প্রদান করা হচ্ছে।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দিচ্ছেন প্রগতি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এর চিকিৎসক ডাঃ সামিউল আলম।














