পাবনায় জাসাস’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সভা অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখা ও ছবির গল্প এর উদ্যোগে গত শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, কবি সাহিত্যিক ও সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধার পাত্র।
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু ও নুর মোহাম্মদ মাসুম বগা, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার,জেলা মহিলা দলের সভানেত্রী পুর্ণিমা ইসলাম, সহ সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু প্রমুখ।
বক্তব্য রাখেন ,জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জাসাস নেতা সালমান সাকিব,দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন, সাবেক ঊর্ধতন কর্মকর্তা জহুরুল হক ও কথা সাহিত্যিক সাইদ হাসান দারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভুইয়া এবং শেষে দোয়া পরিচালনা করেন ইসলামি ফাউন্ডেশন পাবনার উপ পরিচালক মাওলানা আব্দুস শাকুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস নেতা ফরিদুল ইসলাম ফিরোজ খন্দকার।














