বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

জাহারুল ইসলাম জীবন এর ইসরায়েল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর পদত্যাগর দাবিতে উত্তাল জনসমুদ্র ইসরায়েল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম | 99 বার পড়া হয়েছে
নেতানিয়াহুর পদত্যাগর দাবিতে উত্তাল জনসমুদ্র ইসরায়েল

দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা আর অভ্যন্তরীণ ক্ষোভের মুখে আবারও উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং গত ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে রাজধানী তেল আবিবের রাস্তায় নেমেছেন লাখো মানুষ।

রোববার (১৮ জানুয়ারি) রাতভর চলা এই বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে নগরীর প্রধান সড়কগুলো।

বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু: কেন এই গণবিস্ফোরণ?- ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের প্রধান ক্ষোভ মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে:-
**১. অক্টোবর ট্র্যাজেডির তদন্ত: ২০২৪ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন অভিযানের সময় গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার জন্য সরাসরি সরকারকে দায়ী করছেন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, এই ঘটনার নেপথ্যে থাকা গাফিলতি খতিয়ে দেখতে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করতে হবে।
**২. জিম্মিদের মুক্তি ও মরদেহ ফেরত:- গাজায় এখনও আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের “ব্যর্থতা” নিয়ে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে, হামাসের হাতে থাকা শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজপথে সরব হয়েছেন নিহতের স্বজন ও সাধারণ নাগরিকরা।
আন্দোলনের বৈচিত্র্য ও প্রতিবাদের ভাষা:- বিক্ষোভের চিত্র ছিল অত্যন্ত আবেগঘন এবং প্রতীকী। আন্দোলনকারীদের অনেকেই শরীরে ইসরায়েলের জাতীয় পতাকা জড়িয়ে প্রতিবাদ জানান। অনেক বিক্ষোভকারীকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ পরে মিছিলে অংশ নিতে দেখা যায়, যা সরকারের প্রতি তাদের তীব্র অনাস্থারই বহিঃপ্রকাশ।
বিক্ষোভস্থলে স্লোগান ওঠে- “এখনই সময় জবাবদিহিতার”, “নেতানিয়াহু, পদত্যাগ করুন”। এছাড়া গাজা যুদ্ধের দীর্ঘসূত্রিতা এবং অর্থনৈতিক অস্থিতিশীলতাও সাধারণ মানুষকে এই আন্দোলনে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে।
রাজনৈতিক চাপ ও বর্তমান প্রেক্ষাপট্:- বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু সরকার বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির চাপ, অন্যদিকে দেশের ভেতরে নিজের জনপ্রিয়তা হারানো- সব মিলিয়ে দিশেহারা অবস্থায় রয়েছে বর্তমান প্রশাসন। ৭-ই অক্টোবরের হামাসের সেই অভিযানকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবে দেখা হয়, যার দায়ভার সরাসরি প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে মনে করেন আন্দোলনকারীরা।
**এক নজরে বিক্ষোভের দাবিগুলো:-
*১. স্বাধীন তদন্ত কমিশন।
*২. ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা নিরসন করা।
*৩. নেতানিয়াহুর পদত্যাগ।
*৪. সরকারের প্রতি জনগণের আস্থার সংকট।
*৫. জিম্মিদের ফিরিয়ে আনা।
*৬. গাজায় আটকে পড়া নাগরিকদের উদ্ধার ও শেষ মরদেহ ফেরত।
পরিস্থিতির বাস্তবতায়, ইসরায়েলের এই গণবিক্ষোভ কেবল তেল আবিবেই সীমাবদ্ধ নেই, বরং হাইফা এবং জেরুজালেমের মতো বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের এই ‘জনজোয়ার’ নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি-ই দেখার বিষয়।

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

হাজী সেলিম

আমি মানুষ, আমি প্রাণ

হাজী সেলিম প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
আমি মানুষ, আমি প্রাণ

আমি গরীব হতে পারি, অমানুষ নই,
আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ভীত নই।
আমি হাসাতে পারি, কাঁদাতে নয়,
আমি দূরে থাকি, তবু ভুলি নই।
আমি লিখি সত্যের কাহিনী সবার তরে,
আমি বলি কথা ন্যায়ের সবার তরে।
আমি বাঁচতে চাই কাজের তরে,
আমি মাটির সন্তান, মানবতার তরে।
আমি শত্রুকে দেই ন্যায়ের সাজ,
বন্ধুকে করি আমি অন্তরের পাশে নিজস্ব রাজ।
মিথ্যা, গুজব, অপবাদে আমি প্রতিবাদ,
গোপনে করি অনুসন্ধান, সত্যের খোঁজে সদা প্রবাদ।
আমি কাছে, দূরে, সবজায়গায় বিরাজমান,
সত্যের পথে গাইয়া বেড়াই গুণগান।
কৃষকের ছেলে, রাখালের সন্তান,
গরীবের বন্ধু, দুঃস্থের প্রিয় প্রাণ।
আমি অগ্নিঝরা মত চলি,
সত্য, ন্যায়, মুক্তির বার্তা বয়ে চলি।
আমি সবকিছু নিয়ে কথা বলি,
অপরাধী, অসত্য, অবিচারের বিরুদ্ধে রুখে দিই।
আমি অপরাধীর চেনা,
আমি ঋণী তুমি হিনা।
আমিও ভালোবাসি আজো তোমায়,
ও আমার প্রিয় মাতৃভূমি, ও আমার জন্মভূমি।
আমি দেশের নাগরিক, জাতির গান,
আমি সত্যের যোদ্ধা, ন্যায়ের প্রতীক, মহান।
আমার প্রাণ, আমার ভালোবাসা,
সকল মানুষের, সকল জীবের, মহান মাতৃভূমির তরে।

error: Content is protected !!