সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ডোমার বিএডিসিতে

নতুন জাতের বীজ আলু উৎপাদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:১২ পিএম | 68 বার পড়া হয়েছে
নতুন জাতের বীজ আলু উৎপাদন

টিস্যু কালচারের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আলুবীজ উৎপাদনে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে নীলফামারীর ডোমার ভিত্তি আলুবীজ খামার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই খামারটি বর্তমানে দেশের কৃষিখাতে ভাইরাসমুক্ত ও উচ্চফলনশীল আলুবীজ সরবরাহের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছে।

ডোমার খামারের মূল শক্তি এর সাতটি অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি। দক্ষ প্রযুক্তিবিদ ও গবেষকদের নিবিড় পর্যবেক্ষণে এখানে প্রতিবছর প্রায় ১৭-১৮টি উন্নত জাতের ২৫ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদিত হচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত এই প্লান্টলেটগুলো থেকেই পর্যায়ক্রমে মিনিটিউবার, প্রাক-ভিত্তি, ভিত্তি ও প্রত্যায়িত আলুবীজ তৈরি করা হয়। চলতি মৌসুমেও ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে। ১৯৫৭-৫৮ সালে প্রতিষ্ঠিত এই খামারে দীর্ঘকাল সনাতন পদ্ধতিতে চাষাবাদ চললেও ১৯৮৯-৯০ অর্থবছরে আলুবীজ বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার পর এর কার্যক্রমে আমূল পরিবর্তন আসে। বর্তমানে ডোমার খামারের নিজস্ব আয়তন ৫১৪.৪৮ একর এবং পার্শ্ববর্তী দেবীগঞ্জে আরও ৮৬.২৯ একর জমিতে বীজ উৎপাদন কার্যক্রম বিস্তৃত। খামারের প্রতি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় এনে জাতীয় খাদ্য নিরাপত্তায় অনন্য অবদান রাখা হচ্ছে। আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এই খামারের অন্যতম বৈশিষ্ট্য। পটেটো প্লান্টার দিয়ে বীজ রোপণ, ডিগার দিয়ে আলু উত্তোলন এবং গ্রেডার মেশিনের মাধ্যমে বীজ আলু বাছাই করা হয়। উৎপাদিত এই বিশাল পরিমাণ বীজ সংরক্ষণের জন্য নিজস্ব হিমাগারের পাশাপাশি সারাদেশে বিএডিসির ৩২টি হিমাগার

জোন ব্যবহৃত হয়। এর মাধ্যমে প্রতিবছর প্রায় ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন মানসম্মত আলুবীজ দেশের প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
চলতি মৌসুমে খামারটিতে মোট ১৮টি উন্নত জাতের আলু চাষ করা হয়েছে। উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছেড় বিএডিসি আলু-১ (সানসাইন), আলু-৩ (সানতানা), আলু-৬ (কুমবিকা), আলু-৭ (কুইন অ্যানি), আলু-৮ (লেবেলা), বারিআলু-৭ (ডায়মন্ট), বারিআলু-৮ (কার্ডিনাল), বারিআলু-১৩ (গ্রানোলা), বারিআলু-২৫ (এস্টারিক্স), বারিআলু-২৯ (কারেজ),

বারিআলু-২৮ (লেডিরোসেটা), বারিআলু-৫৪ (মিউজিকা), বারিআলু-৮৫ (৭ ফোর ৭), বারিআলু-৯০ (এলোয়েট), সাগিত, বারিআলু-৬২ ও বারিআলু-৮৬। খামারটির উৎপাদন ব্যবস্থাপনা ও ল্যাব আধুনিকীকরণে নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক মো. আবু তালেব মিঞা। তাঁর অধীনে খামারের উৎপাদনশীলতা ও দক্ষতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামার দেশের আলুবীজ উৎপাদনের কেন্দ্রবিন্দু। আমাদের প্রতিটি ধাপে কঠোর নজরদারি চালানো হয় যাতে কৃষকরা শতভাগ ভাইরাসমুক্ত বীজ পায়। দেশের খাদ্য নিরাপত্তায় আমরা যে ভূমিকা রাখছি, এটাই আমাদের বড় প্রাপ্তি।” খামারের ডিএডি রতন কুমার রায় জানান, মাঠপর্যায়ে বর্তমানে রোপণ ও হার্ডেনিং কার্যক্রম দ্রুতগতিতে চলছে এবং শীঘ্রই হারভেস্ট (আলু উত্তোলন) শুরু হবে।

উন্নত প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল এবং সুপরিকল্পিত ব্যবস্থাপনার সমন্বয়ে ডোমার খামার বাংলাদেশের আলু উৎপাদনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্বায়নের এই যুগে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কৃষিকে এগিয়ে নিতে এই খামারটির ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উখিয়া উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক কারানির্যাতিত সাবেক, ছাত্রনেতা, মোহাম্মদ সেলিম উদ্দিন

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২৬ পিএম
উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উখিয়া উপজেলা বিএনপির সহ সাধারণ  সম্পাদক কারানির্যাতিত সাবেক, ছাত্রনেতা, মোহাম্মদ সেলিম উদ্দিন

SIRAJUL KABIR BULBUL

নিরাপত্তা ও বৈধতা নিয়েও শঙ্কা, সরকারের হস্তক্ষেপ দাবি

সৌদি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২১ পিএম
সৌদি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন “সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম”-এর পরিচালক মো: সেলিম রানা। তিনি বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তার দেওয়া বার্তায় তিনি বলেন, “যারা সৌদি আরবে আছেন, তারা অপ্রয়োজনে বাইরে বের হবেন না। আকামার মেয়াদ ও কাগজপত্র বৈধ থাকলেও অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ ও আটক হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে উমরাহ বা হজের উদ্দেশ্যে চলাচলের সময়ও অনেক প্রবাসী সমস্যায় পড়ছেন।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রবাসীদের আটক করে জেল খাটিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে করে শত শত বাংলাদেশি প্রবাসী চরম দুর্ভোগে পড়ছেন এবং তাদের পরিবারগুলোও অনিশ্চয়তার মধ্যে পড়ছে।
১০১ টিমের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে অনেক প্রবাসী কান্না ও আহাজারির মধ্য দিয়ে দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না থাকায় হতাশা বাড়ছে প্রবাসীদের মধ্যে।
এ বিষয়ে ১০১ টিমের সদস্য ফয়সাল, জাহিদ ও নাঈম বলেন, “আমরা জানতে চাই—বৈধভাবে সৌদি আরবে থাকার পরও কেন আমরা নিরাপদ নই? আমাদের সমস্যা কে দেখবে?”
তারা আরও দাবি জানান, বাংলাদেশের সরকারকে দ্রুত এ বিষয়ে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হয় এবং ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয়। তাই প্রবাসীদের সবসময় নিজেদের কাগজপত্র হালনাগাদ রাখা, নির্ধারিত নিয়ম মেনে চলা এবং সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপসংহার:
বর্তমান পরিস্থিতিতে সৌদি প্রবাসীদের জন্য সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপই পারে প্রবাসীদের নিরাপত্তা ও আস্থার জায়গা পুনরুদ্ধার করতে।

ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম
ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে সিয়াম লিখেছেন, ‘গত ২৮ মার্চ আমি জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি। এই পথচলায় যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস সফল হোক এই কামনা করি।’

আবু তৌহিদ মো. সিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। বাগছাসের নাম পরিবর্তন ও পুনর্গঠনের মাধ্যমে গত ২৩ অক্টোবর আত্মপ্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি।

এরপর ৩১ অক্টোবর সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

error: Content is protected !!