বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ফকিরের সম্পদ ও আল্লাহর প্রজ্ঞা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম | 38 বার পড়া হয়েছে
ফকিরের সম্পদ ও আল্লাহর প্রজ্ঞা

একদিন আল্লাহর নবী হযরত মূসা (আঃ) এক রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি সেখানে এক অত্যন্ত দরিদ্র ব্যক্তিকে দেখতে পেলেন, যে বালির ভেতরে শরীর ডুবিয়ে বসে আছে। তার গায়ে কোনো কাপড় ছিল না, তাই সে লজ্জায় বালু দিয়ে শরীর ঢেকে রেখেছে।
লোকটি হযরত মূসা (আঃ)-কে দেখে আর্তনাদ করে বলল:
“হে আল্লাহর নবী! আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন আমাকে অন্তত বেঁচে থাকার মতো সামান্য কিছু রিযিক দান করেন। অভাবের তাড়নায় আমি আর বাঁচতে পারছি না।”
ফকিরের করুণ অবস্থা দেখে হযরত মূসা (আঃ)-এর দয়া হলো। তিনি আল্লাহর কাছে লোকটির সচ্ছলতার জন্য দোয়া করলেন এবং সেখান থেকে চলে গেলেন। কিছুকাল পরে আল্লাহর নবীর সেই দোয়াও কবুল হলো।
সম্পদ ও করুণ পরিণতি
কিছুদিন পর হযরত মূসা (আঃ) ওই পথ দিয়েই ফিরছিলেন। তিনি দেখলেন, রাস্তায় বিশাল জটলা। অনেক মানুষ ভিড় করে আছে। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, “এখানে কী হয়েছে? এত ভিড় কেন?”
লোকেরা তাঁকে জানাল:
“কিছুদিন আগে যে ভিক্ষুকটি বালির নিচে শরীর ঢেকে পড়ে থাকত, সে হঠাৎ কিছু সম্পদ পেয়েছিল। কিন্তু টাকা পেয়ে সে মদ খেয়ে মাতাল হয়েছে। এরপর মাতলামি করতে গিয়ে ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার ‘কিসাস’ বা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি চলছে।”
হতদরিদ্র জীবন থেকে হঠাৎ সম্পদ পেয়ে লোকটি যে এই করুণ পরিণতি বরণ করেছে, তা দেখে হযরত মূসা (আঃ) আল্লাহর প্রজ্ঞার স্বীকারোক্তি দিলেন এবং নিজের আবদারের জন্য ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করলেন। তিনি বুঝতে পারলেন, আল্লাহ কেন সেই ব্যক্তিকে অভাবী করে রেখেছিলেন।
শেখ সাদী (রহঃ)-এর উপমা
এই ঘটনাটি উল্লেখ করে আল্লামা শেখ সাদী (রহঃ) কিছু চমৎকার উপমা ও প্রবাদ ব্যবহার করেছেন, যা আল্লাহর প্রজ্ঞাকে তুলে ধরে:
১. দুর্বলতা ও অত্যাচার: “বেচারা বিড়ালের যদি ডানা থাকত, তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ শেষ করে দিত।” ২. ধ্বংসের কারণ: দার্শনিক প্লাটো বলেছেন: “পিঁপড়ার পাখা না থাকাই ভালো। কারণ পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস ডেকে আনবে।” ৩. কুরআনের ঘোষণা: পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন: “যদি আল্লাহ তাঁর সব বান্দাকে অঢেল রিযিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত।” (সূরা শুরা: ২৭) ৪. পিতার জ্ঞান: “বাবার কাছে অনেক মধু আছে, কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছেলেকে তা খেতে দেন না। কারণ তিনি জানেন, মধু মিষ্টি হলেও জ্বরের রোগীর জন্য তা ক্ষতিকর।”
শিক্ষা:
অতএব, যিনি তোমাকে ধনী করেননি, তিনি তোমার ভালো-মন্দ তোমার চেয়েও বেশি জানেন। আল্লাহর ফয়সালা মানুষের বাহ্যিক চাওয়া নয়, বরং তার গোপন কল্যাণ ও নিরাপত্তার জন্য হয়। দরিদ্রতা বা অভাবী অবস্থাও কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক ধরনের হেফাযত (সুরক্ষা) হতে পারে।

উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, রাত ১১টা ৩০ মিনিটে এক মিনিট প্রতীকী ব্ল্যাকআউট (আলোক নিভিয়ে নিরবতা পালন) এবং বিশেষ দোয়া মাহফিল।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কক্সবাজার খুরুস্কুল ইউনিয়নে (ভিজিএফ) চাউল বিতরণ শুরু

সিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম
কক্সবাজার খুরুস্কুল ইউনিয়নে (ভিজিএফ) চাউল বিতরণ শুরু

(১১ মার্চ) সকাল দশটায় কক্সবাজার সদর উপজেলা খুরুস্কুল ইউনিয়নে সরকারি ভাবে বরাদ্দকৃত হতদরিদ্র মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষে মাথাপিছু ১০ কেজি করে চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে
এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি হোসনে আরা আজাদ বেবী খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উল্লাহ মেম্বার। ইউপি সেক্রেটারি হুমায়ূন সহ প্রমুখ। তথ্যসূত্রে জানা যায় প্রথম দিনে ১৪৫০ হতদরিদ্র পরিবারের কাছে (ভিজিএফ) চাউল সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

পাবনা-৩ নির্বাচনী আসনে ভোট পুন:গণনা চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম
পাবনা-৩ নির্বাচনী আসনে ভোট পুন:গণনা চেয়ে আবেদন

আজ পাবনা-৩ নির্বাচনী আসনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে অবৈধ ফলাফল বাতিল পূর্বক ভোট পুন:গণনা চেয়ে আবেদন করা হয়।

নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো: জাকির হোসেন শুনানি শেষে অবৈধ ফলাফল বাতিল এবং ভোট পুন:গণণা চেয়ে আবেদন গ্রহণ করেন এবং আগামী ১৪ জুন ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য্য করেছেন।

আদেশে তিনি ওই আসনের ব্যালট সহ প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

error: Content is protected !!